সোমবার , ১৪ সেপ্টেম্বর ২০২৬
সাম্প্রতিক
ইউনিয়ন পর্যায়ে মাসে ৫০০ টাকা ভ্যাটের পরিকল্পনা এনবিআরের ভরিতে ২ হাজার ১৫৮ টাকা কমল স্বর্ণের দাম চাকরি হারালেই যুক্তরাষ্ট্র ছাড়তে হতে পারে বিদেশি কর্মীদের ৪১ দেশে সম্প্রসারিত হচ্ছে প্রবাসীদের এনআইডি সেবা গ্যাস-বিদ্যুৎ সংকটে লংমার্চ নয়, কার্যকর পরিকল্পনা দরকার: প্রধানমন্ত্রী বাংলা কিউআরে সপ্তাহে লেনদেন ছাড়াল ৭০০ কোটি টাকা বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম ঊর্ধ্বমুখী র‍্যাবের সঙ্গে এসআরবির কোনো সম্পর্ক নেই: স্বরাষ্ট্রমন্ত্রী ডেঙ্গু কর্মসূচিতে শিক্ষার্থীদের উপস্থিতি নিশ্চিতে মাউশির নির্দেশ নবম পে-স্কেলের গেজেট ভেটিংয়ে, প্রজ্ঞাপন জারির অপেক্ষা বিআরটিএর অনুমোদন ছাড়া স্লিপার বাস চলবে না: হাইকোর্ট ৪৮ ঘণ্টায় বঙ্গোপসাগরে লঘুচাপের সম্ভাবনা, পাঁচ দিন বৃষ্টির আভাস শিগগিরই স্থানীয় সরকার নির্বাচনের তফসিল: সিইসি জুলাই যোদ্ধাদের ঋণ রাষ্ট্র কখনো শোধ করতে পারবে না: রাষ্ট্রপতি ঢাকা-চট্টগ্রাম রুটে ইলেকট্রিক ট্রেন, সমীক্ষা ও নকশা শেষ বাঁধনের ওপর হামলা অমার্জনীয় ও নিন্দনীয়: ডেপুটি স্পিকার গণতন্ত্র রক্ষায় গণমাধ্যমকে শক্তিশালী করার আহ্বান রাষ্ট্রপতির প্রাথমিকের ১৪,৩৮৪ সহকারী শিক্ষকের যোগদান ১ অক্টোবর ইস্ট লন্ডন মসজিদের প্রেস ব্রিফিং: ১৩ ও ২৬ সেপ্টেম্বর পুরুষ ও নারীদের পৃথক চ্যারিটি রানে অংশগ্রহণের আহ্বান প্রতিবন্ধীদের বিনামূল্যে আইটি ও এআই প্রশিক্ষণ দিচ্ছে আপস্কিল বাংলাদেশ: রাসেল উল আলম ওসমানীর ১০৮তম জন্মবার্ষিকীতে লন্ডনে স্মরণসভা, রাষ্ট্রীয় স্বীকৃতিসহ ৭ দাবি বদলেছে জমির নামজারির নিয়ম, ওয়ারিশদের জন্য নতুন নির্দেশনা বিশ্ববাজারে আবার কমল সোনার দাম মধ্যপ্রাচ্যের বড় শ্রমবাজার সংকুচিত, নতুন গন্তব্যে বাড়ছে প্রতারণা জনগণের অধিকার নিয়ে ছিনিমিনি খেললে কাউকে ছাড় নয়: শফিকুর রহমান
হোমআন্তর্জাতিকইব্রাহিমি মসজিদ অনির্দিষ্টকালের জন্য বন্ধ, জুমার নামাজ আদায় করতে পারেননি মুসল্লিরা

ইব্রাহিমি মসজিদ অনির্দিষ্টকালের জন্য বন্ধ, জুমার নামাজ আদায় করতে পারেননি মুসল্লিরা

icon
দর্পণ টিভি লন্ডন
ইব্রাহিমি মসজিদ অনির্দিষ্টকালের জন্য বন্ধ, জুমার নামাজ আদায় করতে পারেননি মুসল্লিরা

ফিলিস্তিনের অধিকৃত পশ্চিম তীরের হেবরনে অবস্থিত ঐতিহাসিক ইব্রাহিমি মসজিদ অনির্দিষ্টকালের জন্য বন্ধ করে দিয়েছে ইসরাইলি বাহিনী। এর ফলে শুক্রবার (২৯ মে) জুমার নামাজ আদায় থেকে বঞ্চিত হয়েছেন ফিলিস্তিনি মুসল্লিরা।

ফিলিস্তিনি বার্তা সংস্থা ওয়াফা স্থানীয় কর্মকর্তাদের বরাত দিয়ে জানিয়েছে, ইসরাইলি সেনারা মসজিদের ভেতরে অবস্থানরত মুসল্লি, নিরাপত্তারক্ষী, কর্মচারী ও তত্ত্বাবধায়কদের দ্রুত স্থান ত্যাগের নির্দেশ দেয়। পরে পুরো মসজিদ এলাকা সিলগালা করা হয় এবং আশপাশের সব প্রবেশপথ, চেকপয়েন্ট ও গেট বন্ধ করে দেওয়া হয়।

এ ঘটনায় ফিলিস্তিনের ধর্মবিষয়ক মন্ত্রণালয় তীব্র প্রতিক্রিয়া জানিয়ে বলেছে, এটি ইব্রাহিমি মসজিদের বিদ্যমান ধর্মীয় ও প্রশাসনিক অবস্থান পরিবর্তনের ধারাবাহিক প্রচেষ্টার অংশ। মন্ত্রণালয়ের মতে, এ ধরনের পদক্ষেপ ধর্মীয় স্বাধীনতার পরিপন্থী এবং উদ্বেগজনক।

স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, হেবরনের পুরোনো শহর এলাকায় ফিলিস্তিনিদের চলাচল ও ধর্মীয় কর্মকাণ্ডের ওপর দীর্ঘদিন ধরে বিভিন্ন বিধিনিষেধ আরোপ করা হচ্ছে। তাদের দাবি, এসব পদক্ষেপের মাধ্যমে এলাকায় ইসরাইলি নিয়ন্ত্রণ আরও শক্তিশালী করা হচ্ছে।

আনাদোলু এজেন্সির তথ্য অনুযায়ী, গত ২৭ মে ঈদুল আজহার নামাজও কঠোর নিরাপত্তা ও বিধিনিষেধের মধ্যে অনুষ্ঠিত হয়। সে সময় ইসরাইলি বাহিনী মসজিদের বিভিন্ন ফটক বন্ধ রাখে এবং প্রবেশপথে মুসল্লিদের তল্লাশি চালায়। এতে অনেক মুসল্লি সময়মতো মসজিদে প্রবেশ করতে না পেরে অন্যত্র নামাজ আদায় করতে বাধ্য হন।

ঐতিহাসিক ইব্রাহিমি মসজিদ হেবরনের পুরোনো শহরে অবস্থিত, যা সম্পূর্ণ ইসরাইলি সামরিক নিয়ন্ত্রণাধীন এলাকায় পড়ে। সেখানে প্রায় ৪০০ ইসরাইলি বসতি স্থাপনকারীর নিরাপত্তায় প্রায় ১ হাজার ৫০০ সেনা মোতায়েন রয়েছে বলে বিভিন্ন সূত্রে জানা যায়।

উল্লেখ্য, ১৯৯৪ সালে এক ইসরাইলি বসতি স্থাপনকারীর হামলায় ইব্রাহিমি মসজিদে ২৯ জন ফিলিস্তিনি মুসল্লি নিহত হন। ওই ঘটনার পর মসজিদ প্রাঙ্গণকে দুই অংশে ভাগ করা হয়। এর মধ্যে প্রায় ৬৩ শতাংশ অংশ ইহুদিদের এবং ৩৭ শতাংশ অংশ মুসলমানদের ব্যবহারের জন্য নির্ধারণ করা হয়।

আরও খবর
চাকরি হারালেই যুক্তরাষ্ট্র ছাড়তে হতে পারে বিদেশি কর্মীদের
চাকরি হারালেই যুক্তরাষ্ট্র ছাড়তে হতে পারে বিদেশি কর্মীদের
বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম ঊর্ধ্বমুখী
বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম ঊর্ধ্বমুখী
ইস্ট লন্ডন মসজিদের প্রেস ব্রিফিং: ১৩ ও ২৬ সেপ্টেম্বর পুরুষ ও নারীদের পৃথক চ্যারিটি রানে অংশগ্রহণের আহ্বান
ইস্ট লন্ডন মসজিদের প্রেস ব্রিফিং: ১৩ ও ২৬ সেপ্টেম্বর পুরুষ ও নারীদের পৃথক চ্যারিটি রানে অংশগ্রহণের আহ্বান
সাংবাদিক বকসি ইকবাল আহমেদের সম্মানে ইউকে বাংলা রিপোর্টার্স ইউনিটির প্রীতিসভা অনুষ্ঠিত
সাংবাদিক বকসি ইকবাল আহমেদের সম্মানে ইউকে বাংলা রিপোর্টার্স ইউনিটির প্রীতিসভা অনুষ্ঠিত
উৎসবমুখর পরিবেশে এলবিপিসি ক্রিকেট টুর্নামেন্ট ২০২৬, চ্যাম্পিয়ন বিবিটি সিডাব্লিউ মিডিয়া
উৎসবমুখর পরিবেশে এলবিপিসি ক্রিকেট টুর্নামেন্ট ২০২৬, চ্যাম্পিয়ন বিবিটি সিডাব্লিউ মিডিয়া
প্রবাসী ট্রাইব্যুনাল গঠনের দাবি, আইনমন্ত্রীর কাছে HRPB এর স্মারকলিপি
প্রবাসী ট্রাইব্যুনাল গঠনের দাবি, আইনমন্ত্রীর কাছে HRPB এর স্মারকলিপি
বাংলাদেশসহ ৭৫ দেশের অভিবাসী ভিসা স্থগিতের নীতি বাতিল করলেন মার্কিন আদালত
বাংলাদেশসহ ৭৫ দেশের অভিবাসী ভিসা স্থগিতের নীতি বাতিল করলেন মার্কিন আদালত
লন্ডনে ঢাবি অ্যালামনাই ইউকের দিনব্যাপী কোচ ট্রিপ অনুষ্ঠিত
লন্ডনে ঢাবি অ্যালামনাই ইউকের দিনব্যাপী কোচ ট্রিপ অনুষ্ঠিত