সোমবার , ১৪ সেপ্টেম্বর ২০২৬
সাম্প্রতিক
ইউনিয়ন পর্যায়ে মাসে ৫০০ টাকা ভ্যাটের পরিকল্পনা এনবিআরের ভরিতে ২ হাজার ১৫৮ টাকা কমল স্বর্ণের দাম চাকরি হারালেই যুক্তরাষ্ট্র ছাড়তে হতে পারে বিদেশি কর্মীদের ৪১ দেশে সম্প্রসারিত হচ্ছে প্রবাসীদের এনআইডি সেবা গ্যাস-বিদ্যুৎ সংকটে লংমার্চ নয়, কার্যকর পরিকল্পনা দরকার: প্রধানমন্ত্রী বাংলা কিউআরে সপ্তাহে লেনদেন ছাড়াল ৭০০ কোটি টাকা বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম ঊর্ধ্বমুখী র‍্যাবের সঙ্গে এসআরবির কোনো সম্পর্ক নেই: স্বরাষ্ট্রমন্ত্রী ডেঙ্গু কর্মসূচিতে শিক্ষার্থীদের উপস্থিতি নিশ্চিতে মাউশির নির্দেশ নবম পে-স্কেলের গেজেট ভেটিংয়ে, প্রজ্ঞাপন জারির অপেক্ষা বিআরটিএর অনুমোদন ছাড়া স্লিপার বাস চলবে না: হাইকোর্ট ৪৮ ঘণ্টায় বঙ্গোপসাগরে লঘুচাপের সম্ভাবনা, পাঁচ দিন বৃষ্টির আভাস শিগগিরই স্থানীয় সরকার নির্বাচনের তফসিল: সিইসি জুলাই যোদ্ধাদের ঋণ রাষ্ট্র কখনো শোধ করতে পারবে না: রাষ্ট্রপতি ঢাকা-চট্টগ্রাম রুটে ইলেকট্রিক ট্রেন, সমীক্ষা ও নকশা শেষ বাঁধনের ওপর হামলা অমার্জনীয় ও নিন্দনীয়: ডেপুটি স্পিকার গণতন্ত্র রক্ষায় গণমাধ্যমকে শক্তিশালী করার আহ্বান রাষ্ট্রপতির প্রাথমিকের ১৪,৩৮৪ সহকারী শিক্ষকের যোগদান ১ অক্টোবর ইস্ট লন্ডন মসজিদের প্রেস ব্রিফিং: ১৩ ও ২৬ সেপ্টেম্বর পুরুষ ও নারীদের পৃথক চ্যারিটি রানে অংশগ্রহণের আহ্বান প্রতিবন্ধীদের বিনামূল্যে আইটি ও এআই প্রশিক্ষণ দিচ্ছে আপস্কিল বাংলাদেশ: রাসেল উল আলম ওসমানীর ১০৮তম জন্মবার্ষিকীতে লন্ডনে স্মরণসভা, রাষ্ট্রীয় স্বীকৃতিসহ ৭ দাবি বদলেছে জমির নামজারির নিয়ম, ওয়ারিশদের জন্য নতুন নির্দেশনা বিশ্ববাজারে আবার কমল সোনার দাম মধ্যপ্রাচ্যের বড় শ্রমবাজার সংকুচিত, নতুন গন্তব্যে বাড়ছে প্রতারণা জনগণের অধিকার নিয়ে ছিনিমিনি খেললে কাউকে ছাড় নয়: শফিকুর রহমান
হোমজাতীয়বিশ্ববাজারে তেলের দাম বাড়লেও দেশে বাড়ানো হয়নি: অর্থমন্ত্রী

বিশ্ববাজারে তেলের দাম বাড়লেও দেশে বাড়ানো হয়নি: অর্থমন্ত্রী

icon
দর্পণ টিভি লন্ডন
বিশ্ববাজারে তেলের দাম বাড়লেও দেশে বাড়ানো হয়নি: অর্থমন্ত্রী

বিশ্বব্যাপী জ্বালানি বাজারে অস্থিরতার মধ্যেও দেশে তেলের দাম অপরিবর্তিত রাখা হয়েছে বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরী। তিনি বলেন, সরকারের সঠিক ব্যবস্থাপনার কারণে এখনো সাধারণ মানুষের ওপর বাড়তি চাপ পড়েনি।

রোববার ২২ মার্চ সকালে চট্টগ্রাম নগরের মেহেদীবাগে নিজ বাসভবনে গণমাধ্যমকর্মীদের সঙ্গে ঈদ পরবর্তী মতবিনিময়কালে তিনি এ কথা বলেন।

অর্থমন্ত্রী বলেন, আন্তর্জাতিক পরিস্থিতির কারণে বিশ্বজুড়ে জ্বালানির দাম বৃদ্ধি পেলেও বাংলাদেশ এখনো তা সমন্বয়ের বাইরে রেখেছে। একই সঙ্গে ঈদের সময় জ্বালানি সরবরাহ স্বাভাবিক ছিল এবং পরিবহন ব্যবস্থা নির্বিঘ্নে পরিচালিত হয়েছে বলেও তিনি উল্লেখ করেন।

তিনি আরও বলেন, চলমান বৈশ্বিক সংঘাত দীর্ঘস্থায়ী হলে এর প্রভাব ধীরে ধীরে অর্থনীতির ওপর পড়বে এবং শেষ পর্যন্ত তা জনগণের ওপরও চাপ সৃষ্টি করতে পারে। এ পরিস্থিতিতে সংযমের মাধ্যমে চ্যালেঞ্জ মোকাবিলার ওপর গুরুত্বারোপ করেন তিনি।

অর্থমন্ত্রী জানান, সরকার এমন একটি সময়ে দায়িত্ব গ্রহণ করেছে যখন দেশের অর্থনীতি তুলনামূলক দুর্বল অবস্থায় ছিল। এর সঙ্গে মধ্যপ্রাচ্যের যুদ্ধ পরিস্থিতি নতুন করে চাপ সৃষ্টি করেছে।

তিনি বলেন, সার্বিক ব্যবস্থাপনার মাধ্যমে এখন পর্যন্ত পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখা সম্ভব হয়েছে এবং সাধারণ মানুষের ওপর বড় ধরনের চাপ পড়েনি। তবে বৈশ্বিক পরিস্থিতি বিবেচনায় সামনে সময় আরও কঠিন হতে পারে বলেও তিনি সতর্ক করেন।