সোমবার , ১৪ সেপ্টেম্বর ২০২৬
সাম্প্রতিক
ইউনিয়ন পর্যায়ে মাসে ৫০০ টাকা ভ্যাটের পরিকল্পনা এনবিআরের ভরিতে ২ হাজার ১৫৮ টাকা কমল স্বর্ণের দাম চাকরি হারালেই যুক্তরাষ্ট্র ছাড়তে হতে পারে বিদেশি কর্মীদের ৪১ দেশে সম্প্রসারিত হচ্ছে প্রবাসীদের এনআইডি সেবা গ্যাস-বিদ্যুৎ সংকটে লংমার্চ নয়, কার্যকর পরিকল্পনা দরকার: প্রধানমন্ত্রী বাংলা কিউআরে সপ্তাহে লেনদেন ছাড়াল ৭০০ কোটি টাকা বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম ঊর্ধ্বমুখী র‍্যাবের সঙ্গে এসআরবির কোনো সম্পর্ক নেই: স্বরাষ্ট্রমন্ত্রী ডেঙ্গু কর্মসূচিতে শিক্ষার্থীদের উপস্থিতি নিশ্চিতে মাউশির নির্দেশ নবম পে-স্কেলের গেজেট ভেটিংয়ে, প্রজ্ঞাপন জারির অপেক্ষা বিআরটিএর অনুমোদন ছাড়া স্লিপার বাস চলবে না: হাইকোর্ট ৪৮ ঘণ্টায় বঙ্গোপসাগরে লঘুচাপের সম্ভাবনা, পাঁচ দিন বৃষ্টির আভাস শিগগিরই স্থানীয় সরকার নির্বাচনের তফসিল: সিইসি জুলাই যোদ্ধাদের ঋণ রাষ্ট্র কখনো শোধ করতে পারবে না: রাষ্ট্রপতি ঢাকা-চট্টগ্রাম রুটে ইলেকট্রিক ট্রেন, সমীক্ষা ও নকশা শেষ বাঁধনের ওপর হামলা অমার্জনীয় ও নিন্দনীয়: ডেপুটি স্পিকার গণতন্ত্র রক্ষায় গণমাধ্যমকে শক্তিশালী করার আহ্বান রাষ্ট্রপতির প্রাথমিকের ১৪,৩৮৪ সহকারী শিক্ষকের যোগদান ১ অক্টোবর ইস্ট লন্ডন মসজিদের প্রেস ব্রিফিং: ১৩ ও ২৬ সেপ্টেম্বর পুরুষ ও নারীদের পৃথক চ্যারিটি রানে অংশগ্রহণের আহ্বান প্রতিবন্ধীদের বিনামূল্যে আইটি ও এআই প্রশিক্ষণ দিচ্ছে আপস্কিল বাংলাদেশ: রাসেল উল আলম ওসমানীর ১০৮তম জন্মবার্ষিকীতে লন্ডনে স্মরণসভা, রাষ্ট্রীয় স্বীকৃতিসহ ৭ দাবি বদলেছে জমির নামজারির নিয়ম, ওয়ারিশদের জন্য নতুন নির্দেশনা বিশ্ববাজারে আবার কমল সোনার দাম মধ্যপ্রাচ্যের বড় শ্রমবাজার সংকুচিত, নতুন গন্তব্যে বাড়ছে প্রতারণা জনগণের অধিকার নিয়ে ছিনিমিনি খেললে কাউকে ছাড় নয়: শফিকুর রহমান
হোমজাতীয়গাছ লাগানো ও পরিচর্যায় শিক্ষার্থীদের সম্পৃক্ততা, রিপোর্ট কার্ডে যুক্ত হচ্ছে নম্বর

গাছ লাগানো ও পরিচর্যায় শিক্ষার্থীদের সম্পৃক্ততা, রিপোর্ট কার্ডে যুক্ত হচ্ছে নম্বর

icon
দর্পণ টিভি লন্ডন
গাছ লাগানো ও পরিচর্যায় শিক্ষার্থীদের সম্পৃক্ততা, রিপোর্ট কার্ডে যুক্ত হচ্ছে নম্বর

পরিবেশ সংরক্ষণে নতুন উদ্যোগের অংশ হিসেবে দেশের শিক্ষার্থীদের সরাসরি বৃক্ষরোপণ কার্যক্রমে যুক্ত করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এর আওতায় গাছ লাগানো ও পরিচর্যার ওপর ভিত্তি করে শিক্ষার্থীদের মূল্যায়ন করা হবে, যা তাদের শিক্ষাজীবনের আনুষ্ঠানিক ফলাফলেও প্রতিফলিত হবে।

শুক্রবার ২৭ মার্চ জানা যায়, শিক্ষা মন্ত্রণালয়ের পরিকল্পনায় স্কুল, কলেজ ও মাদরাসার শিক্ষার্থীদের জন্য বৃক্ষরোপণ বাধ্যতামূলক করা হচ্ছে। এই কার্যক্রমের অংশ হিসেবে শিক্ষার্থীরা সরকার প্রদত্ত চারা রোপণ করবে এবং নিয়মিত পরিচর্যা করবে, যার অগ্রগতি শিক্ষকেরা পর্যবেক্ষণ করবেন।

বার্ষিক পরীক্ষার রিপোর্ট কার্ডে পরিবেশ বিষয়ক মূল্যায়নের অন্তর্ভুক্ত করা হচ্ছে এই কার্যক্রম। যে শিক্ষার্থী তার রোপণ করা গাছ সঠিকভাবে বড় করতে পারবে, সে তুলনামূলক বেশি নম্বর পাবে।

এই উদ্যোগটি একটি শিশু একটি গাছ কর্মসূচির আওতায় বাস্তবায়ন করা হচ্ছে। শিক্ষা মন্ত্রণালয়ের ১৮০ দিনের কর্মপরিকল্পনায় বিষয়টি অন্তর্ভুক্ত করা হয়েছে এবং ২৪ মার্চ অনুষ্ঠিত এক বৈঠকে তা চূড়ান্ত করা হয়।

পরিকল্পনা অনুযায়ী, শিক্ষার্থীরা নিজ বাড়ি, শিক্ষা প্রতিষ্ঠান, খেলার মাঠ এবং আশপাশের খালি জায়গায় গাছ লাগাতে পারবে। পুরো প্রক্রিয়াটি শিক্ষকদের তত্ত্বাবধানে পরিচালিত হবে এবং প্রতিটি শিক্ষার্থী তার রোপণ করা গাছের দায়িত্ব নেবে।

এছাড়া স্থানীয় বন বিভাগ ও কৃষি অফিসের মাধ্যমে প্রয়োজনীয় চারা সরবরাহ নিশ্চিত করা হবে। ইউনিয়ন পরিষদ, পৌরসভা ও সিটি করপোরেশনকে সম্পৃক্ত করে উপযুক্ত স্থান নির্ধারণ করা হবে।

মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর শিগগিরই এ বিষয়ে বিস্তারিত নির্দেশনা জারি করবে বলে জানা গেছে। একই সঙ্গে সচেতনতা বাড়াতে গণমাধ্যমেও প্রচারণা চালানো হবে।

এই কর্মসূচির লক্ষ্য শিক্ষার্থীদের মাধ্যমে প্রতি বছর অন্তত এক কোটি গাছ রোপণ ও পরিচর্যা নিশ্চিত করা। এর ফলে পরিবেশ সংরক্ষণ ও জলবায়ু অভিযোজন সক্ষমতা বাড়ার পাশাপাশি শিক্ষার্থীদের মধ্যে দায়িত্ববোধ ও নেতৃত্বের গুণাবলি বিকাশ পাবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।