মঙ্গলবার , ১৫ সেপ্টেম্বর ২০২৬
সাম্প্রতিক
আমিরাতে ৪৮০০ বাংলাদেশির ভিসা বাতিল, পুনর্বিবেচনার অনুরোধ বাংলাদেশের ভারতের আচরণে সুসম্পর্কের ইতিবাচক লক্ষণ নেই: স্পিকার ভবিষ্যৎমুখী আইন বাংলাদেশের অগ্রগতির চাবিকাঠি: মার্কিন রাষ্ট্রদূত মঙ্গলবার রাত থেকেই গ্যাস-বিদ্যুৎ পরিস্থিতি আগের অবস্থায় ফেরার আশ্বাস শিক্ষাপ্রতিষ্ঠানের কমিটির সভাপতি নির্বাচনে আসছে নতুন নিয়ম গাবতলী থেকে দাশেরকান্দি, ৪৫ হাজার কোটি টাকার নতুন মেট্রোরেল প্রকল্প ইউনিয়ন পর্যায়ে মাসে ৫০০ টাকা ভ্যাটের পরিকল্পনা এনবিআরের ভরিতে ২ হাজার ১৫৮ টাকা কমল স্বর্ণের দাম চাকরি হারালেই যুক্তরাষ্ট্র ছাড়তে হতে পারে বিদেশি কর্মীদের ৪১ দেশে সম্প্রসারিত হচ্ছে প্রবাসীদের এনআইডি সেবা গ্যাস-বিদ্যুৎ সংকটে লংমার্চ নয়, কার্যকর পরিকল্পনা দরকার: প্রধানমন্ত্রী বাংলা কিউআরে সপ্তাহে লেনদেন ছাড়াল ৭০০ কোটি টাকা বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম ঊর্ধ্বমুখী র‍্যাবের সঙ্গে এসআরবির কোনো সম্পর্ক নেই: স্বরাষ্ট্রমন্ত্রী ডেঙ্গু কর্মসূচিতে শিক্ষার্থীদের উপস্থিতি নিশ্চিতে মাউশির নির্দেশ নবম পে-স্কেলের গেজেট ভেটিংয়ে, প্রজ্ঞাপন জারির অপেক্ষা বিআরটিএর অনুমোদন ছাড়া স্লিপার বাস চলবে না: হাইকোর্ট ৪৮ ঘণ্টায় বঙ্গোপসাগরে লঘুচাপের সম্ভাবনা, পাঁচ দিন বৃষ্টির আভাস শিগগিরই স্থানীয় সরকার নির্বাচনের তফসিল: সিইসি জুলাই যোদ্ধাদের ঋণ রাষ্ট্র কখনো শোধ করতে পারবে না: রাষ্ট্রপতি ঢাকা-চট্টগ্রাম রুটে ইলেকট্রিক ট্রেন, সমীক্ষা ও নকশা শেষ বাঁধনের ওপর হামলা অমার্জনীয় ও নিন্দনীয়: ডেপুটি স্পিকার গণতন্ত্র রক্ষায় গণমাধ্যমকে শক্তিশালী করার আহ্বান রাষ্ট্রপতির প্রাথমিকের ১৪,৩৮৪ সহকারী শিক্ষকের যোগদান ১ অক্টোবর ইস্ট লন্ডন মসজিদের প্রেস ব্রিফিং: ১৩ ও ২৬ সেপ্টেম্বর পুরুষ ও নারীদের পৃথক চ্যারিটি রানে অংশগ্রহণের আহ্বান
হোমআন্তর্জাতিকমার্কিন ঘাঁটিতে ইরানের হামলায় দুই সপ্তাহে ক্ষয়ক্ষতি প্রায় ৮০ কোটি ডলার

মার্কিন ঘাঁটিতে ইরানের হামলায় দুই সপ্তাহে ক্ষয়ক্ষতি প্রায় ৮০ কোটি ডলার

icon
দর্পণ টিভি লন্ডন
মার্কিন ঘাঁটিতে ইরানের হামলায় দুই সপ্তাহে ক্ষয়ক্ষতি প্রায় ৮০ কোটি ডলার

মধ্যপ্রাচ্যে অবস্থানরত যুক্তরাষ্ট্রের সামরিক ঘাঁটিগুলোতে ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় যুদ্ধের প্রথম দুই সপ্তাহেই প্রায় ৮০ কোটি ডলারের ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানা গেছে। সেন্টার ফর স্ট্র্যাটেজিক অ্যান্ড ইন্টারন্যাশনাল স্টাডিজ এবং বিবিসির যৌথ বিশ্লেষণে এ তথ্য উঠে এসেছে।

বিশ্লেষণ অনুযায়ী, ২৮ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ও ইসরাইল ইরানের বিরুদ্ধে যুদ্ধ শুরুর পরপরই প্রথম সপ্তাহে তেহরানের ব্যাপক প্রতিশোধমূলক হামলায় অধিকাংশ ক্ষয়ক্ষতি ঘটে। তবে মার্কিন সামরিক সম্পদের মোট ক্ষতির পূর্ণাঙ্গ চিত্র এখনো পরিষ্কার নয়।

সিএসআইএস এর জ্যেষ্ঠ উপদেষ্টা মার্ক কানসিয়ান বলেন, অঞ্চলে মার্কিন ঘাঁটিগুলোর ক্ষয়ক্ষতির তথ্য অনেকাংশে কমিয়ে প্রকাশ করা হয়েছে এবং প্রকৃত ক্ষয়ক্ষতি আরও বেশি হতে পারে।

ইরানের হামলার মূল লক্ষ্য ছিল জর্ডান, সংযুক্ত আরব আমিরাতসহ মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে থাকা মার্কিন আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ও স্যাটেলাইট যোগাযোগ অবকাঠামো। জর্ডানের একটি বিমান ঘাঁটিতে থাকা থাড ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থার রেডার আঘাতপ্রাপ্ত হয়ে বড় ধরনের ক্ষতি হয়েছে বলে জানা গেছে।

প্রতিরক্ষা তথ্য অনুযায়ী, একটি এএন টিপিওয়াই ২ রেডার সিস্টেমের মূল্য প্রায় ৪৮ কোটি ৫০ লাখ ডলার। এছাড়া আবাসন ও অন্যান্য অবকাঠামো মিলিয়ে আরও প্রায় ৩১ কোটি ডলারের ক্ষতি হয়েছে।

বাহরাইনের একটি মার্কিন ঘাঁটিতে হামলার পর স্যাটেলাইট চিত্রে দুটি র‌্যাডোম ধ্বংস হওয়ার প্রমাণ পাওয়া গেছে, যা স্যাটেলাইট ব্যবস্থার ক্ষতির ইঙ্গিত দেয়। এছাড়া কুয়েত ও সৌদি আরবের ঘাঁটিতেও রেডার স্থাপনায় হামলার চিহ্ন পাওয়া গেছে।

পরিস্থিতি মোকাবিলায় যুক্তরাষ্ট্র দক্ষিণ কোরিয়া থেকে নতুন করে থাড প্রতিরক্ষা ব্যবস্থা মধ্যপ্রাচ্যে মোতায়েন করেছে বলে জানা গেছে।

এদিকে মার্কিন প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প দাবি করেছেন, যুক্তরাষ্ট্র ইরানের বিরুদ্ধে ভালো অবস্থানে রয়েছে এবং দেশটির পারমাণবিক কর্মসূচি দুর্বল করার লক্ষ্য অর্জনের দিকে এগোচ্ছে।

যুদ্ধের ব্যয় নিয়েও উদ্বেগ বাড়ছে। সিএসআইএস এর তথ্য অনুযায়ী, যুদ্ধের প্রথম ৬ দিনেই ব্যয় হয়েছে প্রায় ১১৩০ কোটি ডলার, যা ১২ দিনে বেড়ে দাঁড়িয়েছে ১৬৫০ কোটি ডলারে।

পেন্টাগন যুদ্ধ পরিচালনার জন্য অতিরিক্ত ২০ হাজার কোটি ডলার বরাদ্দ চেয়েছে এবং এই ব্যয় আরও বাড়তে পারে বলে জানিয়েছেন মার্কিন প্রতিরক্ষা সচিব।

সূত্র: বিবিসি

আরও খবর
চাকরি হারালেই যুক্তরাষ্ট্র ছাড়তে হতে পারে বিদেশি কর্মীদের
চাকরি হারালেই যুক্তরাষ্ট্র ছাড়তে হতে পারে বিদেশি কর্মীদের
বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম ঊর্ধ্বমুখী
বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম ঊর্ধ্বমুখী
ইস্ট লন্ডন মসজিদের প্রেস ব্রিফিং: ১৩ ও ২৬ সেপ্টেম্বর পুরুষ ও নারীদের পৃথক চ্যারিটি রানে অংশগ্রহণের আহ্বান
ইস্ট লন্ডন মসজিদের প্রেস ব্রিফিং: ১৩ ও ২৬ সেপ্টেম্বর পুরুষ ও নারীদের পৃথক চ্যারিটি রানে অংশগ্রহণের আহ্বান
সাংবাদিক বকসি ইকবাল আহমেদের সম্মানে ইউকে বাংলা রিপোর্টার্স ইউনিটির প্রীতিসভা অনুষ্ঠিত
সাংবাদিক বকসি ইকবাল আহমেদের সম্মানে ইউকে বাংলা রিপোর্টার্স ইউনিটির প্রীতিসভা অনুষ্ঠিত
উৎসবমুখর পরিবেশে এলবিপিসি ক্রিকেট টুর্নামেন্ট ২০২৬, চ্যাম্পিয়ন বিবিটি সিডাব্লিউ মিডিয়া
উৎসবমুখর পরিবেশে এলবিপিসি ক্রিকেট টুর্নামেন্ট ২০২৬, চ্যাম্পিয়ন বিবিটি সিডাব্লিউ মিডিয়া
প্রবাসী ট্রাইব্যুনাল গঠনের দাবি, আইনমন্ত্রীর কাছে HRPB এর স্মারকলিপি
প্রবাসী ট্রাইব্যুনাল গঠনের দাবি, আইনমন্ত্রীর কাছে HRPB এর স্মারকলিপি
বাংলাদেশসহ ৭৫ দেশের অভিবাসী ভিসা স্থগিতের নীতি বাতিল করলেন মার্কিন আদালত
বাংলাদেশসহ ৭৫ দেশের অভিবাসী ভিসা স্থগিতের নীতি বাতিল করলেন মার্কিন আদালত
লন্ডনে ঢাবি অ্যালামনাই ইউকের দিনব্যাপী কোচ ট্রিপ অনুষ্ঠিত
লন্ডনে ঢাবি অ্যালামনাই ইউকের দিনব্যাপী কোচ ট্রিপ অনুষ্ঠিত