বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে তুরস্কের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ
বাংলাদেশে নিযুক্ত তুরস্কের রাষ্ট্রদূত রামিস সেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন।
শনিবার ১০ জানুয়ারি রাজধানীর গুলশানে বিএনপির রাজনৈতিক কার্যালয়ে এ বৈঠক অনুষ্ঠিত হয়। দলটির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান জানান, সাক্ষাৎটি সৌহার্দ্যপূর্ণ পরিবেশে সম্পন্ন হয়েছে।
বৈঠকে বাংলাদেশ ও তুরস্কের মধ্যে দ্বিপক্ষীয় স্বার্থ সংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়। দুই দেশের দীর্ঘদিনের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আরও জোরদার করা এবং ভবিষ্যতে উন্নয়ন ও বাণিজ্য খাতে সহযোগিতা বাড়ানোর বিষয়ে উভয় পক্ষ ইতিবাচক দৃষ্টিভঙ্গি প্রকাশ করে।
সাক্ষাৎকালে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এবং দলের স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ উপস্থিত ছিলেন।