সোমবার , ১৪ সেপ্টেম্বর ২০২৬
সাম্প্রতিক
ইউনিয়ন পর্যায়ে মাসে ৫০০ টাকা ভ্যাটের পরিকল্পনা এনবিআরের ভরিতে ২ হাজার ১৫৮ টাকা কমল স্বর্ণের দাম চাকরি হারালেই যুক্তরাষ্ট্র ছাড়তে হতে পারে বিদেশি কর্মীদের ৪১ দেশে সম্প্রসারিত হচ্ছে প্রবাসীদের এনআইডি সেবা গ্যাস-বিদ্যুৎ সংকটে লংমার্চ নয়, কার্যকর পরিকল্পনা দরকার: প্রধানমন্ত্রী বাংলা কিউআরে সপ্তাহে লেনদেন ছাড়াল ৭০০ কোটি টাকা বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম ঊর্ধ্বমুখী র‍্যাবের সঙ্গে এসআরবির কোনো সম্পর্ক নেই: স্বরাষ্ট্রমন্ত্রী ডেঙ্গু কর্মসূচিতে শিক্ষার্থীদের উপস্থিতি নিশ্চিতে মাউশির নির্দেশ নবম পে-স্কেলের গেজেট ভেটিংয়ে, প্রজ্ঞাপন জারির অপেক্ষা বিআরটিএর অনুমোদন ছাড়া স্লিপার বাস চলবে না: হাইকোর্ট ৪৮ ঘণ্টায় বঙ্গোপসাগরে লঘুচাপের সম্ভাবনা, পাঁচ দিন বৃষ্টির আভাস শিগগিরই স্থানীয় সরকার নির্বাচনের তফসিল: সিইসি জুলাই যোদ্ধাদের ঋণ রাষ্ট্র কখনো শোধ করতে পারবে না: রাষ্ট্রপতি ঢাকা-চট্টগ্রাম রুটে ইলেকট্রিক ট্রেন, সমীক্ষা ও নকশা শেষ বাঁধনের ওপর হামলা অমার্জনীয় ও নিন্দনীয়: ডেপুটি স্পিকার গণতন্ত্র রক্ষায় গণমাধ্যমকে শক্তিশালী করার আহ্বান রাষ্ট্রপতির প্রাথমিকের ১৪,৩৮৪ সহকারী শিক্ষকের যোগদান ১ অক্টোবর ইস্ট লন্ডন মসজিদের প্রেস ব্রিফিং: ১৩ ও ২৬ সেপ্টেম্বর পুরুষ ও নারীদের পৃথক চ্যারিটি রানে অংশগ্রহণের আহ্বান প্রতিবন্ধীদের বিনামূল্যে আইটি ও এআই প্রশিক্ষণ দিচ্ছে আপস্কিল বাংলাদেশ: রাসেল উল আলম ওসমানীর ১০৮তম জন্মবার্ষিকীতে লন্ডনে স্মরণসভা, রাষ্ট্রীয় স্বীকৃতিসহ ৭ দাবি বদলেছে জমির নামজারির নিয়ম, ওয়ারিশদের জন্য নতুন নির্দেশনা বিশ্ববাজারে আবার কমল সোনার দাম মধ্যপ্রাচ্যের বড় শ্রমবাজার সংকুচিত, নতুন গন্তব্যে বাড়ছে প্রতারণা জনগণের অধিকার নিয়ে ছিনিমিনি খেললে কাউকে ছাড় নয়: শফিকুর রহমান
হোমজাতীয়চলতি বছরেও থার্ড টার্মিনাল চালু অনিশ্চিত

চলতি বছরেও থার্ড টার্মিনাল চালু অনিশ্চিত

icon
দর্পণ টিভি লন্ডন
চলতি বছরেও থার্ড টার্মিনাল চালু অনিশ্চিত

রাজধানীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের বহুল প্রত্যাশিত তৃতীয় টার্মিনাল চালু নিয়ে নতুন করে অনিশ্চয়তা তৈরি হয়েছে। দীর্ঘদিনের প্রস্তুতি থাকলেও সংশ্লিষ্ট পক্ষগুলোর সঙ্গে সমঝোতা না হওয়ায় নির্ধারিত সময়সীমা নিয়ে শঙ্কা দেখা দিয়েছে।

শনিবার সংশ্লিষ্ট সূত্রগুলো জানায়, জাপানের সঙ্গে দ্বিতীয় দফা আলোচনায় কোনো চূড়ান্ত সিদ্ধান্তে পৌঁছানো সম্ভব হয়নি। ফলে টার্মিনাল চালুর প্রক্রিয়া আরও পিছিয়ে যেতে পারে বলে ধারণা করা হচ্ছে।

বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের একাধিক কর্মকর্তা জানান, বর্তমান পরিস্থিতিতে চলতি বছর টার্মিনাল চালু হওয়া কঠিন। তাদের মতে, পুরো প্রক্রিয়া সম্পন্ন করতে আরও এক থেকে দেড় বছর সময় লাগতে পারে।

অন্যদিকে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী আফরোজা খানম বলেন, দেশের স্বার্থ বিবেচনায় রেখেই জাপানের সঙ্গে ধারাবাহিক আলোচনা চলছে এবং দ্রুত চালুর বিষয়ে সরকার আন্তরিকভাবে কাজ করছে।

সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, রাজস্ব বণ্টন কাঠামো এবং ঝুঁকি ভাগাভাগি সংক্রান্ত শর্তে দুই পক্ষের মধ্যে মতপার্থক্য থাকায় সমঝোতা সম্ভব হয়নি। জাপানি পক্ষ সংশোধিত প্রস্তাব দেওয়ার কথা জানিয়েছে এবং শিগগিরই আবার আলোচনা হওয়ার সম্ভাবনা রয়েছে।

এদিকে টার্মিনাল চালুর জন্য আরও কিছু প্রশাসনিক ও প্রযুক্তিগত প্রস্তুতিও প্রয়োজন। অপারেশন পরিচালনার জন্য পৃথক কোম্পানি গঠন, প্রয়োজনীয় যন্ত্রপাতি সংগ্রহ এবং সংশ্লিষ্ট সংস্থাগুলোর অবকাঠামো প্রস্তুত করতে সময় লাগবে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।

উল্লেখ্য, ২০১৯ সালের শেষ দিকে তৃতীয় টার্মিনালের নির্মাণকাজ শুরু হয় এবং অধিকাংশ কাজ ইতোমধ্যে সম্পন্ন হয়েছে। আধুনিক সুবিধাসম্পন্ন এই টার্মিনাল চালু হলে বছরে প্রায় ২ কোটি যাত্রীকে সেবা দেওয়ার সক্ষমতা তৈরি হবে, যা দেশের বিমান চলাচল ব্যবস্থায় বড় ধরনের পরিবর্তন আনবে বলে আশা করা হচ্ছে।

সরকার দ্রুত সমাধানে পৌঁছে টার্মিনাল চালু করতে চাইলেও চূড়ান্ত সমঝোতা ও প্রস্তুতির ওপরই এর ভবিষ্যৎ নির্ভর করছে বলে সংশ্লিষ্ট মহল মনে করছে।