রবিবার , ১৩ সেপ্টেম্বর ২০২৬
সাম্প্রতিক
ইউনিয়ন পর্যায়ে মাসে ৫০০ টাকা ভ্যাটের পরিকল্পনা এনবিআরের ভরিতে ২ হাজার ১৫৮ টাকা কমল স্বর্ণের দাম চাকরি হারালেই যুক্তরাষ্ট্র ছাড়তে হতে পারে বিদেশি কর্মীদের ৪১ দেশে সম্প্রসারিত হচ্ছে প্রবাসীদের এনআইডি সেবা গ্যাস-বিদ্যুৎ সংকটে লংমার্চ নয়, কার্যকর পরিকল্পনা দরকার: প্রধানমন্ত্রী বাংলা কিউআরে সপ্তাহে লেনদেন ছাড়াল ৭০০ কোটি টাকা বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম ঊর্ধ্বমুখী র‍্যাবের সঙ্গে এসআরবির কোনো সম্পর্ক নেই: স্বরাষ্ট্রমন্ত্রী ডেঙ্গু কর্মসূচিতে শিক্ষার্থীদের উপস্থিতি নিশ্চিতে মাউশির নির্দেশ নবম পে-স্কেলের গেজেট ভেটিংয়ে, প্রজ্ঞাপন জারির অপেক্ষা বিআরটিএর অনুমোদন ছাড়া স্লিপার বাস চলবে না: হাইকোর্ট ৪৮ ঘণ্টায় বঙ্গোপসাগরে লঘুচাপের সম্ভাবনা, পাঁচ দিন বৃষ্টির আভাস শিগগিরই স্থানীয় সরকার নির্বাচনের তফসিল: সিইসি জুলাই যোদ্ধাদের ঋণ রাষ্ট্র কখনো শোধ করতে পারবে না: রাষ্ট্রপতি ঢাকা-চট্টগ্রাম রুটে ইলেকট্রিক ট্রেন, সমীক্ষা ও নকশা শেষ বাঁধনের ওপর হামলা অমার্জনীয় ও নিন্দনীয়: ডেপুটি স্পিকার গণতন্ত্র রক্ষায় গণমাধ্যমকে শক্তিশালী করার আহ্বান রাষ্ট্রপতির প্রাথমিকের ১৪,৩৮৪ সহকারী শিক্ষকের যোগদান ১ অক্টোবর ইস্ট লন্ডন মসজিদের প্রেস ব্রিফিং: ১৩ ও ২৬ সেপ্টেম্বর পুরুষ ও নারীদের পৃথক চ্যারিটি রানে অংশগ্রহণের আহ্বান প্রতিবন্ধীদের বিনামূল্যে আইটি ও এআই প্রশিক্ষণ দিচ্ছে আপস্কিল বাংলাদেশ: রাসেল উল আলম ওসমানীর ১০৮তম জন্মবার্ষিকীতে লন্ডনে স্মরণসভা, রাষ্ট্রীয় স্বীকৃতিসহ ৭ দাবি বদলেছে জমির নামজারির নিয়ম, ওয়ারিশদের জন্য নতুন নির্দেশনা বিশ্ববাজারে আবার কমল সোনার দাম মধ্যপ্রাচ্যের বড় শ্রমবাজার সংকুচিত, নতুন গন্তব্যে বাড়ছে প্রতারণা জনগণের অধিকার নিয়ে ছিনিমিনি খেললে কাউকে ছাড় নয়: শফিকুর রহমান
হোমজাতীয়মানবিক স্বাস্থ্যব্যবস্থা গড়ে তুলতে কাজ শুরু করেছে সরকার

মানবিক স্বাস্থ্যব্যবস্থা গড়ে তুলতে কাজ শুরু করেছে সরকার

icon
দর্পণ টিভি লন্ডন
মানবিক স্বাস্থ্যব্যবস্থা গড়ে তুলতে কাজ শুরু করেছে সরকার

দেশে সমন্বিত ও মানবিক স্বাস্থ্যব্যবস্থা প্রতিষ্ঠার লক্ষ্যে কার্যক্রম শুরু হয়েছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

সোমবার ৬ এপ্রিল, বিশ্ব স্বাস্থ্য দিবস উপলক্ষে দেওয়া এক বার্তায় তিনি বলেন, শহর ও গ্রাম উভয় অঞ্চলে মানসম্মত চিকিৎসাসেবা নিশ্চিত করা, মা ও শিশুর পূর্ণাঙ্গ স্বাস্থ্যসেবা সম্প্রসারণ এবং রোগ প্রতিরোধমূলক কার্যক্রম জোরদার করার পরিকল্পনা নিয়েছে সরকার।

তিনি উল্লেখ করেন, স্বাস্থ্যসেবা ব্যবস্থাকে শক্তিশালী করতে মানুষ, প্রাণী ও পরিবেশের পারস্পরিক সম্পর্ক বিবেচনায় নিয়ে সমন্বিত উদ্যোগ প্রয়োজন। এই ধারণা বাস্তবায়নে চিকিৎসা, কৃষি, প্রাণি ও পরিবেশবিজ্ঞানের সমন্বিত প্রয়োগের ওপর গুরুত্ব দেওয়া হচ্ছে।

প্রধানমন্ত্রী বলেন, আধুনিক প্রযুক্তির অগ্রগতি স্বাস্থ্য খাতে নতুন সম্ভাবনা তৈরি করেছে। বিশেষ করে প্রান্তিক জনগোষ্ঠীর কাছে সুলভ ও মানসম্মত চিকিৎসাসেবা পৌঁছে দিতে কৃত্রিম বুদ্ধিমত্তা, ভার্চুয়াল প্রযুক্তি এবং মেশিন লার্নিংয়ের ব্যবহার বাড়ানোর বিকল্প নেই।

তিনি আরও বলেন, প্রতিকারের চেয়ে প্রতিরোধকে অগ্রাধিকার দিয়ে স্বাস্থ্যব্যবস্থাকে এগিয়ে নেওয়ার নীতি অনুসরণ করছে সরকার। সবার জন্য সমান সুযোগ নিশ্চিত করে স্বাস্থ্যসেবাকে মৌলিক অধিকার হিসেবে প্রতিষ্ঠা করাই সরকারের লক্ষ্য।

আসন্ন বিশ্ব স্বাস্থ্য দিবস উপলক্ষে দেওয়া এ বার্তায় প্রধানমন্ত্রী স্বাস্থ্যসেবায় বৈষম্য কমিয়ে একটি নিরাপদ ও সুস্থ সমাজ গঠনে সম্মিলিত প্রচেষ্টার ওপর গুরুত্বারোপ করেন।