সোমবার , ১৪ সেপ্টেম্বর ২০২৬
সাম্প্রতিক
ইউনিয়ন পর্যায়ে মাসে ৫০০ টাকা ভ্যাটের পরিকল্পনা এনবিআরের ভরিতে ২ হাজার ১৫৮ টাকা কমল স্বর্ণের দাম চাকরি হারালেই যুক্তরাষ্ট্র ছাড়তে হতে পারে বিদেশি কর্মীদের ৪১ দেশে সম্প্রসারিত হচ্ছে প্রবাসীদের এনআইডি সেবা গ্যাস-বিদ্যুৎ সংকটে লংমার্চ নয়, কার্যকর পরিকল্পনা দরকার: প্রধানমন্ত্রী বাংলা কিউআরে সপ্তাহে লেনদেন ছাড়াল ৭০০ কোটি টাকা বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম ঊর্ধ্বমুখী র‍্যাবের সঙ্গে এসআরবির কোনো সম্পর্ক নেই: স্বরাষ্ট্রমন্ত্রী ডেঙ্গু কর্মসূচিতে শিক্ষার্থীদের উপস্থিতি নিশ্চিতে মাউশির নির্দেশ নবম পে-স্কেলের গেজেট ভেটিংয়ে, প্রজ্ঞাপন জারির অপেক্ষা বিআরটিএর অনুমোদন ছাড়া স্লিপার বাস চলবে না: হাইকোর্ট ৪৮ ঘণ্টায় বঙ্গোপসাগরে লঘুচাপের সম্ভাবনা, পাঁচ দিন বৃষ্টির আভাস শিগগিরই স্থানীয় সরকার নির্বাচনের তফসিল: সিইসি জুলাই যোদ্ধাদের ঋণ রাষ্ট্র কখনো শোধ করতে পারবে না: রাষ্ট্রপতি ঢাকা-চট্টগ্রাম রুটে ইলেকট্রিক ট্রেন, সমীক্ষা ও নকশা শেষ বাঁধনের ওপর হামলা অমার্জনীয় ও নিন্দনীয়: ডেপুটি স্পিকার গণতন্ত্র রক্ষায় গণমাধ্যমকে শক্তিশালী করার আহ্বান রাষ্ট্রপতির প্রাথমিকের ১৪,৩৮৪ সহকারী শিক্ষকের যোগদান ১ অক্টোবর ইস্ট লন্ডন মসজিদের প্রেস ব্রিফিং: ১৩ ও ২৬ সেপ্টেম্বর পুরুষ ও নারীদের পৃথক চ্যারিটি রানে অংশগ্রহণের আহ্বান প্রতিবন্ধীদের বিনামূল্যে আইটি ও এআই প্রশিক্ষণ দিচ্ছে আপস্কিল বাংলাদেশ: রাসেল উল আলম ওসমানীর ১০৮তম জন্মবার্ষিকীতে লন্ডনে স্মরণসভা, রাষ্ট্রীয় স্বীকৃতিসহ ৭ দাবি বদলেছে জমির নামজারির নিয়ম, ওয়ারিশদের জন্য নতুন নির্দেশনা বিশ্ববাজারে আবার কমল সোনার দাম মধ্যপ্রাচ্যের বড় শ্রমবাজার সংকুচিত, নতুন গন্তব্যে বাড়ছে প্রতারণা জনগণের অধিকার নিয়ে ছিনিমিনি খেললে কাউকে ছাড় নয়: শফিকুর রহমান
হোমজাতীয়ঈদে আইনশৃঙ্খলা ও বাজার স্থিতিশীল রাখতে মন্ত্রিপরিষদকে নির্দেশ প্রধানমন্ত্রীর

ঈদে আইনশৃঙ্খলা ও বাজার স্থিতিশীল রাখতে মন্ত্রিপরিষদকে নির্দেশ প্রধানমন্ত্রীর

icon
দর্পণ টিভি লন্ডন
ঈদে আইনশৃঙ্খলা ও বাজার স্থিতিশীল রাখতে মন্ত্রিপরিষদকে নির্দেশ প্রধানমন্ত্রীর

আসন্ন ঈদুল ফিতর উপলক্ষে দেশের সার্বিক পরিস্থিতি স্বাভাবিক রাখতে মন্ত্রীদের বিশেষ দায়িত্বশীল ভূমিকা পালনের নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আইনশৃঙ্খলা, বাজার নিয়ন্ত্রণ এবং জ্বালানি সরবরাহে নজরদারি জোরদারের ওপর গুরুত্বারোপ করা হয়েছে।

মঙ্গলবার ১৭ মার্চ সচিবালয়ে অনুষ্ঠিত মন্ত্রিপরিষদ বৈঠক শেষে সংশ্লিষ্ট মন্ত্রীরা এ তথ্য জানান।

বৈঠকে ঈদের ছুটির সময় সাত দিনজুড়ে জনজীবনে স্বস্তি বজায় রাখতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেওয়া হয়। বিশেষ করে বাজার ব্যবস্থাপনা, আইনশৃঙ্খলা পরিস্থিতি এবং জ্বালানি খাতে সম্ভাব্য চাপ মোকাবিলায় মন্ত্রীদের সক্রিয় থাকার কথা বলা হয়েছে।

প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী জানান, ঈদকে ঘিরে বিভিন্ন খাতে যে অস্থিরতা তৈরি হতে পারে, তা দ্রুত নিয়ন্ত্রণে কার্যকর পদক্ষেপ নিতে হবে।

এদিকে বৈঠকে নারী নির্যাতন ও ধর্ষণ সংক্রান্ত মামলাগুলো দ্রুত নিষ্পত্তির ওপর জোর দেন প্রধানমন্ত্রী। সংশ্লিষ্ট মন্ত্রণালয়গুলোর মধ্যে সমন্বয় বাড়িয়ে বিচারপ্রক্রিয়া দ্রুত এগিয়ে নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।

মন্ত্রিপরিষদ সচিব জানান, বৈঠকে মোট পাঁচটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা হয়। এর মধ্যে চলতি অর্থবছরের সম্পূরক বাজেটে আনা সংশোধন অনুমোদন করা হয়েছে, যা পরে সংসদে উপস্থাপন করা হবে। পাশাপাশি বিশ্ব বাণিজ্য সংক্রান্ত একটি বিষয়ে নীতিগত সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

এছাড়া সাম্প্রতিক বন্যা, শিলাবৃষ্টি ও ঝড়ের কারণে দেশের বিভিন্ন এলাকায় যে ক্ষয়ক্ষতি হয়েছে, তা দ্রুত মূল্যায়নের জন্য সংশ্লিষ্ট মন্ত্রণালয়গুলোকে প্রয়োজনীয় নির্দেশ দেওয়া হয়েছে।