সোমবার , ১৪ সেপ্টেম্বর ২০২৬
সাম্প্রতিক
ইউনিয়ন পর্যায়ে মাসে ৫০০ টাকা ভ্যাটের পরিকল্পনা এনবিআরের ভরিতে ২ হাজার ১৫৮ টাকা কমল স্বর্ণের দাম চাকরি হারালেই যুক্তরাষ্ট্র ছাড়তে হতে পারে বিদেশি কর্মীদের ৪১ দেশে সম্প্রসারিত হচ্ছে প্রবাসীদের এনআইডি সেবা গ্যাস-বিদ্যুৎ সংকটে লংমার্চ নয়, কার্যকর পরিকল্পনা দরকার: প্রধানমন্ত্রী বাংলা কিউআরে সপ্তাহে লেনদেন ছাড়াল ৭০০ কোটি টাকা বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম ঊর্ধ্বমুখী র‍্যাবের সঙ্গে এসআরবির কোনো সম্পর্ক নেই: স্বরাষ্ট্রমন্ত্রী ডেঙ্গু কর্মসূচিতে শিক্ষার্থীদের উপস্থিতি নিশ্চিতে মাউশির নির্দেশ নবম পে-স্কেলের গেজেট ভেটিংয়ে, প্রজ্ঞাপন জারির অপেক্ষা বিআরটিএর অনুমোদন ছাড়া স্লিপার বাস চলবে না: হাইকোর্ট ৪৮ ঘণ্টায় বঙ্গোপসাগরে লঘুচাপের সম্ভাবনা, পাঁচ দিন বৃষ্টির আভাস শিগগিরই স্থানীয় সরকার নির্বাচনের তফসিল: সিইসি জুলাই যোদ্ধাদের ঋণ রাষ্ট্র কখনো শোধ করতে পারবে না: রাষ্ট্রপতি ঢাকা-চট্টগ্রাম রুটে ইলেকট্রিক ট্রেন, সমীক্ষা ও নকশা শেষ বাঁধনের ওপর হামলা অমার্জনীয় ও নিন্দনীয়: ডেপুটি স্পিকার গণতন্ত্র রক্ষায় গণমাধ্যমকে শক্তিশালী করার আহ্বান রাষ্ট্রপতির প্রাথমিকের ১৪,৩৮৪ সহকারী শিক্ষকের যোগদান ১ অক্টোবর ইস্ট লন্ডন মসজিদের প্রেস ব্রিফিং: ১৩ ও ২৬ সেপ্টেম্বর পুরুষ ও নারীদের পৃথক চ্যারিটি রানে অংশগ্রহণের আহ্বান প্রতিবন্ধীদের বিনামূল্যে আইটি ও এআই প্রশিক্ষণ দিচ্ছে আপস্কিল বাংলাদেশ: রাসেল উল আলম ওসমানীর ১০৮তম জন্মবার্ষিকীতে লন্ডনে স্মরণসভা, রাষ্ট্রীয় স্বীকৃতিসহ ৭ দাবি বদলেছে জমির নামজারির নিয়ম, ওয়ারিশদের জন্য নতুন নির্দেশনা বিশ্ববাজারে আবার কমল সোনার দাম মধ্যপ্রাচ্যের বড় শ্রমবাজার সংকুচিত, নতুন গন্তব্যে বাড়ছে প্রতারণা জনগণের অধিকার নিয়ে ছিনিমিনি খেললে কাউকে ছাড় নয়: শফিকুর রহমান
হোমজাতীয়জাতীয় ঈদগাহে ঈদের নামাজে অংশ নেবেন রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী

জাতীয় ঈদগাহে ঈদের নামাজে অংশ নেবেন রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী

icon
দর্পণ টিভি লন্ডন
জাতীয় ঈদগাহে ঈদের নামাজে অংশ নেবেন রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী

পবিত্র ঈদুল ফিতরের প্রধান জামাত রাজধানীর হাইকোর্ট সংলগ্ন জাতীয় ঈদগাহ ময়দানে অনুষ্ঠিত হবে, যেখানে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী অংশ নেবেন।

বৃহস্পতিবার ১৯ মার্চ জাতীয় ঈদগাহ ময়দানের প্রস্তুতি পরিদর্শন শেষে স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলম এ তথ্য জানান।

তিনি বলেন, জাতীয় ঈদগাহ ময়দানে সকাল সাড়ে আটটায় প্রধান জামাত অনুষ্ঠিত হবে এবং সেখানে নারীসহ প্রায় ৪০ হাজার মুসল্লি নামাজ আদায় করতে পারবেন। নামাজ শেষে মুসল্লিরা প্রধানমন্ত্রীর সঙ্গে শুভেচ্ছা বিনিময়ের সুযোগ পাবেন বলেও তিনি উল্লেখ করেন।

আবহাওয়া প্রতিকূল হলে জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে ঈদের নামাজ আয়োজন করা হবে বলেও জানান তিনি।

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের উদ্যোগে জাতীয় ঈদগাহে প্রধান জামাতের আয়োজন করা হচ্ছে। প্রস্তুতি কার্যক্রম তদারকিতে প্রতিমন্ত্রী মীর শাহে আলম ও সিটি করপোরেশনের প্রশাসক আব্দুস সালাম পরিদর্শন করেন।

প্রতিমন্ত্রী বলেন, এবারের ঈদ জামাত বিশেষ তাৎপর্য বহন করছে। নতুন রাজনৈতিক বাস্তবতায় রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর একসঙ্গে নামাজ আদায় একটি গুরুত্বপূর্ণ মুহূর্ত হিসেবে বিবেচিত হবে।

প্রশাসক আব্দুস সালাম জানান, প্রধানমন্ত্রীর পাশাপাশি মন্ত্রিপরিষদের সদস্য এবং রাষ্ট্রের উচ্চপদস্থ কর্মকর্তারাও প্রধান জামাতে অংশ নেবেন বলে আশা করা হচ্ছে।

নিরাপত্তা নিশ্চিতে পুলিশ, র‍্যাবসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী মোতায়েন থাকবে এবং ভিভিআইপি নিরাপত্তায় বিশেষ বাহিনী দায়িত্ব পালন করবে। নগরবাসীকে প্রধান জামাতে অংশ নেওয়ার জন্য আহ্বান জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।