সোমবার , ১৪ সেপ্টেম্বর ২০২৬
সাম্প্রতিক
ইউনিয়ন পর্যায়ে মাসে ৫০০ টাকা ভ্যাটের পরিকল্পনা এনবিআরের ভরিতে ২ হাজার ১৫৮ টাকা কমল স্বর্ণের দাম চাকরি হারালেই যুক্তরাষ্ট্র ছাড়তে হতে পারে বিদেশি কর্মীদের ৪১ দেশে সম্প্রসারিত হচ্ছে প্রবাসীদের এনআইডি সেবা গ্যাস-বিদ্যুৎ সংকটে লংমার্চ নয়, কার্যকর পরিকল্পনা দরকার: প্রধানমন্ত্রী বাংলা কিউআরে সপ্তাহে লেনদেন ছাড়াল ৭০০ কোটি টাকা বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম ঊর্ধ্বমুখী র‍্যাবের সঙ্গে এসআরবির কোনো সম্পর্ক নেই: স্বরাষ্ট্রমন্ত্রী ডেঙ্গু কর্মসূচিতে শিক্ষার্থীদের উপস্থিতি নিশ্চিতে মাউশির নির্দেশ নবম পে-স্কেলের গেজেট ভেটিংয়ে, প্রজ্ঞাপন জারির অপেক্ষা বিআরটিএর অনুমোদন ছাড়া স্লিপার বাস চলবে না: হাইকোর্ট ৪৮ ঘণ্টায় বঙ্গোপসাগরে লঘুচাপের সম্ভাবনা, পাঁচ দিন বৃষ্টির আভাস শিগগিরই স্থানীয় সরকার নির্বাচনের তফসিল: সিইসি জুলাই যোদ্ধাদের ঋণ রাষ্ট্র কখনো শোধ করতে পারবে না: রাষ্ট্রপতি ঢাকা-চট্টগ্রাম রুটে ইলেকট্রিক ট্রেন, সমীক্ষা ও নকশা শেষ বাঁধনের ওপর হামলা অমার্জনীয় ও নিন্দনীয়: ডেপুটি স্পিকার গণতন্ত্র রক্ষায় গণমাধ্যমকে শক্তিশালী করার আহ্বান রাষ্ট্রপতির প্রাথমিকের ১৪,৩৮৪ সহকারী শিক্ষকের যোগদান ১ অক্টোবর ইস্ট লন্ডন মসজিদের প্রেস ব্রিফিং: ১৩ ও ২৬ সেপ্টেম্বর পুরুষ ও নারীদের পৃথক চ্যারিটি রানে অংশগ্রহণের আহ্বান প্রতিবন্ধীদের বিনামূল্যে আইটি ও এআই প্রশিক্ষণ দিচ্ছে আপস্কিল বাংলাদেশ: রাসেল উল আলম ওসমানীর ১০৮তম জন্মবার্ষিকীতে লন্ডনে স্মরণসভা, রাষ্ট্রীয় স্বীকৃতিসহ ৭ দাবি বদলেছে জমির নামজারির নিয়ম, ওয়ারিশদের জন্য নতুন নির্দেশনা বিশ্ববাজারে আবার কমল সোনার দাম মধ্যপ্রাচ্যের বড় শ্রমবাজার সংকুচিত, নতুন গন্তব্যে বাড়ছে প্রতারণা জনগণের অধিকার নিয়ে ছিনিমিনি খেললে কাউকে ছাড় নয়: শফিকুর রহমান
হোমজাতীয়দেশের মানুষকে ভোগান্তিমুক্ত রাখতে কাজ করছে সরকার: ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী

দেশের মানুষকে ভোগান্তিমুক্ত রাখতে কাজ করছে সরকার: ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী

icon
দর্পণ টিভি লন্ডন
দেশের মানুষকে ভোগান্তিমুক্ত রাখতে কাজ করছে সরকার: ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী

জনগণের দুর্ভোগ কমিয়ে একটি সেবামুখী রাষ্ট্র গড়ার লক্ষ্যে সরকার কাজ করছে বলে জানিয়েছেন ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি এবং বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রী ফকির মাহবুব আনাম।

রোববার ২২ মার্চ টাঙ্গাইলের মধুপুর উপজেলার আম্বাড়ীয়া উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থীদের পুনর্মিলনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

মন্ত্রী বলেন, সন্ত্রাস, চাঁদাবাজি, দখলবাজি ও সামাজিক অব্যবস্থাপনা থেকে দেশকে মুক্ত রেখে জনগণের কল্যাণ নিশ্চিত করাই সরকারের মূল লক্ষ্য। মানুষের সেবা নিশ্চিত করতে সরকার নিরলসভাবে কাজ করে যাচ্ছে বলেও উল্লেখ করেন তিনি।

তিনি আরও জানান, নির্বাচনি প্রতিশ্রুতি অনুযায়ী জনগণের কল্যাণে বিভিন্ন কর্মসূচি বাস্তবায়ন শুরু হয়েছে। প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে ইতোমধ্যে ফ্যামেলি কার্ড চালু, খাল খনন কার্যক্রম, বিমানবন্দর ও রেলস্টেশনসহ ট্রেনে বিনামূল্যে ইন্টারনেট সেবা চালুর মতো উদ্যোগ নেওয়া হয়েছে।

মন্ত্রী বলেন, সরকার গঠনের স্বল্প সময়ের মধ্যেই বিএনপির ঘোষিত ৩১ দফা কর্মসূচির বাস্তবায়ন কার্যক্রম শুরু হয়েছে। আগামী ১৪ এপ্রিল টাঙ্গাইল থেকে কৃষক কার্ড বিতরণ কার্যক্রম উদ্বোধন করা হবে বলেও তিনি জানান।

অনুষ্ঠানে মধুপুর উপজেলা বিএনপির সভাপতি মো জাকির হোসেন সরকার, সিনিয়র সহসভাপতি এম রতন হায়দার, সাধারণ সম্পাদক মো নাসির উদ্দিন, পৌর বিএনপির সাধারণ সম্পাদক খন্দকার মোতালিব হোসেন, পুনর্মিলনী উদযাপন পরিষদের আহ্বায়ক নূরুন্নবী শিহাব এবং বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল মান্নানসহ স্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।