সোমবার , ১৪ সেপ্টেম্বর ২০২৬
সাম্প্রতিক
ইউনিয়ন পর্যায়ে মাসে ৫০০ টাকা ভ্যাটের পরিকল্পনা এনবিআরের ভরিতে ২ হাজার ১৫৮ টাকা কমল স্বর্ণের দাম চাকরি হারালেই যুক্তরাষ্ট্র ছাড়তে হতে পারে বিদেশি কর্মীদের ৪১ দেশে সম্প্রসারিত হচ্ছে প্রবাসীদের এনআইডি সেবা গ্যাস-বিদ্যুৎ সংকটে লংমার্চ নয়, কার্যকর পরিকল্পনা দরকার: প্রধানমন্ত্রী বাংলা কিউআরে সপ্তাহে লেনদেন ছাড়াল ৭০০ কোটি টাকা বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম ঊর্ধ্বমুখী র‍্যাবের সঙ্গে এসআরবির কোনো সম্পর্ক নেই: স্বরাষ্ট্রমন্ত্রী ডেঙ্গু কর্মসূচিতে শিক্ষার্থীদের উপস্থিতি নিশ্চিতে মাউশির নির্দেশ নবম পে-স্কেলের গেজেট ভেটিংয়ে, প্রজ্ঞাপন জারির অপেক্ষা বিআরটিএর অনুমোদন ছাড়া স্লিপার বাস চলবে না: হাইকোর্ট ৪৮ ঘণ্টায় বঙ্গোপসাগরে লঘুচাপের সম্ভাবনা, পাঁচ দিন বৃষ্টির আভাস শিগগিরই স্থানীয় সরকার নির্বাচনের তফসিল: সিইসি জুলাই যোদ্ধাদের ঋণ রাষ্ট্র কখনো শোধ করতে পারবে না: রাষ্ট্রপতি ঢাকা-চট্টগ্রাম রুটে ইলেকট্রিক ট্রেন, সমীক্ষা ও নকশা শেষ বাঁধনের ওপর হামলা অমার্জনীয় ও নিন্দনীয়: ডেপুটি স্পিকার গণতন্ত্র রক্ষায় গণমাধ্যমকে শক্তিশালী করার আহ্বান রাষ্ট্রপতির প্রাথমিকের ১৪,৩৮৪ সহকারী শিক্ষকের যোগদান ১ অক্টোবর ইস্ট লন্ডন মসজিদের প্রেস ব্রিফিং: ১৩ ও ২৬ সেপ্টেম্বর পুরুষ ও নারীদের পৃথক চ্যারিটি রানে অংশগ্রহণের আহ্বান প্রতিবন্ধীদের বিনামূল্যে আইটি ও এআই প্রশিক্ষণ দিচ্ছে আপস্কিল বাংলাদেশ: রাসেল উল আলম ওসমানীর ১০৮তম জন্মবার্ষিকীতে লন্ডনে স্মরণসভা, রাষ্ট্রীয় স্বীকৃতিসহ ৭ দাবি বদলেছে জমির নামজারির নিয়ম, ওয়ারিশদের জন্য নতুন নির্দেশনা বিশ্ববাজারে আবার কমল সোনার দাম মধ্যপ্রাচ্যের বড় শ্রমবাজার সংকুচিত, নতুন গন্তব্যে বাড়ছে প্রতারণা জনগণের অধিকার নিয়ে ছিনিমিনি খেললে কাউকে ছাড় নয়: শফিকুর রহমান
হোমজাতীয়দেশের স্বার্থে জ্বালানি ব্যবহারে সাশ্রয়ী হওয়ার আহ্বান বাণিজ্যমন্ত্রীর

দেশের স্বার্থে জ্বালানি ব্যবহারে সাশ্রয়ী হওয়ার আহ্বান বাণিজ্যমন্ত্রীর

icon
দর্পণ টিভি লন্ডন
দেশের স্বার্থে জ্বালানি ব্যবহারে সাশ্রয়ী হওয়ার আহ্বান বাণিজ্যমন্ত্রীর

জ্বালানি ব্যবহারে অযথা আতঙ্কিত না হয়ে সাশ্রয়ী হওয়ার আহ্বান জানিয়েছেন বাণিজ্য, বস্ত্র, পাট ও শিল্প মন্ত্রণালয়ের মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির।

শুক্রবার ৩ এপ্রিল বিকেলে সিলেটে নিজ বাসভবনে স্থানীয় ব্যবসায়ী প্রতিনিধিদের সঙ্গে বৈঠক শেষে তিনি এ আহ্বান জানান।

মন্ত্রী বলেন, ব্যক্তিগত প্রয়োজনের বাইরে দেশের সামগ্রিক স্বার্থ বিবেচনায় জ্বালানি ব্যবহারে সবাইকে সচেতন হতে হবে। সাশ্রয়ী ব্যবহারের মাধ্যমে দীর্ঘ সময় জ্বালানি ব্যবহারের সুযোগ তৈরি হবে এবং আমদানি নির্ভরতা কমে বৈদেশিক মুদ্রার চাপও হ্রাস পাবে।

তিনি আরও বলেন, বৈশ্বিক জ্বালানি সংকটের প্রেক্ষাপটে সরকার ইতোমধ্যে সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানের সময়সূচিতে পরিবর্তন এনেছে। সন্ধ্যার পর বিদ্যুৎ ব্যবহারের চাপ বেশি থাকে, তাই ওই সময় সাশ্রয় করা গেলে অতিরিক্ত ব্যয় এড়ানো সম্ভব হবে। সবাই সচেতন থাকলে পরিস্থিতি স্বাভাবিক রাখা সম্ভব বলেও তিনি মন্তব্য করেন।

ডে লাইট সেভিংসের উদাহরণ তুলে ধরে মন্ত্রী বলেন, বিশ্বের অনেক দেশ ঋতুভেদে সময় পরিবর্তন করে জ্বালানি সাশ্রয় করে। বর্তমান পরিস্থিতিতে বাংলাদেশেও কিছু সতর্কতামূলক পদক্ষেপ নেওয়া হয়েছে, যা সবাইকে দায়িত্বশীলভাবে অনুসরণ করতে হবে।

এলপিজি গ্যাসের দাম বৃদ্ধির বিষয়ে তিনি জানান, আন্তর্জাতিক বাজারে বিশেষ করে সৌদি আরবসহ উৎস দেশগুলোতে দাম বাড়ায় দেশের বাজারেও এর প্রভাব পড়েছে। তবে অর্থনৈতিক স্থিতিশীলতা বজায় থাকলে জ্বালানি তেলের দাম স্থিতিশীল থাকবে বলে আশা প্রকাশ করেন।

শিল্প উৎপাদন নিয়ে উদ্বেগের বিষয়ে মন্ত্রী বলেন, গ্যাসনির্ভর শিল্পগুলোর জন্য সরবরাহ নিশ্চিত রেখে পরিকল্পনা করা হয়েছে। ফলে জ্বালানি সংকটের কারণে শিল্প উৎপাদন ব্যাহত হওয়ার সুযোগ নেই।

তিনি আরও জানান, জাপানের সঙ্গে অর্থনৈতিক অংশীদারিত্ব চুক্তি স্বাক্ষরিত হয়েছে, যা সংসদে অনুমোদনের পর আনুষ্ঠানিকভাবে কার্যকর হবে। পাশাপাশি বিভিন্ন দেশের সঙ্গে মুক্ত বাণিজ্য চুক্তির প্রস্তুতি চলছে, যা বাস্তবায়িত হলে এলডিসি উত্তরণের পরও আন্তর্জাতিক বাজারে দেশের পণ্যের প্রবেশে সুবিধা পাওয়া যাবে।

বৈঠকে সিলেটের ব্যবসায়ী ও রাজনৈতিক অঙ্গনের বিভিন্ন প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।