ঈদে বাড়ি ফেরা হলো না, সদরঘাটে দুই লঞ্চের ধাক্কায় নিহত ১
ঈদে নাড়ির টানে বাড়ি ফেরার পথে রাজধানীর সদরঘাটে দুই লঞ্চের ধাক্কায় একজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও দুইজন এবং নিখোঁজ রয়েছেন দুজন।
বুধবার ১৮ মার্চ সন্ধ্যায় ঈদযাত্রার সময় এ দুর্ঘটনা ঘটে।
জানা যায়, ট্রলার দিয়ে যাত্রী ওঠানোর সময় আসা যাওয়া ৫ নামের একটি লঞ্চকে পেছন থেকে জাকির সম্রাট ৩ লঞ্চ ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই একজন লঞ্চের চাপায় প্রাণ হারান।
এ ঘটনায় আহত দুজনকে উদ্ধার করে চিকিৎসা দেওয়া হচ্ছে। পাশাপাশি নিখোঁজ দুজনকে উদ্ধারে পুলিশ ও ফায়ার সার্ভিস কাজ করছে।
ঈদযাত্রার ব্যস্ত সময়ে এমন দুর্ঘটনায় যাত্রীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। স্থানীয়রা নৌযান চলাচলে আরও সতর্কতা ও নিরাপত্তা ব্যবস্থা জোরদারের দাবি জানিয়েছেন।