সোমবার , ১৪ সেপ্টেম্বর ২০২৬
সাম্প্রতিক
ইউনিয়ন পর্যায়ে মাসে ৫০০ টাকা ভ্যাটের পরিকল্পনা এনবিআরের ভরিতে ২ হাজার ১৫৮ টাকা কমল স্বর্ণের দাম চাকরি হারালেই যুক্তরাষ্ট্র ছাড়তে হতে পারে বিদেশি কর্মীদের ৪১ দেশে সম্প্রসারিত হচ্ছে প্রবাসীদের এনআইডি সেবা গ্যাস-বিদ্যুৎ সংকটে লংমার্চ নয়, কার্যকর পরিকল্পনা দরকার: প্রধানমন্ত্রী বাংলা কিউআরে সপ্তাহে লেনদেন ছাড়াল ৭০০ কোটি টাকা বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম ঊর্ধ্বমুখী র‍্যাবের সঙ্গে এসআরবির কোনো সম্পর্ক নেই: স্বরাষ্ট্রমন্ত্রী ডেঙ্গু কর্মসূচিতে শিক্ষার্থীদের উপস্থিতি নিশ্চিতে মাউশির নির্দেশ নবম পে-স্কেলের গেজেট ভেটিংয়ে, প্রজ্ঞাপন জারির অপেক্ষা বিআরটিএর অনুমোদন ছাড়া স্লিপার বাস চলবে না: হাইকোর্ট ৪৮ ঘণ্টায় বঙ্গোপসাগরে লঘুচাপের সম্ভাবনা, পাঁচ দিন বৃষ্টির আভাস শিগগিরই স্থানীয় সরকার নির্বাচনের তফসিল: সিইসি জুলাই যোদ্ধাদের ঋণ রাষ্ট্র কখনো শোধ করতে পারবে না: রাষ্ট্রপতি ঢাকা-চট্টগ্রাম রুটে ইলেকট্রিক ট্রেন, সমীক্ষা ও নকশা শেষ বাঁধনের ওপর হামলা অমার্জনীয় ও নিন্দনীয়: ডেপুটি স্পিকার গণতন্ত্র রক্ষায় গণমাধ্যমকে শক্তিশালী করার আহ্বান রাষ্ট্রপতির প্রাথমিকের ১৪,৩৮৪ সহকারী শিক্ষকের যোগদান ১ অক্টোবর ইস্ট লন্ডন মসজিদের প্রেস ব্রিফিং: ১৩ ও ২৬ সেপ্টেম্বর পুরুষ ও নারীদের পৃথক চ্যারিটি রানে অংশগ্রহণের আহ্বান প্রতিবন্ধীদের বিনামূল্যে আইটি ও এআই প্রশিক্ষণ দিচ্ছে আপস্কিল বাংলাদেশ: রাসেল উল আলম ওসমানীর ১০৮তম জন্মবার্ষিকীতে লন্ডনে স্মরণসভা, রাষ্ট্রীয় স্বীকৃতিসহ ৭ দাবি বদলেছে জমির নামজারির নিয়ম, ওয়ারিশদের জন্য নতুন নির্দেশনা বিশ্ববাজারে আবার কমল সোনার দাম মধ্যপ্রাচ্যের বড় শ্রমবাজার সংকুচিত, নতুন গন্তব্যে বাড়ছে প্রতারণা জনগণের অধিকার নিয়ে ছিনিমিনি খেললে কাউকে ছাড় নয়: শফিকুর রহমান
হোমজাতীয়জ্বালানি সরবরাহ নিশ্চিতের দাবি ব্যবসায়ীদের

জ্বালানি সরবরাহ নিশ্চিতের দাবি ব্যবসায়ীদের

icon
দর্পণ টিভি লন্ডন
জ্বালানি সরবরাহ নিশ্চিতের দাবি ব্যবসায়ীদের

দেশের সামগ্রিক অর্থনৈতিক পরিস্থিতি ও বিনিয়োগ পরিবেশ নিয়ে সরকারের শীর্ষ পর্যায়ে গুরুত্বপূর্ণ আলোচনা অনুষ্ঠিত হয়েছে, যেখানে ব্যবসায়ীরা নিরবচ্ছিন্ন জ্বালানি সরবরাহ নিশ্চিত করার ওপর জোর দিয়েছেন।

শনিবার রাজধানীতে প্রধানমন্ত্রীর কার্যালয়ে অনুষ্ঠিত এক বৈঠকে ব্যবসায়ী নেতাদের সঙ্গে মতবিনিময় করেন প্রধানমন্ত্রী। এ বৈঠকে দেশের ব্যবসা বাণিজ্যের বর্তমান চ্যালেঞ্জ এবং বিনিয়োগের প্রতিবন্ধকতাগুলো সরাসরি তুলে ধরেন উদ্যোক্তারা।

বৈঠক শেষে অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী সাংবাদিকদের জানান, ব্যবসায়ীরা অব্যাহত উৎপাদন ও বাণিজ্য সচল রাখতে নিরবচ্ছিন্ন জ্বালানি সরবরাহের নিশ্চয়তা চেয়েছেন। পাশাপাশি নবায়নযোগ্য জ্বালানি ব্যবহারে সরকারি সহায়তা বৃদ্ধির আহ্বানও জানান তারা।

এ সময় ব্যবসায়ী প্রতিনিধিরা বিদেশি বিনিয়োগ সহজ করতে ই ভিসা চালু এবং বিমানবন্দরে ঝামেলামুক্ত প্রবেশ নিশ্চিত করার প্রস্তাব দেন। তারা মনে করেন, বিনিয়োগবান্ধব পরিবেশ গড়ে তুলতে এসব উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

ব্যবসায়ীরা ব্যাংক ঋণের সুদের হার কমানো, জাতীয় রাজস্ব বোর্ডের সংস্কার এবং কর কাঠামোতে ভারসাম্য আনার প্রয়োজনীয়তার কথাও তুলে ধরেন। একই সঙ্গে রফতানিমুখী খাতে মাঝারি উদ্যোক্তাদের উৎসাহ দিতে লাইসেন্স প্রক্রিয়া সহজ করার দাবি জানান।

বাণিজ্যিক কার্যক্রম আরও গতিশীল করতে গভীর সমুদ্রবন্দর চালুর ওপরও গুরুত্ব আরোপ করেন তারা। সংশ্লিষ্টরা মনে করেন, এসব পদক্ষেপ বাস্তবায়ন হলে দেশের অর্থনীতি আরও শক্তিশালী ভিত্তির ওপর দাঁড়াবে।