সোমবার , ১৪ সেপ্টেম্বর ২০২৬
সাম্প্রতিক
ইউনিয়ন পর্যায়ে মাসে ৫০০ টাকা ভ্যাটের পরিকল্পনা এনবিআরের ভরিতে ২ হাজার ১৫৮ টাকা কমল স্বর্ণের দাম চাকরি হারালেই যুক্তরাষ্ট্র ছাড়তে হতে পারে বিদেশি কর্মীদের ৪১ দেশে সম্প্রসারিত হচ্ছে প্রবাসীদের এনআইডি সেবা গ্যাস-বিদ্যুৎ সংকটে লংমার্চ নয়, কার্যকর পরিকল্পনা দরকার: প্রধানমন্ত্রী বাংলা কিউআরে সপ্তাহে লেনদেন ছাড়াল ৭০০ কোটি টাকা বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম ঊর্ধ্বমুখী র‍্যাবের সঙ্গে এসআরবির কোনো সম্পর্ক নেই: স্বরাষ্ট্রমন্ত্রী ডেঙ্গু কর্মসূচিতে শিক্ষার্থীদের উপস্থিতি নিশ্চিতে মাউশির নির্দেশ নবম পে-স্কেলের গেজেট ভেটিংয়ে, প্রজ্ঞাপন জারির অপেক্ষা বিআরটিএর অনুমোদন ছাড়া স্লিপার বাস চলবে না: হাইকোর্ট ৪৮ ঘণ্টায় বঙ্গোপসাগরে লঘুচাপের সম্ভাবনা, পাঁচ দিন বৃষ্টির আভাস শিগগিরই স্থানীয় সরকার নির্বাচনের তফসিল: সিইসি জুলাই যোদ্ধাদের ঋণ রাষ্ট্র কখনো শোধ করতে পারবে না: রাষ্ট্রপতি ঢাকা-চট্টগ্রাম রুটে ইলেকট্রিক ট্রেন, সমীক্ষা ও নকশা শেষ বাঁধনের ওপর হামলা অমার্জনীয় ও নিন্দনীয়: ডেপুটি স্পিকার গণতন্ত্র রক্ষায় গণমাধ্যমকে শক্তিশালী করার আহ্বান রাষ্ট্রপতির প্রাথমিকের ১৪,৩৮৪ সহকারী শিক্ষকের যোগদান ১ অক্টোবর ইস্ট লন্ডন মসজিদের প্রেস ব্রিফিং: ১৩ ও ২৬ সেপ্টেম্বর পুরুষ ও নারীদের পৃথক চ্যারিটি রানে অংশগ্রহণের আহ্বান প্রতিবন্ধীদের বিনামূল্যে আইটি ও এআই প্রশিক্ষণ দিচ্ছে আপস্কিল বাংলাদেশ: রাসেল উল আলম ওসমানীর ১০৮তম জন্মবার্ষিকীতে লন্ডনে স্মরণসভা, রাষ্ট্রীয় স্বীকৃতিসহ ৭ দাবি বদলেছে জমির নামজারির নিয়ম, ওয়ারিশদের জন্য নতুন নির্দেশনা বিশ্ববাজারে আবার কমল সোনার দাম মধ্যপ্রাচ্যের বড় শ্রমবাজার সংকুচিত, নতুন গন্তব্যে বাড়ছে প্রতারণা জনগণের অধিকার নিয়ে ছিনিমিনি খেললে কাউকে ছাড় নয়: শফিকুর রহমান
হোমজাতীয়২৪ ঘণ্টায় হামের উপসর্গে আরও ৪ মৃত্যু, আক্রান্তের সংখ্যা বাড়ছে

২৪ ঘণ্টায় হামের উপসর্গে আরও ৪ মৃত্যু, আক্রান্তের সংখ্যা বাড়ছে

icon
দর্পণ টিভি লন্ডন
২৪ ঘণ্টায় হামের উপসর্গে আরও ৪ মৃত্যু, আক্রান্তের সংখ্যা বাড়ছে

দেশে হামের উপসর্গ নিয়ে গত ২৪ ঘণ্টায় আরও ৪ জনের মৃত্যু হয়েছে, একই সময়ে নতুন করে শতাধিক মানুষের মধ্যে রোগটির লক্ষণ শনাক্ত হয়েছে বলে জানিয়েছে স্বাস্থ্য কর্তৃপক্ষ।

শনিবার বিকেলে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্বাস্থ্যসেবা বিভাগ এ তথ্য প্রকাশ করে।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় ৭৮৭ জনের মধ্যে সন্দেহজনক হাম রোগের উপসর্গ পাওয়া গেছে। একই সময়ে নিশ্চিতভাবে ৬০ জনের শরীরে হাম শনাক্ত হয়েছে।

গত ১৫ মার্চ থেকে শনিবার পর্যন্ত মোট সন্দেহজনক রোগীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৬ হাজার ৪৭৬ জনে। এর মধ্যে নিশ্চিত হাম রোগীর সংখ্যা ৮২৬ জন।

মৃত্যুর দিক থেকেও উদ্বেগজনক চিত্র উঠে এসেছে। গত ২৪ ঘণ্টায় ৪ জনের মৃত্যু হওয়ায় ১৫ মার্চ থেকে এ পর্যন্ত মোট সন্দেহজনক মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ৯৮ জনে। এর মধ্যে ১৬ জনের ক্ষেত্রে হাম নিশ্চিত হয়েছে।

এ সময়ে হাসপাতালে চিকিৎসা নেওয়া রোগীর সংখ্যাও উল্লেখযোগ্য। এখন পর্যন্ত ৪ হাজার ৬২৮ জন সন্দেহজনক রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন এবং চিকিৎসা শেষে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ২ হাজার ৬৫৪ জন।

স্বাস্থ্য বিশেষজ্ঞরা পরিস্থিতি নিয়ন্ত্রণে দ্রুত সচেতনতা বৃদ্ধি ও প্রতিরোধমূলক ব্যবস্থা জোরদারের ওপর গুরুত্বারোপ করছেন।