শনিবার , ০৬ জুন ২০২৬
সাম্প্রতিক
জৈন্তাপুরের সাংবাদিক সুয়েব রানা পেলেন সিলেট অনলাইন প্রেসক্লাবের সদস্যপদ ঢাকা ইউনিভার্সিটি অ্যালামনাই অ্যাসোসিয়েশন ইউকের নতুন কার্যনির্বাহী কমিটির ঘোষণা লন্ডনে বর্ণাঢ্য ক্যামডেন পিঠা মেলা অনুষ্ঠিত সিলেট অনলাইন প্রেসক্লাবের সদস্যপদ পেলেন জৈন্তাপুরের তিন সাংবাদিক লন্ডন বাংলা প্রেস ক্লাবের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা সম্পন্ন লন্ডন বাংলা প্রেস ক্লাবের মতবিনিময় সভায় প্রধানমন্ত্রীর প্রেস সচিব সালেহ শিবলী প্রধানমন্ত্রীর সঙ্গে কথা বলে আবেগাপ্লুত নূরজাহান বেগম, পূরণ হলো বহুদিনের স্বপ্ন জুলাই আন্দোলনের কর্মীকে হুমকির অভিযোগ ঘিরে রাজনৈতিক অঙ্গনে আলোচনা এমপিদের নিয়ন্ত্রণে কার্যকর পদক্ষেপ নেওয়ার আহ্বান কর্নেল অলির টাঙ্গুয়ার হাওরে পর্যটকবাহী নৌকা থেকে নদীতে পড়ে কিশোর নিখোঁজ ডিজিটাল প্রচারণা চালিয়ে যাওয়ার ঘোষণা ককরোচ জনতা পার্টির প্রতিষ্ঠাতার আন্তধর্মীয় বিয়ে ঘিরে নিউটাউনে বৃদ্ধ দম্পতিকে হুমকির অভিযোগ হরমুজ প্রণালিতে স্থায়ী ট্রানজিট ফি আরোপের বিরোধিতা কাতারের জিনজিয়াং মরুভূমিতে বিশাল সামরিক কমপ্লেক্স নির্মাণ, বাড়ছে বৈশ্বিক উদ্বেগ আগামী পাঁচ দিন বৃষ্টি ও বজ্রপাতের পূর্বাভাস, সিলেট ও চট্টগ্রামে ভারি বর্ষণের আশঙ্কা এশিয়ার সেরা ১০০ বিজ্ঞানীর তালিকায় বাংলাদেশের তিন গবেষক দায়িত্বে অবহেলার অভিযোগে আরও ছয় সিটি কর্মকর্তার বিরুদ্ধে ব্যবস্থার নির্দেশ বৃষ্টির প্রবণতা কমায় বাড়তে পারে ভ্যাপসা গরম, আবারও অবনতির পথে ঢাকার বায়ুমান চামড়া শিল্পকে রপ্তানিমুখী খাতে রূপ দিতে দীর্ঘমেয়াদি পরিকল্পনা আসছে মূল্যায়নে ওপেনএআইকে ছাড়িয়ে শীর্ষে অ্যানথ্রপিক ইরান ইস্যুতে চাপে নেতানিয়াহু, ট্রাম্পের কূটনৈতিক পথে বাড়ছে অস্বস্তি বিশ্বজুড়ে বৈধতা সংকটের মুখে ইসরাইল, ভারতে সমর্থনের দাবি নেতানিয়াহুর ইব্রাহিমি মসজিদ অনির্দিষ্টকালের জন্য বন্ধ, জুমার নামাজ আদায় করতে পারেননি মুসল্লিরা ২৪ বছরের অপেক্ষা ভাঙার স্বপ্নে ব্রাজিল রাজধানীতে কোরবানি দিতে গিয়ে আহত ৮০
হোমস্থানীয় সংবাদসিসিক কর্মচারী শ্রমিক ইউনিয়নের দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত

সিসিক কর্মচারী শ্রমিক ইউনিয়নের দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত

icon
দর্পণ টিভি লন্ডন
সিসিক কর্মচারী শ্রমিক ইউনিয়নের দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত

সিলেট সিটি কর্পোরেশনের কর্মচারী শ্রমিক ইউনিয়নের উদ্যোগে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। এতে সিটি কর্পোরেশনের কর্মকর্তা, কর্মচারী ও শ্রমিকরা অংশ নেন।

রোববার ১৫ মার্চ সিলেটে আয়োজিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেট সিটি কর্পোরেশনের নবনিযুক্ত প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরী।

অনুষ্ঠানে তিনি বলেন, নগরীর উন্নয়ন ও নাগরিক সেবা নিশ্চিত করতে সিসিকের কর্মকর্তা কর্মচারী ও শ্রমিকরা দিনরাত পরিশ্রম করে যাচ্ছেন। তাদের এই আন্তরিক প্রচেষ্টার জন্য তিনি ধন্যবাদ জানান। তিনি আরও বলেন, নগরবাসীর জন্য একটি সুন্দর ও পরিচ্ছন্ন শহর গড়ে তুলতে সবার সম্মিলিত প্রচেষ্টা অত্যন্ত গুরুত্বপূর্ণ।

প্রশাসক আরও বলেন, সিলেট সিটি কর্পোরেশনের সীমানা সম্প্রসারণের ফলে দায়িত্ব ও কাজের পরিধি আগের তুলনায় বেড়েছে। এই বাস্তবতায় সব চ্যালেঞ্জ মোকাবিলা করে একটি আধুনিক নগর গড়ে তুলতে সবাইকে আরও নিষ্ঠা ও আন্তরিকতার সঙ্গে কাজ করতে হবে। সম্মিলিত প্রচেষ্টার মাধ্যমে সিলেটবাসীকে একটি উন্নত নগর উপহার দেওয়া সম্ভব হবে বলেও তিনি আশাবাদ ব্যক্ত করেন।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন সিলেট সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ রেজাই রাফিন সরকার। তিনি বলেন, প্রতিষ্ঠানকে ভালোবেসে সবাই একসঙ্গে কাজ করলে সিলেট সিটি কর্পোরেশন আরও এগিয়ে যাবে এবং সারাদেশে এর সুনাম বৃদ্ধি পাবে।

এ সময় উপস্থিত ছিলেন সিলেট সিটি কর্পোরেশনের সচিব মো. আশিক নুর, প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডা. মো. জাহিদুল ইসলাম এবং হিসাবরক্ষণ কর্মকর্তা আ. ন. ম মনসুফ।

কর্মচারী শ্রমিক ইউনিয়নের উপদেষ্টা মুমিনুর রহমান তানিম, আবুল কালাম, রুবেল আহমদ নান্নু, মোহাম্মদ শামীম, ফারুক আহমদ, আব্দুস সালাম ও রাশেদ আহমদ অনুষ্ঠানে বক্তব্য দেন।

ইউনিয়নের সভাপতি রজব আহমদের সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে আরও বক্তব্য দেন সহ সভাপতি কবির আহমদ, সাধারণ সম্পাদক মো. ফখরুল ইসলাম, যুগ্ম সম্পাদক নজির আহমদ, সহ সাধারণ সম্পাদক আজির আহমদ, সাংগঠনিক সম্পাদক মো. রাকিব ও নির্ঝর রায়, দপ্তর সম্পাদক আব্দুল মুমিন, প্রচার সম্পাদক পারভেজ, অর্থ সম্পাদক রুহুল আমিনসহ সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ।

এ সময় সিলেট সিটি কর্পোরেশন কর্মচারী সংসদের সহ সভাপতি মুহিবুর রহমান ও দপ্তর সম্পাদক গৌতম রায়সহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী উপস্থিত ছিলেন।