সোমবার , ১৪ সেপ্টেম্বর ২০২৬
সাম্প্রতিক
ইউনিয়ন পর্যায়ে মাসে ৫০০ টাকা ভ্যাটের পরিকল্পনা এনবিআরের ভরিতে ২ হাজার ১৫৮ টাকা কমল স্বর্ণের দাম চাকরি হারালেই যুক্তরাষ্ট্র ছাড়তে হতে পারে বিদেশি কর্মীদের ৪১ দেশে সম্প্রসারিত হচ্ছে প্রবাসীদের এনআইডি সেবা গ্যাস-বিদ্যুৎ সংকটে লংমার্চ নয়, কার্যকর পরিকল্পনা দরকার: প্রধানমন্ত্রী বাংলা কিউআরে সপ্তাহে লেনদেন ছাড়াল ৭০০ কোটি টাকা বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম ঊর্ধ্বমুখী র‍্যাবের সঙ্গে এসআরবির কোনো সম্পর্ক নেই: স্বরাষ্ট্রমন্ত্রী ডেঙ্গু কর্মসূচিতে শিক্ষার্থীদের উপস্থিতি নিশ্চিতে মাউশির নির্দেশ নবম পে-স্কেলের গেজেট ভেটিংয়ে, প্রজ্ঞাপন জারির অপেক্ষা বিআরটিএর অনুমোদন ছাড়া স্লিপার বাস চলবে না: হাইকোর্ট ৪৮ ঘণ্টায় বঙ্গোপসাগরে লঘুচাপের সম্ভাবনা, পাঁচ দিন বৃষ্টির আভাস শিগগিরই স্থানীয় সরকার নির্বাচনের তফসিল: সিইসি জুলাই যোদ্ধাদের ঋণ রাষ্ট্র কখনো শোধ করতে পারবে না: রাষ্ট্রপতি ঢাকা-চট্টগ্রাম রুটে ইলেকট্রিক ট্রেন, সমীক্ষা ও নকশা শেষ বাঁধনের ওপর হামলা অমার্জনীয় ও নিন্দনীয়: ডেপুটি স্পিকার গণতন্ত্র রক্ষায় গণমাধ্যমকে শক্তিশালী করার আহ্বান রাষ্ট্রপতির প্রাথমিকের ১৪,৩৮৪ সহকারী শিক্ষকের যোগদান ১ অক্টোবর ইস্ট লন্ডন মসজিদের প্রেস ব্রিফিং: ১৩ ও ২৬ সেপ্টেম্বর পুরুষ ও নারীদের পৃথক চ্যারিটি রানে অংশগ্রহণের আহ্বান প্রতিবন্ধীদের বিনামূল্যে আইটি ও এআই প্রশিক্ষণ দিচ্ছে আপস্কিল বাংলাদেশ: রাসেল উল আলম ওসমানীর ১০৮তম জন্মবার্ষিকীতে লন্ডনে স্মরণসভা, রাষ্ট্রীয় স্বীকৃতিসহ ৭ দাবি বদলেছে জমির নামজারির নিয়ম, ওয়ারিশদের জন্য নতুন নির্দেশনা বিশ্ববাজারে আবার কমল সোনার দাম মধ্যপ্রাচ্যের বড় শ্রমবাজার সংকুচিত, নতুন গন্তব্যে বাড়ছে প্রতারণা জনগণের অধিকার নিয়ে ছিনিমিনি খেললে কাউকে ছাড় নয়: শফিকুর রহমান
হোমজাতীয়তেল মজুদ ও অতিরিক্ত ভাড়া আদায়ে কড়াকড়ি, সীতাকুণ্ডে জরিমানা

তেল মজুদ ও অতিরিক্ত ভাড়া আদায়ে কড়াকড়ি, সীতাকুণ্ডে জরিমানা

icon
দর্পণ টিভি লন্ডন
তেল মজুদ ও অতিরিক্ত ভাড়া আদায়ে কড়াকড়ি, সীতাকুণ্ডে জরিমানা

সীতাকুণ্ডে জ্বালানি তেল মজুদে অসঙ্গতি ও গণপরিবহনে অতিরিক্ত ভাড়া আদায়ের বিরুদ্ধে কঠোর অবস্থান নিয়েছে উপজেলা প্রশাসন, ভ্রাম্যমাণ আদালতের অভিযানে জরিমানা করা হয়েছে সংশ্লিষ্টদের।

শনিবার ২৮ মার্চ বিকেলে উপজেলার ভাটিয়ারী এলাকায় উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. ফখরুল ইসলামের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়।

অভিযানে একটি ফিলিং স্টেশনে তেলের মজুদ সংক্রান্ত তথ্য গোপনের প্রমাণ পাওয়া যায়। কর্তৃপক্ষ ১ হাজার ১০০ লিটার অকটেন থাকার তথ্য দিলেও পরিমাপে অতিরিক্ত ১ হাজার ৬৯ লিটার পাওয়া যায়। এ অসঙ্গতি ও তথ্য গোপনের দায়ে মোবাইল কোর্ট আইনে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা জানান, পেট্রোল পাম্পগুলোতে অনিয়ম রোধে প্রতিটি পাম্পে ট্যাগ অফিসার নিয়োগ দেওয়া হয়েছে এবং নিয়মিত মনিটরিং চলছে। অধিকাংশ ক্ষেত্রে হিসাব ঠিক থাকলেও নির্দিষ্ট এই পাম্পে ব্যত্যয় পাওয়া যাওয়ায় আইনানুগ ব্যবস্থা নেওয়া হয়েছে।

এদিকে যাত্রীদের অভিযোগের ভিত্তিতে অলংকার থেকে সীতাকুণ্ড রুটে চলাচলকারী তিনটি বাসের বিরুদ্ধে অতিরিক্ত ভাড়া আদায়ের প্রমাণ মেলে। এ কারণে প্রতিটি বাসকে ২ হাজার টাকা করে মোট ৬ হাজার টাকা জরিমানা করা হয়।

প্রশাসন জানিয়েছে, সাম্প্রতিক সময়ে অতিরিক্ত ভাড়া আদায়ের প্রবণতা বেড়ে যাওয়ায় সাধারণ মানুষ ক্ষতিগ্রস্ত হচ্ছেন। তাই এ ধরনের অনিয়ম বন্ধে নিয়মিত অভিযান চালানো হবে এবং আইন ভঙ্গকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

অভিযানের সময় যাত্রীদের সচেতন থাকার আহ্বান জানিয়ে বলা হয়, নির্ধারিত ভাড়ার বেশি দাবি করা হলে তাৎক্ষণিকভাবে প্রশাসনকে জানাতে হবে। পাশাপাশি পরিবহন সংশ্লিষ্টদের সরকারি নির্দেশনা মেনে চলার জন্য সতর্ক করা হয়েছে।

স্থানীয়দের মতে, প্রশাসনের এই উদ্যোগ জনস্বার্থ রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে এবং ধারাবাহিকভাবে এ ধরনের অভিযান চললে অনিয়ম অনেকাংশে কমে আসবে।