সোমবার , ১৪ সেপ্টেম্বর ২০২৬
সাম্প্রতিক
ইউনিয়ন পর্যায়ে মাসে ৫০০ টাকা ভ্যাটের পরিকল্পনা এনবিআরের ভরিতে ২ হাজার ১৫৮ টাকা কমল স্বর্ণের দাম চাকরি হারালেই যুক্তরাষ্ট্র ছাড়তে হতে পারে বিদেশি কর্মীদের ৪১ দেশে সম্প্রসারিত হচ্ছে প্রবাসীদের এনআইডি সেবা গ্যাস-বিদ্যুৎ সংকটে লংমার্চ নয়, কার্যকর পরিকল্পনা দরকার: প্রধানমন্ত্রী বাংলা কিউআরে সপ্তাহে লেনদেন ছাড়াল ৭০০ কোটি টাকা বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম ঊর্ধ্বমুখী র‍্যাবের সঙ্গে এসআরবির কোনো সম্পর্ক নেই: স্বরাষ্ট্রমন্ত্রী ডেঙ্গু কর্মসূচিতে শিক্ষার্থীদের উপস্থিতি নিশ্চিতে মাউশির নির্দেশ নবম পে-স্কেলের গেজেট ভেটিংয়ে, প্রজ্ঞাপন জারির অপেক্ষা বিআরটিএর অনুমোদন ছাড়া স্লিপার বাস চলবে না: হাইকোর্ট ৪৮ ঘণ্টায় বঙ্গোপসাগরে লঘুচাপের সম্ভাবনা, পাঁচ দিন বৃষ্টির আভাস শিগগিরই স্থানীয় সরকার নির্বাচনের তফসিল: সিইসি জুলাই যোদ্ধাদের ঋণ রাষ্ট্র কখনো শোধ করতে পারবে না: রাষ্ট্রপতি ঢাকা-চট্টগ্রাম রুটে ইলেকট্রিক ট্রেন, সমীক্ষা ও নকশা শেষ বাঁধনের ওপর হামলা অমার্জনীয় ও নিন্দনীয়: ডেপুটি স্পিকার গণতন্ত্র রক্ষায় গণমাধ্যমকে শক্তিশালী করার আহ্বান রাষ্ট্রপতির প্রাথমিকের ১৪,৩৮৪ সহকারী শিক্ষকের যোগদান ১ অক্টোবর ইস্ট লন্ডন মসজিদের প্রেস ব্রিফিং: ১৩ ও ২৬ সেপ্টেম্বর পুরুষ ও নারীদের পৃথক চ্যারিটি রানে অংশগ্রহণের আহ্বান প্রতিবন্ধীদের বিনামূল্যে আইটি ও এআই প্রশিক্ষণ দিচ্ছে আপস্কিল বাংলাদেশ: রাসেল উল আলম ওসমানীর ১০৮তম জন্মবার্ষিকীতে লন্ডনে স্মরণসভা, রাষ্ট্রীয় স্বীকৃতিসহ ৭ দাবি বদলেছে জমির নামজারির নিয়ম, ওয়ারিশদের জন্য নতুন নির্দেশনা বিশ্ববাজারে আবার কমল সোনার দাম মধ্যপ্রাচ্যের বড় শ্রমবাজার সংকুচিত, নতুন গন্তব্যে বাড়ছে প্রতারণা জনগণের অধিকার নিয়ে ছিনিমিনি খেললে কাউকে ছাড় নয়: শফিকুর রহমান
হোমজাতীয়মধ্যপ্রাচ্য সংঘাতে জ্বালানি আমদানিতে বাড়তি চাপের আশঙ্কা অর্থমন্ত্রীর

মধ্যপ্রাচ্য সংঘাতে জ্বালানি আমদানিতে বাড়তি চাপের আশঙ্কা অর্থমন্ত্রীর

icon
দর্পণ টিভি লন্ডন
মধ্যপ্রাচ্য সংঘাতে জ্বালানি আমদানিতে বাড়তি চাপের আশঙ্কা অর্থমন্ত্রীর

মধ্যপ্রাচ্যে চলমান সংঘাতের প্রভাব বাংলাদেশের জ্বালানি খাতে বাড়তি ব্যয়ের কারণ হতে পারে বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী।

মঙ্গলবার ২৪ মার্চ সচিবালয়ে আন্তর্জাতিক মুদ্রা তহবিলের প্রতিনিধিদলের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের তিনি এ তথ্য জানান।

অর্থমন্ত্রী বলেন, জ্বালানি আমদানিতে অতিরিক্ত অর্থের প্রয়োজনীয়তা নিয়ে সরকারের পরিকল্পনা রয়েছে এবং বিষয়টি আন্তর্জাতিক পর্যায়েও আলোচনা চলছে। তিনি জানান, আসন্ন বৈশ্বিক বৈঠকে এ বিষয়ে আরও বিস্তারিত আলোচনা হবে।

আইএমএফের ঋণ প্রসঙ্গে তিনি বলেন, সংস্থাটির শর্তাবলীর বিষয়ে আলোচনা অব্যাহত আছে, তবে দেশের বর্তমান অর্থনৈতিক বাস্তবতায় সব শর্ত একসঙ্গে বাস্তবায়ন সম্ভব নয়। ধাপে ধাপে এগোতে হবে বলেও উল্লেখ করেন তিনি।

সরকারের অর্থনৈতিক ব্যবস্থাপনা তুলে ধরে অর্থমন্ত্রী বলেন, সাম্প্রতিক সময়ের নানা চ্যালেঞ্জের মধ্যেও রমজান ও ঈদকেন্দ্রিক পরিস্থিতি স্থিতিশীল রাখা গেছে। জ্বালানি সংকট থাকা সত্ত্বেও পরিবহন ব্যবস্থায় কোনো বড় ধরনের বিঘ্ন ঘটেনি এবং নিত্যপণ্যের বাজারও নিয়ন্ত্রণে ছিল।

তিনি আরও বলেন, সঠিক সময়ে সিদ্ধান্ত গ্রহণের ফলে গার্মেন্টস খাতেও কোনো অস্থিরতা দেখা যায়নি এবং শ্রমিকদের বেতন যথাসময়ে পরিশোধ করা হয়েছে। বর্তমান পরিস্থিতি চ্যালেঞ্জিং হলেও সমন্বিত ব্যবস্থাপনার মাধ্যমে অর্থনীতি স্থিতিশীল রাখার চেষ্টা অব্যাহত রয়েছে বলে জানান তিনি।