সোমবার , ১৪ সেপ্টেম্বর ২০২৬
সাম্প্রতিক
ইউনিয়ন পর্যায়ে মাসে ৫০০ টাকা ভ্যাটের পরিকল্পনা এনবিআরের ভরিতে ২ হাজার ১৫৮ টাকা কমল স্বর্ণের দাম চাকরি হারালেই যুক্তরাষ্ট্র ছাড়তে হতে পারে বিদেশি কর্মীদের ৪১ দেশে সম্প্রসারিত হচ্ছে প্রবাসীদের এনআইডি সেবা গ্যাস-বিদ্যুৎ সংকটে লংমার্চ নয়, কার্যকর পরিকল্পনা দরকার: প্রধানমন্ত্রী বাংলা কিউআরে সপ্তাহে লেনদেন ছাড়াল ৭০০ কোটি টাকা বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম ঊর্ধ্বমুখী র‍্যাবের সঙ্গে এসআরবির কোনো সম্পর্ক নেই: স্বরাষ্ট্রমন্ত্রী ডেঙ্গু কর্মসূচিতে শিক্ষার্থীদের উপস্থিতি নিশ্চিতে মাউশির নির্দেশ নবম পে-স্কেলের গেজেট ভেটিংয়ে, প্রজ্ঞাপন জারির অপেক্ষা বিআরটিএর অনুমোদন ছাড়া স্লিপার বাস চলবে না: হাইকোর্ট ৪৮ ঘণ্টায় বঙ্গোপসাগরে লঘুচাপের সম্ভাবনা, পাঁচ দিন বৃষ্টির আভাস শিগগিরই স্থানীয় সরকার নির্বাচনের তফসিল: সিইসি জুলাই যোদ্ধাদের ঋণ রাষ্ট্র কখনো শোধ করতে পারবে না: রাষ্ট্রপতি ঢাকা-চট্টগ্রাম রুটে ইলেকট্রিক ট্রেন, সমীক্ষা ও নকশা শেষ বাঁধনের ওপর হামলা অমার্জনীয় ও নিন্দনীয়: ডেপুটি স্পিকার গণতন্ত্র রক্ষায় গণমাধ্যমকে শক্তিশালী করার আহ্বান রাষ্ট্রপতির প্রাথমিকের ১৪,৩৮৪ সহকারী শিক্ষকের যোগদান ১ অক্টোবর ইস্ট লন্ডন মসজিদের প্রেস ব্রিফিং: ১৩ ও ২৬ সেপ্টেম্বর পুরুষ ও নারীদের পৃথক চ্যারিটি রানে অংশগ্রহণের আহ্বান প্রতিবন্ধীদের বিনামূল্যে আইটি ও এআই প্রশিক্ষণ দিচ্ছে আপস্কিল বাংলাদেশ: রাসেল উল আলম ওসমানীর ১০৮তম জন্মবার্ষিকীতে লন্ডনে স্মরণসভা, রাষ্ট্রীয় স্বীকৃতিসহ ৭ দাবি বদলেছে জমির নামজারির নিয়ম, ওয়ারিশদের জন্য নতুন নির্দেশনা বিশ্ববাজারে আবার কমল সোনার দাম মধ্যপ্রাচ্যের বড় শ্রমবাজার সংকুচিত, নতুন গন্তব্যে বাড়ছে প্রতারণা জনগণের অধিকার নিয়ে ছিনিমিনি খেললে কাউকে ছাড় নয়: শফিকুর রহমান
হোমআবহাওয়াঈদের দিনে কালবৈশাখীর আশঙ্কা, কয়েক বিভাগে ঝড়বৃষ্টির পূর্বাভাস

ঈদের দিনে কালবৈশাখীর আশঙ্কা, কয়েক বিভাগে ঝড়বৃষ্টির পূর্বাভাস

icon
দর্পণ টিভি লন্ডন
ঈদের দিনে কালবৈশাখীর আশঙ্কা, কয়েক বিভাগে ঝড়বৃষ্টির পূর্বাভাস

আসন্ন ঈদুল ফিতরকে ঘিরে আবহাওয়ায় পরিবর্তনের ইঙ্গিত দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। খুশির এই উৎসবের দিনে দেশের বিভিন্ন অঞ্চলে কালবৈশাখী ঝড় আঘাত হানতে পারে বলে পূর্বাভাস দেওয়া হয়েছে।

মঙ্গলবার ১৭ মার্চ আবহাওয়া অধিদপ্তরের সংশ্লিষ্ট সূত্রে এ তথ্য জানা যায়।

আবহাওয়াবিদরা জানিয়েছেন, ঈদের আগে ও পরে আবহাওয়া মোটামুটি স্বাভাবিক থাকলেও ২০ ও ২১ মার্চ বৃষ্টিপাতের পরিমাণ বাড়তে পারে। এ সময় ঝড়ো হাওয়া ও বজ্রসহ বৃষ্টির পাশাপাশি কালবৈশাখীর আশঙ্কা রয়েছে।

বিশেষ করে রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, সিলেট এবং ঢাকা বিভাগের উত্তরাঞ্চলে ঈদের দিন কালবৈশাখী ঝড়ের প্রভাব বেশি থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে।

এর আগে বুধবার সকাল পর্যন্ত দেশের বিভিন্ন এলাকায় অস্থায়ীভাবে দমকা বা ঝোড়ো হাওয়ার সঙ্গে বৃষ্টি কিংবা বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। কিছু এলাকায় শিলাবৃষ্টিও হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

এ ছাড়া সারাদেশে দিন ও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে বলে পূর্বাভাসে উল্লেখ করা হয়েছে।

বিশেষজ্ঞরা বলছেন, উৎসবের সময়ে আবহাওয়ার এই ধরনের পরিবর্তনের কারণে ভ্রমণ ও ঈদ উদযাপনে সতর্কতা অবলম্বন করা প্রয়োজন।