মঙ্গলবার , ১৫ সেপ্টেম্বর ২০২৬
সাম্প্রতিক
আমিরাতে ৪৮০০ বাংলাদেশির ভিসা বাতিল, পুনর্বিবেচনার অনুরোধ বাংলাদেশের ভারতের আচরণে সুসম্পর্কের ইতিবাচক লক্ষণ নেই: স্পিকার ভবিষ্যৎমুখী আইন বাংলাদেশের অগ্রগতির চাবিকাঠি: মার্কিন রাষ্ট্রদূত মঙ্গলবার রাত থেকেই গ্যাস-বিদ্যুৎ পরিস্থিতি আগের অবস্থায় ফেরার আশ্বাস শিক্ষাপ্রতিষ্ঠানের কমিটির সভাপতি নির্বাচনে আসছে নতুন নিয়ম গাবতলী থেকে দাশেরকান্দি, ৪৫ হাজার কোটি টাকার নতুন মেট্রোরেল প্রকল্প ইউনিয়ন পর্যায়ে মাসে ৫০০ টাকা ভ্যাটের পরিকল্পনা এনবিআরের ভরিতে ২ হাজার ১৫৮ টাকা কমল স্বর্ণের দাম চাকরি হারালেই যুক্তরাষ্ট্র ছাড়তে হতে পারে বিদেশি কর্মীদের ৪১ দেশে সম্প্রসারিত হচ্ছে প্রবাসীদের এনআইডি সেবা গ্যাস-বিদ্যুৎ সংকটে লংমার্চ নয়, কার্যকর পরিকল্পনা দরকার: প্রধানমন্ত্রী বাংলা কিউআরে সপ্তাহে লেনদেন ছাড়াল ৭০০ কোটি টাকা বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম ঊর্ধ্বমুখী র‍্যাবের সঙ্গে এসআরবির কোনো সম্পর্ক নেই: স্বরাষ্ট্রমন্ত্রী ডেঙ্গু কর্মসূচিতে শিক্ষার্থীদের উপস্থিতি নিশ্চিতে মাউশির নির্দেশ নবম পে-স্কেলের গেজেট ভেটিংয়ে, প্রজ্ঞাপন জারির অপেক্ষা বিআরটিএর অনুমোদন ছাড়া স্লিপার বাস চলবে না: হাইকোর্ট ৪৮ ঘণ্টায় বঙ্গোপসাগরে লঘুচাপের সম্ভাবনা, পাঁচ দিন বৃষ্টির আভাস শিগগিরই স্থানীয় সরকার নির্বাচনের তফসিল: সিইসি জুলাই যোদ্ধাদের ঋণ রাষ্ট্র কখনো শোধ করতে পারবে না: রাষ্ট্রপতি ঢাকা-চট্টগ্রাম রুটে ইলেকট্রিক ট্রেন, সমীক্ষা ও নকশা শেষ বাঁধনের ওপর হামলা অমার্জনীয় ও নিন্দনীয়: ডেপুটি স্পিকার গণতন্ত্র রক্ষায় গণমাধ্যমকে শক্তিশালী করার আহ্বান রাষ্ট্রপতির প্রাথমিকের ১৪,৩৮৪ সহকারী শিক্ষকের যোগদান ১ অক্টোবর ইস্ট লন্ডন মসজিদের প্রেস ব্রিফিং: ১৩ ও ২৬ সেপ্টেম্বর পুরুষ ও নারীদের পৃথক চ্যারিটি রানে অংশগ্রহণের আহ্বান
হোমশিক্ষাদীর্ঘ ছুটির পর রোববার খুলছে শিক্ষাপ্রতিষ্ঠান, পূর্ণোদ্যমে ক্লাসের নির্দেশ

দীর্ঘ ছুটির পর রোববার খুলছে শিক্ষাপ্রতিষ্ঠান, পূর্ণোদ্যমে ক্লাসের নির্দেশ

icon
দর্পণ টিভি লন্ডন
দীর্ঘ ছুটির পর রোববার খুলছে শিক্ষাপ্রতিষ্ঠান, পূর্ণোদ্যমে ক্লাসের নির্দেশ

দীর্ঘ বিরতির পর আবারও স্বাভাবিক ছন্দে ফিরছে দেশের শিক্ষাপ্রতিষ্ঠানগুলো। টানা ছুটি শেষে নির্ধারিত সময় অনুযায়ী সব স্তরের শিক্ষা কার্যক্রম শুরু হতে যাচ্ছে।

শুক্রবার ২৭ মার্চ জানা যায়, রোজা, ঈদুল ফিতর ও স্বাধীনতা দিবসের ছুটি মিলিয়ে প্রায় ৩৭ দিনের বিরতি শেষে আগামী রোববার ২৯ মার্চ থেকে স্কুল, কলেজ, মাদরাসা ও কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠানে ক্লাস শুরু হবে।

শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, ছুটির কারণে বছরের প্রথম অংশে শ্রেণি কার্যক্রম কম হওয়ায় শিক্ষার্থীদের মধ্যে শিখন ঘাটতি তৈরি হয়েছে। এই পরিস্থিতি কাটিয়ে উঠতে ছুটি শেষে নিয়মিত ও পূর্ণাঙ্গ ক্লাস পরিচালনার নির্দেশনা দেওয়া হয়েছে।

সংশোধিত শিক্ষাপঞ্জি অনুযায়ী, ১৯ ফেব্রুয়ারি থেকে ২৬ মার্চ পর্যন্ত দেশের শিক্ষাপ্রতিষ্ঠানগুলো বন্ধ ছিল। এর ফলে নির্ধারিত সময়ের আগেই ছুটি শুরু হয়েছিল এবং দীর্ঘ সময় শিক্ষার্থীরা শ্রেণিকক্ষের বাইরে ছিল।

শিখন ঘাটতি কমাতে প্রাথমিক শিক্ষায় অতিরিক্ত ব্যবস্থা নেওয়া হয়েছে। প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের সিদ্ধান্ত অনুযায়ী, ঈদের পর ধারাবাহিক ১০টি শনিবারের সাপ্তাহিক ছুটি বাতিল করা হয়েছে, যাতে বাড়তি ক্লাস নেওয়া সম্ভব হয়।

তবে মাধ্যমিক পর্যায়ে শনিবারের ছুটি বাতিলের বিষয়ে এখনো কোনো সিদ্ধান্ত জানানো হয়নি।

সামগ্রিকভাবে শিক্ষা কার্যক্রমে গতি ফিরিয়ে আনতে এবং শিক্ষার্থীদের পিছিয়ে পড়া কাটিয়ে তুলতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ বিশেষ গুরুত্ব দিচ্ছে বলে জানা গেছে।