মঙ্গলবার , ১৫ সেপ্টেম্বর ২০২৬
সাম্প্রতিক
আমিরাতে ৪৮০০ বাংলাদেশির ভিসা বাতিল, পুনর্বিবেচনার অনুরোধ বাংলাদেশের ভারতের আচরণে সুসম্পর্কের ইতিবাচক লক্ষণ নেই: স্পিকার ভবিষ্যৎমুখী আইন বাংলাদেশের অগ্রগতির চাবিকাঠি: মার্কিন রাষ্ট্রদূত মঙ্গলবার রাত থেকেই গ্যাস-বিদ্যুৎ পরিস্থিতি আগের অবস্থায় ফেরার আশ্বাস শিক্ষাপ্রতিষ্ঠানের কমিটির সভাপতি নির্বাচনে আসছে নতুন নিয়ম গাবতলী থেকে দাশেরকান্দি, ৪৫ হাজার কোটি টাকার নতুন মেট্রোরেল প্রকল্প ইউনিয়ন পর্যায়ে মাসে ৫০০ টাকা ভ্যাটের পরিকল্পনা এনবিআরের ভরিতে ২ হাজার ১৫৮ টাকা কমল স্বর্ণের দাম চাকরি হারালেই যুক্তরাষ্ট্র ছাড়তে হতে পারে বিদেশি কর্মীদের ৪১ দেশে সম্প্রসারিত হচ্ছে প্রবাসীদের এনআইডি সেবা গ্যাস-বিদ্যুৎ সংকটে লংমার্চ নয়, কার্যকর পরিকল্পনা দরকার: প্রধানমন্ত্রী বাংলা কিউআরে সপ্তাহে লেনদেন ছাড়াল ৭০০ কোটি টাকা বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম ঊর্ধ্বমুখী র‍্যাবের সঙ্গে এসআরবির কোনো সম্পর্ক নেই: স্বরাষ্ট্রমন্ত্রী ডেঙ্গু কর্মসূচিতে শিক্ষার্থীদের উপস্থিতি নিশ্চিতে মাউশির নির্দেশ নবম পে-স্কেলের গেজেট ভেটিংয়ে, প্রজ্ঞাপন জারির অপেক্ষা বিআরটিএর অনুমোদন ছাড়া স্লিপার বাস চলবে না: হাইকোর্ট ৪৮ ঘণ্টায় বঙ্গোপসাগরে লঘুচাপের সম্ভাবনা, পাঁচ দিন বৃষ্টির আভাস শিগগিরই স্থানীয় সরকার নির্বাচনের তফসিল: সিইসি জুলাই যোদ্ধাদের ঋণ রাষ্ট্র কখনো শোধ করতে পারবে না: রাষ্ট্রপতি ঢাকা-চট্টগ্রাম রুটে ইলেকট্রিক ট্রেন, সমীক্ষা ও নকশা শেষ বাঁধনের ওপর হামলা অমার্জনীয় ও নিন্দনীয়: ডেপুটি স্পিকার গণতন্ত্র রক্ষায় গণমাধ্যমকে শক্তিশালী করার আহ্বান রাষ্ট্রপতির প্রাথমিকের ১৪,৩৮৪ সহকারী শিক্ষকের যোগদান ১ অক্টোবর ইস্ট লন্ডন মসজিদের প্রেস ব্রিফিং: ১৩ ও ২৬ সেপ্টেম্বর পুরুষ ও নারীদের পৃথক চ্যারিটি রানে অংশগ্রহণের আহ্বান
হোমআন্তর্জাতিকভূমধ্যসাগরে ভাসমান নৌকায় অনাহারে ১৮ বাংলাদেশির মৃত্যু

ভূমধ্যসাগরে ভাসমান নৌকায় অনাহারে ১৮ বাংলাদেশির মৃত্যু

icon
দর্পণ টিভি লন্ডন
ভূমধ্যসাগরে ভাসমান নৌকায় অনাহারে ১৮ বাংলাদেশির মৃত্যু

লিবিয়া থেকে অবৈধ পথে ইউরোপগামী নৌযাত্রায় সাগরে ভেসে থাকতে গিয়ে সিলেট ও সুনামগঞ্জের অন্তত ১৮ জন অভিবাসনপ্রত্যাশীর মৃত্যুর খবর পাওয়া গেছে, যা স্থানীয় এলাকায় গভীর শোকের সৃষ্টি করেছে।

শনিবার ২৮ মার্চ সন্ধ্যার পর ঘটনাটি প্রকাশ্যে এলে স্বজনদের মধ্যে নেমে আসে শোক ও উদ্বেগ, প্রশাসনও বিষয়টি যাচাইয়ে উদ্যোগ নেয়।

জানা যায়, গ্রিসে যাওয়ার উদ্দেশ্যে রাবারের একটি ছোট নৌকায় করে যাত্রা শুরু করেন ৪৩ জন। দালালের মাধ্যমে বড় নৌকার আশ্বাস দেওয়া হলেও তাদের ছোট নৌকায় তোলা হয়। নৌকাটি পথ হারিয়ে টানা কয়েকদিন সাগরে ভাসতে থাকে।

খাবার ও বিশুদ্ধ পানির সংকটে পড়ে যাত্রীরা চরম দুর্ভোগে পড়েন। একপর্যায়ে অনাহার ও পানির অভাবে ১৮ জন মারা যান। পরে নৌকায় থাকা বাকি যাত্রীরা পরিস্থিতির কারণে মরদেহগুলো সাগরে ফেলে দিতে বাধ্য হন বলে জানা গেছে।

মৃতদের মধ্যে কয়েকজনের পরিচয় নিশ্চিত হওয়া গেছে। তারা সুনামগঞ্জ জেলার দিরাই উপজেলার বিভিন্ন এলাকার বাসিন্দা।

বেঁচে ফেরা একাধিক যাত্রীর বর্ণনায় জানা যায়, দীর্ঘ সময় ধরে নৌকাটি দিকভ্রান্ত অবস্থায় ছিল। খাবার শেষ হয়ে গেলে অনেকে বাধ্য হয়ে সাগরের পানি পান করেন, যা তাদের মৃত্যুর কারণ হয়ে দাঁড়ায়।

স্বজনদের দাবি, প্রতিজন প্রায় ১২ লাখ টাকার বিনিময়ে দালালের মাধ্যমে বিদেশ যাওয়ার প্রক্রিয়ায় যুক্ত হন। বিভিন্ন দেশ হয়ে তাদের লিবিয়ায় নেওয়া হয় এবং সেখান থেকে সাগরপথে পাঠানো হয়।

এ ঘটনায় দালালচক্রের সংশ্লিষ্টতার অভিযোগ উঠেছে। স্থানীয় সূত্রে জানা গেছে, লিবিয়াভিত্তিক এক দালালের মাধ্যমে এ যাত্রার আয়োজন করা হয়েছিল।

দিরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এনামুল হক চৌধুরী বলেন, বিষয়টি জানার পর প্রশাসন তথ্য যাচাই করছে এবং সংশ্লিষ্টদের সঙ্গে যোগাযোগের চেষ্টা চলছে।

দিরাই উপজেলা নির্বাহী কর্মকর্তা সনজীব জানান, সামাজিক যোগাযোগমাধ্যমের মাধ্যমে খবরটি জানা গেছে, তবে প্রকৃত ঘটনা নিশ্চিত করতে অনুসন্ধান চালানো হচ্ছে।

এই মর্মান্তিক ঘটনায় অবৈধ অভিবাসনের ঝুঁকি এবং দালালচক্রের প্রতারণা আবারও সামনে এসেছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

আরও খবর
চাকরি হারালেই যুক্তরাষ্ট্র ছাড়তে হতে পারে বিদেশি কর্মীদের
চাকরি হারালেই যুক্তরাষ্ট্র ছাড়তে হতে পারে বিদেশি কর্মীদের
বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম ঊর্ধ্বমুখী
বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম ঊর্ধ্বমুখী
ইস্ট লন্ডন মসজিদের প্রেস ব্রিফিং: ১৩ ও ২৬ সেপ্টেম্বর পুরুষ ও নারীদের পৃথক চ্যারিটি রানে অংশগ্রহণের আহ্বান
ইস্ট লন্ডন মসজিদের প্রেস ব্রিফিং: ১৩ ও ২৬ সেপ্টেম্বর পুরুষ ও নারীদের পৃথক চ্যারিটি রানে অংশগ্রহণের আহ্বান
সাংবাদিক বকসি ইকবাল আহমেদের সম্মানে ইউকে বাংলা রিপোর্টার্স ইউনিটির প্রীতিসভা অনুষ্ঠিত
সাংবাদিক বকসি ইকবাল আহমেদের সম্মানে ইউকে বাংলা রিপোর্টার্স ইউনিটির প্রীতিসভা অনুষ্ঠিত
উৎসবমুখর পরিবেশে এলবিপিসি ক্রিকেট টুর্নামেন্ট ২০২৬, চ্যাম্পিয়ন বিবিটি সিডাব্লিউ মিডিয়া
উৎসবমুখর পরিবেশে এলবিপিসি ক্রিকেট টুর্নামেন্ট ২০২৬, চ্যাম্পিয়ন বিবিটি সিডাব্লিউ মিডিয়া
প্রবাসী ট্রাইব্যুনাল গঠনের দাবি, আইনমন্ত্রীর কাছে HRPB এর স্মারকলিপি
প্রবাসী ট্রাইব্যুনাল গঠনের দাবি, আইনমন্ত্রীর কাছে HRPB এর স্মারকলিপি
বাংলাদেশসহ ৭৫ দেশের অভিবাসী ভিসা স্থগিতের নীতি বাতিল করলেন মার্কিন আদালত
বাংলাদেশসহ ৭৫ দেশের অভিবাসী ভিসা স্থগিতের নীতি বাতিল করলেন মার্কিন আদালত
লন্ডনে ঢাবি অ্যালামনাই ইউকের দিনব্যাপী কোচ ট্রিপ অনুষ্ঠিত
লন্ডনে ঢাবি অ্যালামনাই ইউকের দিনব্যাপী কোচ ট্রিপ অনুষ্ঠিত