সোমবার , ১৪ সেপ্টেম্বর ২০২৬
সাম্প্রতিক
ইউনিয়ন পর্যায়ে মাসে ৫০০ টাকা ভ্যাটের পরিকল্পনা এনবিআরের ভরিতে ২ হাজার ১৫৮ টাকা কমল স্বর্ণের দাম চাকরি হারালেই যুক্তরাষ্ট্র ছাড়তে হতে পারে বিদেশি কর্মীদের ৪১ দেশে সম্প্রসারিত হচ্ছে প্রবাসীদের এনআইডি সেবা গ্যাস-বিদ্যুৎ সংকটে লংমার্চ নয়, কার্যকর পরিকল্পনা দরকার: প্রধানমন্ত্রী বাংলা কিউআরে সপ্তাহে লেনদেন ছাড়াল ৭০০ কোটি টাকা বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম ঊর্ধ্বমুখী র‍্যাবের সঙ্গে এসআরবির কোনো সম্পর্ক নেই: স্বরাষ্ট্রমন্ত্রী ডেঙ্গু কর্মসূচিতে শিক্ষার্থীদের উপস্থিতি নিশ্চিতে মাউশির নির্দেশ নবম পে-স্কেলের গেজেট ভেটিংয়ে, প্রজ্ঞাপন জারির অপেক্ষা বিআরটিএর অনুমোদন ছাড়া স্লিপার বাস চলবে না: হাইকোর্ট ৪৮ ঘণ্টায় বঙ্গোপসাগরে লঘুচাপের সম্ভাবনা, পাঁচ দিন বৃষ্টির আভাস শিগগিরই স্থানীয় সরকার নির্বাচনের তফসিল: সিইসি জুলাই যোদ্ধাদের ঋণ রাষ্ট্র কখনো শোধ করতে পারবে না: রাষ্ট্রপতি ঢাকা-চট্টগ্রাম রুটে ইলেকট্রিক ট্রেন, সমীক্ষা ও নকশা শেষ বাঁধনের ওপর হামলা অমার্জনীয় ও নিন্দনীয়: ডেপুটি স্পিকার গণতন্ত্র রক্ষায় গণমাধ্যমকে শক্তিশালী করার আহ্বান রাষ্ট্রপতির প্রাথমিকের ১৪,৩৮৪ সহকারী শিক্ষকের যোগদান ১ অক্টোবর ইস্ট লন্ডন মসজিদের প্রেস ব্রিফিং: ১৩ ও ২৬ সেপ্টেম্বর পুরুষ ও নারীদের পৃথক চ্যারিটি রানে অংশগ্রহণের আহ্বান প্রতিবন্ধীদের বিনামূল্যে আইটি ও এআই প্রশিক্ষণ দিচ্ছে আপস্কিল বাংলাদেশ: রাসেল উল আলম ওসমানীর ১০৮তম জন্মবার্ষিকীতে লন্ডনে স্মরণসভা, রাষ্ট্রীয় স্বীকৃতিসহ ৭ দাবি বদলেছে জমির নামজারির নিয়ম, ওয়ারিশদের জন্য নতুন নির্দেশনা বিশ্ববাজারে আবার কমল সোনার দাম মধ্যপ্রাচ্যের বড় শ্রমবাজার সংকুচিত, নতুন গন্তব্যে বাড়ছে প্রতারণা জনগণের অধিকার নিয়ে ছিনিমিনি খেললে কাউকে ছাড় নয়: শফিকুর রহমান
হোমজাতীয়বিমানের বহর বাড়াতে বোয়িং কেনা ও এয়ারবাস লিজের উদ্যোগ

বিমানের বহর বাড়াতে বোয়িং কেনা ও এয়ারবাস লিজের উদ্যোগ

icon
দর্পণ টিভি লন্ডন
বিমানের বহর বাড়াতে বোয়িং কেনা ও এয়ারবাস লিজের উদ্যোগ

বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বহর আধুনিকীকরণ ও সেবার সক্ষমতা বাড়াতে বড় ধরনের পরিকল্পনা হাতে নিয়েছে সরকার। নতুন উড়োজাহাজ সংযোজনের মাধ্যমে আন্তর্জাতিক ও আঞ্চলিক রুটে কার্যক্রম আরও বিস্তৃত করার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে।

শনিবার বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী এম রাশিদুজ্জামান মিল্লাত জানান, ১৪টি নতুন বোয়িং উড়োজাহাজ কেনার বিষয়ে নীতিগত অনুমোদন ইতোমধ্যে সম্পন্ন হয়েছে এবং চুক্তি স্বাক্ষরের প্রক্রিয়া শেষ পর্যায়ে রয়েছে।

সংশ্লিষ্ট সূত্র মতে, সম্ভাব্য এই চুক্তিতে বোয়িং ৭৮৭ ড্রিমলাইনারসহ আধুনিক মডেলের উড়োজাহাজ অন্তর্ভুক্ত থাকতে পারে, যা দীর্ঘমেয়াদে আন্তর্জাতিক রুটে সক্ষমতা বাড়াবে। পাশাপাশি আঞ্চলিক ফ্লাইট পরিচালনার জন্য বোয়িং ৭৩৭ মেক্স যুক্ত হওয়ার সম্ভাবনাও রয়েছে।

তবে নতুন উড়োজাহাজ সরবরাহ পেতে দীর্ঘ সময় লাগতে পারে। এ কারণে স্বল্পমেয়াদি চাহিদা পূরণে বিকল্প ব্যবস্থা হিসেবে উড়োজাহাজ লিজ নেওয়ার উদ্যোগ নেওয়া হয়েছে। এ লক্ষ্যে ড্রাই লিজিং পদ্ধতিতে আগামী পাঁচ বছরের জন্য এয়ারবাস উড়োজাহাজ নেওয়ার বিষয়ে আলোচনা চলছে বলে জানিয়েছেন প্রতিমন্ত্রী।

বর্তমানে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স আন্তর্জাতিক রুটে প্রায় ১৪টি উড়োজাহাজ পরিচালনা করছে। তবে চাহিদা পূরণে অন্তত ৩০ থেকে ৩৫টি উড়োজাহাজ প্রয়োজন বলে সংশ্লিষ্টদের ধারণা।

এদিকে বিমানের কার্যক্রমে বিদ্যমান সীমাবদ্ধতা দূর করতে সংস্কার কার্যক্রমও শুরু হয়েছে। জনবল সংকট নিরসনে নিয়োগ প্রক্রিয়া জোরদার করা হয়েছে।

হজ কার্যক্রম নিয়ে প্রতিমন্ত্রী জানান, প্রস্তুতি সম্পন্ন হয়েছে এবং হজযাত্রীদের যাতায়াত নির্বিঘ্ন করতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছে।

সরকারের পরিকল্পনা অনুযায়ী বহর সম্প্রসারণ, কাঠামোগত উন্নয়ন এবং সেবার মান বৃদ্ধির মাধ্যমে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সকে আন্তর্জাতিক মানের একটি প্রতিযোগিতামূলক এয়ারলাইনে রূপান্তর করা হবে।