চাঁদ না দেখা যাওয়ায় সৌদিতে ৩০ রোজা, ঈদ শুক্রবার
সৌদি আরবে শাওয়াল মাসের চাঁদ দেখা না যাওয়ায় এবার ৩০টি রোজা পূর্ণ করে ঈদুল ফিতর উদযাপিত হবে শুক্রবার ২০ মার্চ।
বুধবার ১৮ মার্চ দেশটির জাতীয় চাঁদ দেখা কমিটির বরাতে এ তথ্য জানিয়েছে আন্তর্জাতিক সংবাদমাধ্যম।
এর ফলে পবিত্র রমজান মাস ৩০ দিনে পূর্ণ হচ্ছে এবং শুক্রবার ঈদ উদযাপন করবে দেশটি।
এদিকে সৌদি আরবের মানবসম্পদ ও সামাজিক উন্নয়ন মন্ত্রণালয় জানিয়েছে, বেসরকারি ও অলাভজনক খাতের কর্মীদের জন্য ঈদের ছুটি ১৮ মার্চ থেকে শুরু হয়ে চার দিন পর্যন্ত চলবে।
মধ্যপ্রাচ্যের অন্যান্য দেশও সৌদির সিদ্ধান্ত অনুসরণ করে একই দিনে ঈদ উদযাপন করতে পারে বলে ধারণা করা হচ্ছে।