মঙ্গলবার , ১৫ সেপ্টেম্বর ২০২৬
সাম্প্রতিক
আমিরাতে ৪৮০০ বাংলাদেশির ভিসা বাতিল, পুনর্বিবেচনার অনুরোধ বাংলাদেশের ভারতের আচরণে সুসম্পর্কের ইতিবাচক লক্ষণ নেই: স্পিকার ভবিষ্যৎমুখী আইন বাংলাদেশের অগ্রগতির চাবিকাঠি: মার্কিন রাষ্ট্রদূত মঙ্গলবার রাত থেকেই গ্যাস-বিদ্যুৎ পরিস্থিতি আগের অবস্থায় ফেরার আশ্বাস শিক্ষাপ্রতিষ্ঠানের কমিটির সভাপতি নির্বাচনে আসছে নতুন নিয়ম গাবতলী থেকে দাশেরকান্দি, ৪৫ হাজার কোটি টাকার নতুন মেট্রোরেল প্রকল্প ইউনিয়ন পর্যায়ে মাসে ৫০০ টাকা ভ্যাটের পরিকল্পনা এনবিআরের ভরিতে ২ হাজার ১৫৮ টাকা কমল স্বর্ণের দাম চাকরি হারালেই যুক্তরাষ্ট্র ছাড়তে হতে পারে বিদেশি কর্মীদের ৪১ দেশে সম্প্রসারিত হচ্ছে প্রবাসীদের এনআইডি সেবা গ্যাস-বিদ্যুৎ সংকটে লংমার্চ নয়, কার্যকর পরিকল্পনা দরকার: প্রধানমন্ত্রী বাংলা কিউআরে সপ্তাহে লেনদেন ছাড়াল ৭০০ কোটি টাকা বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম ঊর্ধ্বমুখী র‍্যাবের সঙ্গে এসআরবির কোনো সম্পর্ক নেই: স্বরাষ্ট্রমন্ত্রী ডেঙ্গু কর্মসূচিতে শিক্ষার্থীদের উপস্থিতি নিশ্চিতে মাউশির নির্দেশ নবম পে-স্কেলের গেজেট ভেটিংয়ে, প্রজ্ঞাপন জারির অপেক্ষা বিআরটিএর অনুমোদন ছাড়া স্লিপার বাস চলবে না: হাইকোর্ট ৪৮ ঘণ্টায় বঙ্গোপসাগরে লঘুচাপের সম্ভাবনা, পাঁচ দিন বৃষ্টির আভাস শিগগিরই স্থানীয় সরকার নির্বাচনের তফসিল: সিইসি জুলাই যোদ্ধাদের ঋণ রাষ্ট্র কখনো শোধ করতে পারবে না: রাষ্ট্রপতি ঢাকা-চট্টগ্রাম রুটে ইলেকট্রিক ট্রেন, সমীক্ষা ও নকশা শেষ বাঁধনের ওপর হামলা অমার্জনীয় ও নিন্দনীয়: ডেপুটি স্পিকার গণতন্ত্র রক্ষায় গণমাধ্যমকে শক্তিশালী করার আহ্বান রাষ্ট্রপতির প্রাথমিকের ১৪,৩৮৪ সহকারী শিক্ষকের যোগদান ১ অক্টোবর ইস্ট লন্ডন মসজিদের প্রেস ব্রিফিং: ১৩ ও ২৬ সেপ্টেম্বর পুরুষ ও নারীদের পৃথক চ্যারিটি রানে অংশগ্রহণের আহ্বান
হোমশিক্ষাকিউএস সাবজেক্ট র‍্যাঙ্কিংয়ে বিশ্বে ৪০১ থেকে ৪৭৫ এর মধ্যে গাকৃবি

কিউএস সাবজেক্ট র‍্যাঙ্কিংয়ে বিশ্বে ৪০১ থেকে ৪৭৫ এর মধ্যে গাকৃবি

icon
দর্পণ টিভি লন্ডন
কিউএস সাবজেক্ট র‍্যাঙ্কিংয়ে বিশ্বে ৪০১ থেকে ৪৭৫ এর মধ্যে গাকৃবি

আন্তর্জাতিক উচ্চশিক্ষা মূল্যায়ন সংস্থা কিউএসের ওয়ার্ল্ড ইউনিভার্সিটি সাবজেক্ট র‍্যাঙ্কিং ২০২৬ এ কৃষি ও বনায়ন বিষয়ে প্রথমবারের মতো বিশ্বে ৪০১ থেকে ৪৭৫ অবস্থান অর্জন করেছে গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয়।

এই অর্জন বিশ্ববিদ্যালয়টির জন্য একটি গুরুত্বপূর্ণ মাইলফলক হিসেবে বিবেচিত হচ্ছে। গত ২৫ মার্চ কিউএস তাদের অফিসিয়াল ওয়েবসাইটে এ তালিকা প্রকাশ করে এবং বিষয়টি বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ নিশ্চিত করে।

বিশ্ববিদ্যালয় সূত্র জানায়, অল্প সময়ের ব্যবধানে আন্তর্জাতিক র‍্যাঙ্কিংয়ে এ অগ্রগতি গবেষণা কার্যক্রম সম্প্রসারণ এবং মানসম্মত একাডেমিক পরিবেশ গড়ে তোলার ফল। এর আগে কিউএস সাসটেইনেবিলিটি র‍্যাঙ্কিংয়ে বিশ্ববিদ্যালয়টির অবস্থান ছিল এক হাজার সত্তর থেকে এক হাজার আশির মধ্যে।

প্রকাশিত তালিকায় কৃষি ও বনায়ন বিষয়ে শীর্ষস্থান অধিকার করেছে ওয়াগেনিনজেন ইউনিভার্সিটি অ্যান্ড রিসার্চ এবং দ্বিতীয় স্থানে রয়েছে ইউনিভার্সিটি অব ক্যালিফোর্নিয়া।

কিউএসের এই মূল্যায়নে বিশ্বের একশোর বেশি দেশের এক হাজার নয়শোরও বেশি বিশ্ববিদ্যালয়ের একুশ হাজারের বেশি একাডেমিক প্রোগ্রামকে বিভিন্ন বিষয়ভিত্তিক সূচকের মাধ্যমে মূল্যায়ন করা হয়েছে।

এর আগে কিউএস সাসটেইনেবিলিটি র‍্যাঙ্কিং ২০২৬ এ দেশের কৃষি বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে প্রথম এবং পাবলিক বিশ্ববিদ্যালয়ের মধ্যে তৃতীয় অবস্থান অর্জন করে গাকৃবি। একইসঙ্গে টাইমস হায়ার এডুকেশন ওয়ার্ল্ড ইউনিভার্সিটি র‍্যাঙ্কিং ২০২৬ এবং সাবজেক্ট র‍্যাঙ্কিংয়ে লাইফ সায়েন্স বিভাগেও দেশের শীর্ষস্থানে উঠে আসে বিশ্ববিদ্যালয়টি।

এছাড়া টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা বাস্তবায়নে অবদানের জন্য ইমপ্যাক্ট র‍্যাঙ্কিং ২০২৫ এও দেশের পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে শীর্ষস্থান ধরে রেখেছে গাকৃবি। অন্যদিকে উদ্ভাবনভিত্তিক বৈশ্বিক তালিকায়ও উল্লেখযোগ্য অবস্থান তৈরি করেছে প্রতিষ্ঠানটি।

বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. জিকেএম মোস্তাফিজুর রহমান বলেন, এই সাফল্য শিক্ষক, শিক্ষার্থী এবং সংশ্লিষ্ট সবার সম্মিলিত প্রচেষ্টার ফল। আন্তর্জাতিক পর্যায়ে এ স্বীকৃতি দেশের কৃষি শিক্ষা ও গবেষণার প্রতি আস্থার প্রতিফলন এবং ভবিষ্যতে আরও এগিয়ে যাওয়ার অনুপ্রেরণা হিসেবে কাজ করবে।