সোমবার , ১৪ সেপ্টেম্বর ২০২৬
সাম্প্রতিক
ইউনিয়ন পর্যায়ে মাসে ৫০০ টাকা ভ্যাটের পরিকল্পনা এনবিআরের ভরিতে ২ হাজার ১৫৮ টাকা কমল স্বর্ণের দাম চাকরি হারালেই যুক্তরাষ্ট্র ছাড়তে হতে পারে বিদেশি কর্মীদের ৪১ দেশে সম্প্রসারিত হচ্ছে প্রবাসীদের এনআইডি সেবা গ্যাস-বিদ্যুৎ সংকটে লংমার্চ নয়, কার্যকর পরিকল্পনা দরকার: প্রধানমন্ত্রী বাংলা কিউআরে সপ্তাহে লেনদেন ছাড়াল ৭০০ কোটি টাকা বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম ঊর্ধ্বমুখী র‍্যাবের সঙ্গে এসআরবির কোনো সম্পর্ক নেই: স্বরাষ্ট্রমন্ত্রী ডেঙ্গু কর্মসূচিতে শিক্ষার্থীদের উপস্থিতি নিশ্চিতে মাউশির নির্দেশ নবম পে-স্কেলের গেজেট ভেটিংয়ে, প্রজ্ঞাপন জারির অপেক্ষা বিআরটিএর অনুমোদন ছাড়া স্লিপার বাস চলবে না: হাইকোর্ট ৪৮ ঘণ্টায় বঙ্গোপসাগরে লঘুচাপের সম্ভাবনা, পাঁচ দিন বৃষ্টির আভাস শিগগিরই স্থানীয় সরকার নির্বাচনের তফসিল: সিইসি জুলাই যোদ্ধাদের ঋণ রাষ্ট্র কখনো শোধ করতে পারবে না: রাষ্ট্রপতি ঢাকা-চট্টগ্রাম রুটে ইলেকট্রিক ট্রেন, সমীক্ষা ও নকশা শেষ বাঁধনের ওপর হামলা অমার্জনীয় ও নিন্দনীয়: ডেপুটি স্পিকার গণতন্ত্র রক্ষায় গণমাধ্যমকে শক্তিশালী করার আহ্বান রাষ্ট্রপতির প্রাথমিকের ১৪,৩৮৪ সহকারী শিক্ষকের যোগদান ১ অক্টোবর ইস্ট লন্ডন মসজিদের প্রেস ব্রিফিং: ১৩ ও ২৬ সেপ্টেম্বর পুরুষ ও নারীদের পৃথক চ্যারিটি রানে অংশগ্রহণের আহ্বান প্রতিবন্ধীদের বিনামূল্যে আইটি ও এআই প্রশিক্ষণ দিচ্ছে আপস্কিল বাংলাদেশ: রাসেল উল আলম ওসমানীর ১০৮তম জন্মবার্ষিকীতে লন্ডনে স্মরণসভা, রাষ্ট্রীয় স্বীকৃতিসহ ৭ দাবি বদলেছে জমির নামজারির নিয়ম, ওয়ারিশদের জন্য নতুন নির্দেশনা বিশ্ববাজারে আবার কমল সোনার দাম মধ্যপ্রাচ্যের বড় শ্রমবাজার সংকুচিত, নতুন গন্তব্যে বাড়ছে প্রতারণা জনগণের অধিকার নিয়ে ছিনিমিনি খেললে কাউকে ছাড় নয়: শফিকুর রহমান
হোমজাতীয়প্রান্তিক মানুষের পাশে দাঁড়াতে কাজ করছে সরকার, বললেন জ্বালানি প্রতিমন্ত্রী

প্রান্তিক মানুষের পাশে দাঁড়াতে কাজ করছে সরকার, বললেন জ্বালানি প্রতিমন্ত্রী

icon
দর্পণ টিভি লন্ডন
প্রান্তিক মানুষের পাশে দাঁড়াতে কাজ করছে সরকার, বললেন জ্বালানি প্রতিমন্ত্রী

অসহায় ও প্রান্তিক জনগোষ্ঠীর কল্যাণে সরকার ধারাবাহিকভাবে কাজ করে যাচ্ছে বলে জানিয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত। তিনি বলেন, রাষ্ট্রের দায়িত্ব সকল নাগরিকের জন্য সমান সুযোগ নিশ্চিত করা, যাতে কেউ পিছিয়ে না পড়ে।

শুক্রবার যশোর জেলা প্রশাসকের সম্মেলনকক্ষে জাতীয় সমাজকল্যাণ পরিষদের উদ্যোগে দুঃস্থ ও অসহায় মানুষের মাঝে এককালীন আর্থিক সহায়তার চেক বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

তিনি বলেন, সরকারের পাশাপাশি সমাজের সচ্ছল ব্যক্তিদেরও মানবিক দায়িত্ব থেকে অসহায় মানুষের পাশে দাঁড়ানো উচিত। অতীতের সামাজিক সুরক্ষা কর্মসূচির ধারাবাহিকতায় বর্তমান সরকারও বিভিন্ন ভাতা ও সহায়তা কার্যক্রম চালু রেখেছে এবং তা সম্প্রসারণ করছে।

প্রতিমন্ত্রী জানান, নির্বাচনি অঙ্গীকার বাস্তবায়নের অংশ হিসেবে ফ্যামিলি কার্ড কর্মসূচি চালু করা হয়েছে এবং ইতোমধ্যে উল্লেখযোগ্য সংখ্যক উপকারভোগীর মধ্যে তা বিতরণ করা হয়েছে। আগামী জুন মাসে এই কর্মসূচির পরিধি আরও বাড়ানোর পরিকল্পনা রয়েছে। পাশাপাশি ধর্মীয় প্রতিষ্ঠানের সঙ্গে সংশ্লিষ্ট ব্যক্তিদের জন্য সম্মানী প্রদানের উদ্যোগও নেওয়া হয়েছে।

জ্বালানি পরিস্থিতি নিয়ে তিনি বলেন, দেশে জ্বালানি তেল নিয়ে কোনো সংকট নেই এবং পর্যাপ্ত মজুদ রয়েছে। আন্তর্জাতিক বাজারে মূল্যবৃদ্ধি সত্ত্বেও সরকার বর্তমানে দেশে জ্বালানি তেলের দাম বাড়ানোর পরিকল্পনা করছে না। তিনি অপ্রয়োজনীয়ভাবে তেল মজুদ না করার জন্য সবাইকে আহ্বান জানান।

তিনি আরও বলেন, আন্তর্জাতিক পরিস্থিতির মধ্যেও জ্বালানি সরবরাহ স্বাভাবিক রাখতে সরকার বিভিন্ন উদ্যোগ নিয়েছে, যার ফলে দেশের জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করা সম্ভব হয়েছে।

যশোর জেলা প্রশাসক মোহাম্মদ আশেক হাসানের সভাপতিত্বে অনুষ্ঠানে সমাজসেবা কার্যালয়ের উপপরিচালক মো. হারুন অর রশিদ স্বাগত বক্তব্য দেন। এতে পুলিশ সুপার সৈয়দ রফিকুল ইসলামসহ স্থানীয় প্রশাসন ও বিভিন্ন পর্যায়ের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।