বিরোধীদলীয় নেতার একান্ত সচিব হিসেবে মুহাম্মদ ইব্রাহীম নিয়োগ
জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ডা. মো. শফিকুর রহমানের একান্ত সচিব হিসেবে একজন উপসচিবকে নিয়োগ দিয়েছে সরকার।
মঙ্গলবার ২৪ মার্চ জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে জারি করা এক প্রজ্ঞাপনে পানিসম্পদ মন্ত্রণালয়ের উপসচিব মুহাম্মদ ইব্রাহীমকে এই দায়িত্বে নিয়োগের কথা জানানো হয়।
সরকারি সিদ্ধান্ত অনুযায়ী, বিরোধীদলীয় নেতা হিসেবে ডা. শফিকুর রহমান মন্ত্রীর পদমর্যাদায় প্রাপ্য সুবিধা ভোগ করবেন এবং তার প্রশাসনিক কার্যক্রমে সহায়তার জন্য এই নিয়োগ দেওয়া হয়েছে।
উল্লেখ্য, গত ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের পর বিএনপি সরকার গঠন করে এবং সংসদে বিরোধী দল হিসেবে জামায়াতে ইসলামী জোট প্রতিনিধিত্ব করছে।