রবিবার , ১৩ সেপ্টেম্বর ২০২৬
সাম্প্রতিক
ইউনিয়ন পর্যায়ে মাসে ৫০০ টাকা ভ্যাটের পরিকল্পনা এনবিআরের ভরিতে ২ হাজার ১৫৮ টাকা কমল স্বর্ণের দাম চাকরি হারালেই যুক্তরাষ্ট্র ছাড়তে হতে পারে বিদেশি কর্মীদের ৪১ দেশে সম্প্রসারিত হচ্ছে প্রবাসীদের এনআইডি সেবা গ্যাস-বিদ্যুৎ সংকটে লংমার্চ নয়, কার্যকর পরিকল্পনা দরকার: প্রধানমন্ত্রী বাংলা কিউআরে সপ্তাহে লেনদেন ছাড়াল ৭০০ কোটি টাকা বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম ঊর্ধ্বমুখী র‍্যাবের সঙ্গে এসআরবির কোনো সম্পর্ক নেই: স্বরাষ্ট্রমন্ত্রী ডেঙ্গু কর্মসূচিতে শিক্ষার্থীদের উপস্থিতি নিশ্চিতে মাউশির নির্দেশ নবম পে-স্কেলের গেজেট ভেটিংয়ে, প্রজ্ঞাপন জারির অপেক্ষা বিআরটিএর অনুমোদন ছাড়া স্লিপার বাস চলবে না: হাইকোর্ট ৪৮ ঘণ্টায় বঙ্গোপসাগরে লঘুচাপের সম্ভাবনা, পাঁচ দিন বৃষ্টির আভাস শিগগিরই স্থানীয় সরকার নির্বাচনের তফসিল: সিইসি জুলাই যোদ্ধাদের ঋণ রাষ্ট্র কখনো শোধ করতে পারবে না: রাষ্ট্রপতি ঢাকা-চট্টগ্রাম রুটে ইলেকট্রিক ট্রেন, সমীক্ষা ও নকশা শেষ বাঁধনের ওপর হামলা অমার্জনীয় ও নিন্দনীয়: ডেপুটি স্পিকার গণতন্ত্র রক্ষায় গণমাধ্যমকে শক্তিশালী করার আহ্বান রাষ্ট্রপতির প্রাথমিকের ১৪,৩৮৪ সহকারী শিক্ষকের যোগদান ১ অক্টোবর ইস্ট লন্ডন মসজিদের প্রেস ব্রিফিং: ১৩ ও ২৬ সেপ্টেম্বর পুরুষ ও নারীদের পৃথক চ্যারিটি রানে অংশগ্রহণের আহ্বান প্রতিবন্ধীদের বিনামূল্যে আইটি ও এআই প্রশিক্ষণ দিচ্ছে আপস্কিল বাংলাদেশ: রাসেল উল আলম ওসমানীর ১০৮তম জন্মবার্ষিকীতে লন্ডনে স্মরণসভা, রাষ্ট্রীয় স্বীকৃতিসহ ৭ দাবি বদলেছে জমির নামজারির নিয়ম, ওয়ারিশদের জন্য নতুন নির্দেশনা বিশ্ববাজারে আবার কমল সোনার দাম মধ্যপ্রাচ্যের বড় শ্রমবাজার সংকুচিত, নতুন গন্তব্যে বাড়ছে প্রতারণা জনগণের অধিকার নিয়ে ছিনিমিনি খেললে কাউকে ছাড় নয়: শফিকুর রহমান
হোমআবহাওয়াবৃষ্টির প্রবণতা কমায় বাড়তে পারে ভ্যাপসা গরম, আবারও অবনতির পথে ঢাকার বায়ুমান

বৃষ্টির প্রবণতা কমায় বাড়তে পারে ভ্যাপসা গরম, আবারও অবনতির পথে ঢাকার বায়ুমান

icon
দর্পণ টিভি লন্ডন
বৃষ্টির প্রবণতা কমায় বাড়তে পারে ভ্যাপসা গরম, আবারও অবনতির পথে ঢাকার বায়ুমান

দেশে বৃষ্টিপাতের প্রবণতা কমে যাওয়ায় আগামী কয়েক দিনে ভ্যাপসা গরম বাড়তে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। একই সঙ্গে রাজধানী ঢাকায় বৃষ্টি না থাকায় বায়ুদূষণের মাত্রাও আবার বাড়তে শুরু করেছে।

শুক্রবার (৩০ মে) আবহাওয়াবিদ শাহীনুল ইসলাম জানান, আগামী পাঁচ দিনে দেশের বিভিন্ন এলাকায় বিচ্ছিন্নভাবে বৃষ্টি হতে পারে। তবে এ সময়ে ভারি বৃষ্টিপাতের কোনো সম্ভাবনা নেই। ফলে তাপমাত্রা কিছুটা বৃদ্ধি পেয়ে গরমের অস্বস্তি বাড়তে পারে।

আবহাওয়া অধিদপ্তরের তথ্য অনুযায়ী, শুক্রবার রাজধানীতে কোনো বৃষ্টিপাত হয়নি। দেশের বিভিন্ন অঞ্চলেও বৃষ্টির পরিমাণ ছিল তুলনামূলক কম। এদিন সর্বোচ্চ ৩৯ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে গোপালগঞ্জে। এর আগের দিন ঈদুল আজহার দিনেও রাজধানীসহ দেশের অধিকাংশ এলাকায় উল্লেখযোগ্য বৃষ্টিপাত হয়নি।

এদিকে কয়েক সপ্তাহের তুলনামূলক বেশি বৃষ্টিপাতের কারণে ঢাকার বায়ুমানে কিছুটা উন্নতি দেখা গেলেও গত দুই দিন বৃষ্টি না থাকায় দূষণের মাত্রা আবার বাড়তে শুরু করেছে।

আন্তর্জাতিক বায়ুমান পর্যবেক্ষণ প্রতিষ্ঠান আইকিউএয়ারের তথ্য অনুযায়ী, শুক্রবার সকাল ৯টায় বিশ্বের দূষিত শহরগুলোর তালিকায় ঢাকার অবস্থান ছিল সপ্তম। এ সময় শহরটির বায়ুমান সূচক ছিল ১০৭, যা সংবেদনশীল জনগোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর হিসেবে বিবেচিত হয়।

তথ্য অনুযায়ী, বৃহস্পতিবার ঢাকার বায়ুমান সূচক ছিল ৭৭। তার আগের দিন ছিল ৭৩ এবং মঙ্গলবার ছিল ৪৭। কয়েক দিনের ব্যবধানে সূচকের এই ঊর্ধ্বগতি রাজধানীর বায়ুদূষণ বৃদ্ধির ইঙ্গিত দিচ্ছে।

পরিবেশ সংশ্লিষ্টরা মনে করছেন, বৃষ্টিপাত কমে যাওয়ায় বাতাসে ভাসমান দূষণকারী কণার পরিমাণ বেড়েছে। পাশাপাশি বৃষ্টি না থাকায় বিভিন্ন এলাকায় জমে থাকা বর্জ্য ও আবর্জনা থেকে সৃষ্ট দুর্গন্ধও পরিবেশের অস্বস্তিকর পরিস্থিতি আরও বাড়িয়ে তুলছে।

বিশেষজ্ঞদের মতে, নিয়মিত বৃষ্টিপাত না হলে আগামী দিনগুলোতে রাজধানীতে বায়ুদূষণ ও ভ্যাপসা গরম দুটোরই প্রভাব আরও স্পষ্টভাবে অনুভূত হতে পারে।