মঙ্গলবার , ১৫ সেপ্টেম্বর ২০২৬
সাম্প্রতিক
আমিরাতে ৪৮০০ বাংলাদেশির ভিসা বাতিল, পুনর্বিবেচনার অনুরোধ বাংলাদেশের ভারতের আচরণে সুসম্পর্কের ইতিবাচক লক্ষণ নেই: স্পিকার ভবিষ্যৎমুখী আইন বাংলাদেশের অগ্রগতির চাবিকাঠি: মার্কিন রাষ্ট্রদূত মঙ্গলবার রাত থেকেই গ্যাস-বিদ্যুৎ পরিস্থিতি আগের অবস্থায় ফেরার আশ্বাস শিক্ষাপ্রতিষ্ঠানের কমিটির সভাপতি নির্বাচনে আসছে নতুন নিয়ম গাবতলী থেকে দাশেরকান্দি, ৪৫ হাজার কোটি টাকার নতুন মেট্রোরেল প্রকল্প ইউনিয়ন পর্যায়ে মাসে ৫০০ টাকা ভ্যাটের পরিকল্পনা এনবিআরের ভরিতে ২ হাজার ১৫৮ টাকা কমল স্বর্ণের দাম চাকরি হারালেই যুক্তরাষ্ট্র ছাড়তে হতে পারে বিদেশি কর্মীদের ৪১ দেশে সম্প্রসারিত হচ্ছে প্রবাসীদের এনআইডি সেবা গ্যাস-বিদ্যুৎ সংকটে লংমার্চ নয়, কার্যকর পরিকল্পনা দরকার: প্রধানমন্ত্রী বাংলা কিউআরে সপ্তাহে লেনদেন ছাড়াল ৭০০ কোটি টাকা বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম ঊর্ধ্বমুখী র‍্যাবের সঙ্গে এসআরবির কোনো সম্পর্ক নেই: স্বরাষ্ট্রমন্ত্রী ডেঙ্গু কর্মসূচিতে শিক্ষার্থীদের উপস্থিতি নিশ্চিতে মাউশির নির্দেশ নবম পে-স্কেলের গেজেট ভেটিংয়ে, প্রজ্ঞাপন জারির অপেক্ষা বিআরটিএর অনুমোদন ছাড়া স্লিপার বাস চলবে না: হাইকোর্ট ৪৮ ঘণ্টায় বঙ্গোপসাগরে লঘুচাপের সম্ভাবনা, পাঁচ দিন বৃষ্টির আভাস শিগগিরই স্থানীয় সরকার নির্বাচনের তফসিল: সিইসি জুলাই যোদ্ধাদের ঋণ রাষ্ট্র কখনো শোধ করতে পারবে না: রাষ্ট্রপতি ঢাকা-চট্টগ্রাম রুটে ইলেকট্রিক ট্রেন, সমীক্ষা ও নকশা শেষ বাঁধনের ওপর হামলা অমার্জনীয় ও নিন্দনীয়: ডেপুটি স্পিকার গণতন্ত্র রক্ষায় গণমাধ্যমকে শক্তিশালী করার আহ্বান রাষ্ট্রপতির প্রাথমিকের ১৪,৩৮৪ সহকারী শিক্ষকের যোগদান ১ অক্টোবর ইস্ট লন্ডন মসজিদের প্রেস ব্রিফিং: ১৩ ও ২৬ সেপ্টেম্বর পুরুষ ও নারীদের পৃথক চ্যারিটি রানে অংশগ্রহণের আহ্বান
হোমশিক্ষাপ্রাথমিক বিদ্যালয়ের কমিটিতে নতুন নীতিমালা, থাকবেন যেসব সদস্য

প্রাথমিক বিদ্যালয়ের কমিটিতে নতুন নীতিমালা, থাকবেন যেসব সদস্য

icon
দর্পণ টিভি লন্ডন
প্রাথমিক বিদ্যালয়ের কমিটিতে নতুন নীতিমালা, থাকবেন যেসব সদস্য

সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ব্যবস্থাপনা কমিটি গঠনে নতুন নীতিমালা জারি করেছে সরকার। নতুন নিয়ম অনুযায়ী ১২ সদস্যের কমিটিতে বিদ্যালয়ের প্রধান শিক্ষক সদস্য সচিব হিসেবে দায়িত্ব পালন করবেন।

সম্প্রতি প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করেছে। একই সঙ্গে পূর্বের সব প্রজ্ঞাপন ও নির্দেশনা বাতিল করা হয়েছে।

নতুন নীতিমালা অনুযায়ী কমিটিতে থাকবেন একজন বিদ্যোৎসাহী নারী অভিভাবক ও একজন পুরুষ অভিভাবক, যাদের ন্যূনতম এসএসসি পাস হতে হবে। এছাড়া নির্বাচিত নারী ও পুরুষ অভিভাবক, একজন শিক্ষক প্রতিনিধি, নিকটবর্তী মাধ্যমিক বিদ্যালয় বা মাদরাসার একজন শিক্ষক, স্থানীয় জনপ্রতিনিধি এবং একজন অবসরপ্রাপ্ত শিক্ষক বা সরকারি কর্মকর্তা সদস্য হিসেবে অন্তর্ভুক্ত থাকবেন।

বিদ্যালয়ের জমিদাতা বা তার উত্তরাধিকারী থাকলে তাকেও কমিটিতে রাখা যাবে।

কমিটির সভাপতি ও সহসভাপতি সদস্যদের মধ্য থেকে নির্বাচিত হবেন। তবে সভাপতির ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা স্নাতক বা সমমান নির্ধারণ করা হয়েছে। যোগ্য প্রার্থী না থাকলে মন্ত্রণালয়ের সুপারিশে মনোনয়ন দেওয়া হবে।

এ নীতিমালার মাধ্যমে বিদ্যালয় ব্যবস্থাপনায় অভিভাবক ও স্থানীয় অংশগ্রহণ বাড়বে বলে মনে করছে সংশ্লিষ্টরা।