সোমবার , ১৪ সেপ্টেম্বর ২০২৬
সাম্প্রতিক
ইউনিয়ন পর্যায়ে মাসে ৫০০ টাকা ভ্যাটের পরিকল্পনা এনবিআরের ভরিতে ২ হাজার ১৫৮ টাকা কমল স্বর্ণের দাম চাকরি হারালেই যুক্তরাষ্ট্র ছাড়তে হতে পারে বিদেশি কর্মীদের ৪১ দেশে সম্প্রসারিত হচ্ছে প্রবাসীদের এনআইডি সেবা গ্যাস-বিদ্যুৎ সংকটে লংমার্চ নয়, কার্যকর পরিকল্পনা দরকার: প্রধানমন্ত্রী বাংলা কিউআরে সপ্তাহে লেনদেন ছাড়াল ৭০০ কোটি টাকা বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম ঊর্ধ্বমুখী র‍্যাবের সঙ্গে এসআরবির কোনো সম্পর্ক নেই: স্বরাষ্ট্রমন্ত্রী ডেঙ্গু কর্মসূচিতে শিক্ষার্থীদের উপস্থিতি নিশ্চিতে মাউশির নির্দেশ নবম পে-স্কেলের গেজেট ভেটিংয়ে, প্রজ্ঞাপন জারির অপেক্ষা বিআরটিএর অনুমোদন ছাড়া স্লিপার বাস চলবে না: হাইকোর্ট ৪৮ ঘণ্টায় বঙ্গোপসাগরে লঘুচাপের সম্ভাবনা, পাঁচ দিন বৃষ্টির আভাস শিগগিরই স্থানীয় সরকার নির্বাচনের তফসিল: সিইসি জুলাই যোদ্ধাদের ঋণ রাষ্ট্র কখনো শোধ করতে পারবে না: রাষ্ট্রপতি ঢাকা-চট্টগ্রাম রুটে ইলেকট্রিক ট্রেন, সমীক্ষা ও নকশা শেষ বাঁধনের ওপর হামলা অমার্জনীয় ও নিন্দনীয়: ডেপুটি স্পিকার গণতন্ত্র রক্ষায় গণমাধ্যমকে শক্তিশালী করার আহ্বান রাষ্ট্রপতির প্রাথমিকের ১৪,৩৮৪ সহকারী শিক্ষকের যোগদান ১ অক্টোবর ইস্ট লন্ডন মসজিদের প্রেস ব্রিফিং: ১৩ ও ২৬ সেপ্টেম্বর পুরুষ ও নারীদের পৃথক চ্যারিটি রানে অংশগ্রহণের আহ্বান প্রতিবন্ধীদের বিনামূল্যে আইটি ও এআই প্রশিক্ষণ দিচ্ছে আপস্কিল বাংলাদেশ: রাসেল উল আলম ওসমানীর ১০৮তম জন্মবার্ষিকীতে লন্ডনে স্মরণসভা, রাষ্ট্রীয় স্বীকৃতিসহ ৭ দাবি বদলেছে জমির নামজারির নিয়ম, ওয়ারিশদের জন্য নতুন নির্দেশনা বিশ্ববাজারে আবার কমল সোনার দাম মধ্যপ্রাচ্যের বড় শ্রমবাজার সংকুচিত, নতুন গন্তব্যে বাড়ছে প্রতারণা জনগণের অধিকার নিয়ে ছিনিমিনি খেললে কাউকে ছাড় নয়: শফিকুর রহমান
হোমজাতীয়সিলেটে জ্বালানি তেলের ডিপোতে নিরাপত্তা জোরদার, বিজিবি মোতায়েন

সিলেটে জ্বালানি তেলের ডিপোতে নিরাপত্তা জোরদার, বিজিবি মোতায়েন

icon
দর্পণ টিভি লন্ডন
সিলেটে জ্বালানি তেলের ডিপোতে নিরাপত্তা জোরদার, বিজিবি মোতায়েন

জাতীয় গুরুত্বপূর্ণ সম্পদ জ্বালানি তেলের নিরাপত্তা নিশ্চিত করতে সিলেটের বিভিন্ন ডিপোতে বিজিবি মোতায়েন করা হয়েছে।

২৫ মার্চ থেকে সিলেট শহরের যমুনা অয়েল কোম্পানি লিমিটেড ডিপোতে জকিগঞ্জ ব্যাটালিয়ন ১৯ বিজিবির এক প্লাটুন এবং পদ্মা অয়েল পিএলসি ডিপোতে সিলেট ব্যাটালিয়ন ৪৮ বিজিবির এক প্লাটুন সদস্য মোতায়েন করা হয়েছে। মোট দুইটি ডিপোতে দুই প্লাটুন বিজিবি সদস্য সার্বিক নিরাপত্তা নিশ্চিত করছেন।

বিজিবি সূত্রে জানা গেছে, মোতায়েনকৃত সদস্যরা ডিপোর ভেতর ও আশপাশ এলাকায় নিয়মিত টহল পরিচালনা করছেন এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে সার্বক্ষণিক নজরদারি অব্যাহত রেখেছেন।

একই সঙ্গে জ্বালানি তেলের সরবরাহ ব্যবস্থা স্বাভাবিক রাখতে ডিপো থেকে চাহিদার অতিরিক্ত তেল সরবরাহ করা হচ্ছে কিনা তা নিবিড়ভাবে পর্যবেক্ষণ করা হচ্ছে। কৃত্রিম সংকট সৃষ্টি রোধে অবৈধ মজুদ প্রতিরোধ এবং সীমান্ত পথে তেল পাচার ঠেকাতে গোয়েন্দা নজরদারি জোরদার করা হয়েছে।

৪৮ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোঃ নাজমুল হক বলেন, দেশের জ্বালানি নিরাপত্তা শুধু একটি অর্থনৈতিক বিষয় নয়, এটি জাতীয় নিরাপত্তার সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত। জনগণের স্বার্থ রক্ষা এবং সরবরাহ ব্যবস্থা স্বাভাবিক রাখতে বিজিবি সর্বোচ্চ পেশাদারিত্ব, সতর্কতা ও দায়িত্ববোধ নিয়ে কাজ করছে। তিনি আরও বলেন, যেকোনো ধরনের অনিয়ম, অবৈধ মজুদ বা পাচার প্রতিরোধে বিজিবি দৃঢ় অবস্থানে রয়েছে এবং জনগণের সহযোগিতায় এই কার্যক্রম আরও শক্তিশালী হবে।

সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানিয়েছে, পরিস্থিতি বিবেচনায় পর্যায়ক্রমে নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদার করা হচ্ছে এবং প্রয়োজন অনুযায়ী অতিরিক্ত জনবল মোতায়েন করা হচ্ছে।

বিজিবি জানিয়েছে, জাতীয় সম্পদের সুরক্ষা ও আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে তারা পেশাদারিত্ব, সতর্কতা ও দায়িত্বশীলতার সঙ্গে দায়িত্ব পালন করে যাচ্ছে এবং ভবিষ্যতেও এ কার্যক্রম অব্যাহত থাকবে।