সোমবার , ১৪ সেপ্টেম্বর ২০২৬
সাম্প্রতিক
ইউনিয়ন পর্যায়ে মাসে ৫০০ টাকা ভ্যাটের পরিকল্পনা এনবিআরের ভরিতে ২ হাজার ১৫৮ টাকা কমল স্বর্ণের দাম চাকরি হারালেই যুক্তরাষ্ট্র ছাড়তে হতে পারে বিদেশি কর্মীদের ৪১ দেশে সম্প্রসারিত হচ্ছে প্রবাসীদের এনআইডি সেবা গ্যাস-বিদ্যুৎ সংকটে লংমার্চ নয়, কার্যকর পরিকল্পনা দরকার: প্রধানমন্ত্রী বাংলা কিউআরে সপ্তাহে লেনদেন ছাড়াল ৭০০ কোটি টাকা বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম ঊর্ধ্বমুখী র‍্যাবের সঙ্গে এসআরবির কোনো সম্পর্ক নেই: স্বরাষ্ট্রমন্ত্রী ডেঙ্গু কর্মসূচিতে শিক্ষার্থীদের উপস্থিতি নিশ্চিতে মাউশির নির্দেশ নবম পে-স্কেলের গেজেট ভেটিংয়ে, প্রজ্ঞাপন জারির অপেক্ষা বিআরটিএর অনুমোদন ছাড়া স্লিপার বাস চলবে না: হাইকোর্ট ৪৮ ঘণ্টায় বঙ্গোপসাগরে লঘুচাপের সম্ভাবনা, পাঁচ দিন বৃষ্টির আভাস শিগগিরই স্থানীয় সরকার নির্বাচনের তফসিল: সিইসি জুলাই যোদ্ধাদের ঋণ রাষ্ট্র কখনো শোধ করতে পারবে না: রাষ্ট্রপতি ঢাকা-চট্টগ্রাম রুটে ইলেকট্রিক ট্রেন, সমীক্ষা ও নকশা শেষ বাঁধনের ওপর হামলা অমার্জনীয় ও নিন্দনীয়: ডেপুটি স্পিকার গণতন্ত্র রক্ষায় গণমাধ্যমকে শক্তিশালী করার আহ্বান রাষ্ট্রপতির প্রাথমিকের ১৪,৩৮৪ সহকারী শিক্ষকের যোগদান ১ অক্টোবর ইস্ট লন্ডন মসজিদের প্রেস ব্রিফিং: ১৩ ও ২৬ সেপ্টেম্বর পুরুষ ও নারীদের পৃথক চ্যারিটি রানে অংশগ্রহণের আহ্বান প্রতিবন্ধীদের বিনামূল্যে আইটি ও এআই প্রশিক্ষণ দিচ্ছে আপস্কিল বাংলাদেশ: রাসেল উল আলম ওসমানীর ১০৮তম জন্মবার্ষিকীতে লন্ডনে স্মরণসভা, রাষ্ট্রীয় স্বীকৃতিসহ ৭ দাবি বদলেছে জমির নামজারির নিয়ম, ওয়ারিশদের জন্য নতুন নির্দেশনা বিশ্ববাজারে আবার কমল সোনার দাম মধ্যপ্রাচ্যের বড় শ্রমবাজার সংকুচিত, নতুন গন্তব্যে বাড়ছে প্রতারণা জনগণের অধিকার নিয়ে ছিনিমিনি খেললে কাউকে ছাড় নয়: শফিকুর রহমান
হোমজাতীয়চলতি বছরেই স্থানীয় সরকার নির্বাচন হবে, জানালেন মির্জা ফখরুল

চলতি বছরেই স্থানীয় সরকার নির্বাচন হবে, জানালেন মির্জা ফখরুল

icon
দর্পণ টিভি লন্ডন
চলতি বছরেই স্থানীয় সরকার নির্বাচন হবে, জানালেন মির্জা ফখরুল

চলতি বছরের মধ্যেই স্থানীয় সরকার নির্বাচন আয়োজনের পরিকল্পনা রয়েছে বলে জানিয়েছেন স্থানীয় সরকারমন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, নির্বাচন আয়োজনের প্রস্তুতি ইতোমধ্যে শুরু হয়েছে এবং দ্রুত সময়ের মধ্যেই তা সম্পন্ন করা হবে।

বুধবার ১৮ মার্চ রাজধানীর গুলশানে দলীয় কার্যালয়ে গণমাধ্যমের সঙ্গে আলাপকালে তিনি এ কথা জানান।

মন্ত্রী বলেন, স্থানীয় সরকার নির্বাচন নিয়ে কাজ এগিয়ে চলছে এবং এ বছরই নির্বাচন অনুষ্ঠিত হবে বলে আশা করা হচ্ছে। একই সঙ্গে তিনি জানান, সরকার বিভিন্ন চ্যালেঞ্জ মোকাবিলা করে পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখার চেষ্টা করছে।

আন্তর্জাতিক পরিস্থিতির প্রসঙ্গ তুলে তিনি বলেন, মধ্যপ্রাচ্যের চলমান সংঘাত বিশ্ববাজারে জ্বালানির দামে প্রভাব ফেলেছে। তবে দেশের ভেতরে এখনো তেলের দামে বড় ধরনের চাপ পড়েনি এবং পরিস্থিতি সামাল দিতে সরকার কার্যকর পদক্ষেপ নিয়েছে।

তিনি আরও বলেন, শিল্প খাতে শ্রমিকদের বেতন সংক্রান্ত যে ধরনের সমস্যা অতীতে দেখা গেছে, এবার তা হয়নি। আগাম প্রস্তুতি নেওয়ার ফলে এ ক্ষেত্রে স্থিতিশীলতা বজায় রাখা সম্ভব হয়েছে।

সংবিধান সংস্কার নিয়ে এক প্রশ্নের জবাবে মন্ত্রী জানান, যেসব বিষয়ে ঐকমত্য হয়েছে, সেগুলো বাস্তবায়নে সরকার প্রতিশ্রুতিবদ্ধ। তবে যেসব বিষয় চাপিয়ে দেওয়া হবে, সেগুলো নিয়ে আলোচনা প্রয়োজন বলে তিনি উল্লেখ করেন।

তিনি বলেন, গুরুত্বপূর্ণ জাতীয় বিষয়ে সংসদে আলোচনা হওয়াই সমাধানের সঠিক পথ। সংসদীয় বিতর্ক ও মতবিনিময়ের মাধ্যমেই সিদ্ধান্তে পৌঁছানো সম্ভব।

মন্ত্রী আরও বলেন, সংসদে মতবিরোধ, আলোচনা ও বিতর্ক গণতন্ত্রের স্বাভাবিক অংশ এবং এর মাধ্যমেই একটি কার্যকর সংসদীয় ব্যবস্থা গড়ে ওঠে।