সোমবার , ১৪ সেপ্টেম্বর ২০২৬
সাম্প্রতিক
ইউনিয়ন পর্যায়ে মাসে ৫০০ টাকা ভ্যাটের পরিকল্পনা এনবিআরের ভরিতে ২ হাজার ১৫৮ টাকা কমল স্বর্ণের দাম চাকরি হারালেই যুক্তরাষ্ট্র ছাড়তে হতে পারে বিদেশি কর্মীদের ৪১ দেশে সম্প্রসারিত হচ্ছে প্রবাসীদের এনআইডি সেবা গ্যাস-বিদ্যুৎ সংকটে লংমার্চ নয়, কার্যকর পরিকল্পনা দরকার: প্রধানমন্ত্রী বাংলা কিউআরে সপ্তাহে লেনদেন ছাড়াল ৭০০ কোটি টাকা বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম ঊর্ধ্বমুখী র‍্যাবের সঙ্গে এসআরবির কোনো সম্পর্ক নেই: স্বরাষ্ট্রমন্ত্রী ডেঙ্গু কর্মসূচিতে শিক্ষার্থীদের উপস্থিতি নিশ্চিতে মাউশির নির্দেশ নবম পে-স্কেলের গেজেট ভেটিংয়ে, প্রজ্ঞাপন জারির অপেক্ষা বিআরটিএর অনুমোদন ছাড়া স্লিপার বাস চলবে না: হাইকোর্ট ৪৮ ঘণ্টায় বঙ্গোপসাগরে লঘুচাপের সম্ভাবনা, পাঁচ দিন বৃষ্টির আভাস শিগগিরই স্থানীয় সরকার নির্বাচনের তফসিল: সিইসি জুলাই যোদ্ধাদের ঋণ রাষ্ট্র কখনো শোধ করতে পারবে না: রাষ্ট্রপতি ঢাকা-চট্টগ্রাম রুটে ইলেকট্রিক ট্রেন, সমীক্ষা ও নকশা শেষ বাঁধনের ওপর হামলা অমার্জনীয় ও নিন্দনীয়: ডেপুটি স্পিকার গণতন্ত্র রক্ষায় গণমাধ্যমকে শক্তিশালী করার আহ্বান রাষ্ট্রপতির প্রাথমিকের ১৪,৩৮৪ সহকারী শিক্ষকের যোগদান ১ অক্টোবর ইস্ট লন্ডন মসজিদের প্রেস ব্রিফিং: ১৩ ও ২৬ সেপ্টেম্বর পুরুষ ও নারীদের পৃথক চ্যারিটি রানে অংশগ্রহণের আহ্বান প্রতিবন্ধীদের বিনামূল্যে আইটি ও এআই প্রশিক্ষণ দিচ্ছে আপস্কিল বাংলাদেশ: রাসেল উল আলম ওসমানীর ১০৮তম জন্মবার্ষিকীতে লন্ডনে স্মরণসভা, রাষ্ট্রীয় স্বীকৃতিসহ ৭ দাবি বদলেছে জমির নামজারির নিয়ম, ওয়ারিশদের জন্য নতুন নির্দেশনা বিশ্ববাজারে আবার কমল সোনার দাম মধ্যপ্রাচ্যের বড় শ্রমবাজার সংকুচিত, নতুন গন্তব্যে বাড়ছে প্রতারণা জনগণের অধিকার নিয়ে ছিনিমিনি খেললে কাউকে ছাড় নয়: শফিকুর রহমান
হোমস্থানীয় সংবাদনিখোঁজ বিএনপি নেতা এম ইলিয়াস আলীর বাড়িতে প্রধানমন্ত্রীর পররাষ্ট্র উপদেষ্টা হুমায়ুন কবির

নিখোঁজ বিএনপি নেতা এম ইলিয়াস আলীর বাড়িতে প্রধানমন্ত্রীর পররাষ্ট্র উপদেষ্টা হুমায়ুন কবির

icon
দর্পণ টিভি লন্ডন
নিখোঁজ বিএনপি নেতা এম ইলিয়াস আলীর বাড়িতে প্রধানমন্ত্রীর পররাষ্ট্র উপদেষ্টা হুমায়ুন কবির

​বিশ্বনাথ প্রতিনিধি:

নানামুখি ​রাজনীতির ঊর্ধ্বে যে এক বিশাল আকাশ থাকে, যেখানে থাকে কেবল মানবিকতা আর সৌজন্যবোধের বসতি। সেই সত্যেরই যেন এক ঝলক দেখা গেলো বিশ্বনাথ পৌরসভার রামধানা গ্রামে। বিএনপির সাবেক কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ও সিলেট-২ আসনের সাবেক সংসদ সদস্য নি খোঁ জ এম ইলিয়াস আলীর পৈত্রিক বাড়ীতে গেলেন প্রধানমন্ত্রী তারেক রহমানের পররাষ্ট্র উপদেষ্টা (প্রতিমন্ত্রী পদমর্যাদায়) ও বিএনপির কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব হুমায়ুন কবির। ​সোমবার (২৩ মার্চ) সন্ধ্যা সাড়ে ৭টায় এম ইলিয়াস আলীর অসুস্থ বয়োবৃদ্ধ মা সূর্যবান বিবিকে দেখতে বেশ কয়েকজন নেতাকর্মীসহ তিনি সেখানে যান। 

​৯০ বছরের অশীতিপর বৃদ্ধা সূর্যবান বিবি। নিখোঁজ ছেলের ফেরার পথ চেয়ে প্রহর গুনতে গুনতে যার চোখের জল প্রায় শুকিয়ে গেছে। পারিবারিক একটি সূত্র জানিয়েছে, পররাষ্ট্র উপদেষ্টার গাড়ী যখন এম ইলিয়াস আলীর বাড়িতে, বার্ধক্য আর অসুস্থতায় শয্যাশায়ী তাঁর মা তখন গভীর ঘুমে মগ্ন। যে কারণে তাঁর সাথে বাড়ীতে আগত উপদেষ্টার সরাসরি সাক্ষাৎ সম্ভব হয়নি। তবে, উপদেষ্টা তাঁর খোঁজখবর নেন এবং বেশকিছু সময় তাদের বাড়িতে অবস্থান করেন।

​পারিবারিক সূত্র জানায়, পররাষ্ট্র উপদেষ্টা হুমায়ুন কবিরের অকস্মাৎ এই আগমনের খবর আগে থেকে জানা ছিল না ইলিয়াস পরিবারের সদস্যদের। নির্বাচনী এলাকায় উন্নয়ন কর্মকান্ড ও জনসাধারণের সাথে ঈদের শুভেচ্ছা বিনিময়ে কর্মব্যস্ততার কারণে বাড়িতে ছিলেন না সিলেট-২ আসনের বর্তমান সংসদ সদস্য, ইলিয়াসপত্মী তাহসিনা রুশদীর লুনা। একই সময়ে ইলিয়াস আলীর ছোট ভাই এম আসকির আলী ছিলেন ওসমানীনগরে এবং বড় ছেলে ব্যারিস্টার আবরার ইলিয়াস অর্ণব ছিলেন ঢাকাতে। 

তবে, তাদের অনুপস্থিতি থাকলেও ইলিয়াস আলীর রামধানার সেই বাড়ির চিরাচরিত আতিথেয়তায় কোনো কমতি ছিল না। বাড়ির লোকজন আন্তরিকতার সাথে প্রধানমন্ত্রীর পররাষ্ট্র উপদেষ্টাকে আতিথেয়তা-আপ্যায়ন করেন।

​বিশ্বনাথ ও ওসমানীনগরের সাধারণ মানুষ তাদের প্রিয় নেতা এম ইলিয়াস আলীর গ্রামের বাড়ীতে পররাষ্ট্র উপদেষ্টার হঠাৎ আগমন এবং তাঁকে ঘিরে ইলিয়াস আলীর বাড়ির লোকজনের তাৎক্ষণিক আন্তরিক আতিথেয়তাকে কেবল একটি প্রটোকল বা আনুষ্ঠানিকতা হিসেবে দেখছেন না। বরং তারা একে দেখছেন মানবিক ও ইতিবাচক সহাবস্থানের রাজনীতি হিসেবে।

আরও খবর
আপডেট নিউজ মানেই এখন সবার মুখে-চ্যানেল জৈন্তা নিউজ
আপডেট নিউজ মানেই এখন সবার মুখে-চ্যানেল জৈন্তা নিউজ
জৈন্তাপুরে জিপিএ-৫ পাওয়া ২৮ কৃতি শিক্ষার্থীকে সংবর্ধনা, ক্রেস্টের সৌজন্যে প্রবাসী রোটারিয়ান আব্দুল গাফফার চৌধুরী খসরু
জৈন্তাপুরে জিপিএ-৫ পাওয়া ২৮ কৃতি শিক্ষার্থীকে সংবর্ধনা, ক্রেস্টের সৌজন্যে প্রবাসী রোটারিয়ান আব্দুল গাফফার চৌধুরী খসরু
মাদকমুক্ত জৈন্তাপুর গড়তে ভিডিপি সদস্যদের অঙ্গীকার
মাদকমুক্ত জৈন্তাপুর গড়তে ভিডিপি সদস্যদের অঙ্গীকার
জৈন্তাপুরে জিপিএ-৫ পাওয়া ২৮ কৃতি শিক্ষার্থীকে সংবর্ধনা
জৈন্তাপুরে জিপিএ-৫ পাওয়া ২৮ কৃতি শিক্ষার্থীকে সংবর্ধনা
অপপ্রচারের অভিযোগে আইনি পদক্ষেপ নিলেন চেয়ারম্যান ইন্তাজ আলী
অপপ্রচারের অভিযোগে আইনি পদক্ষেপ নিলেন চেয়ারম্যান ইন্তাজ আলী
বিড়ালের আঁচড়ের পর শিশুর অস্বাভাবিক আচরণ, জলাতঙ্কের লক্ষণ মেলেনি
বিড়ালের আঁচড়ের পর শিশুর অস্বাভাবিক আচরণ, জলাতঙ্কের লক্ষণ মেলেনি
হৃদয়ে শ্রীমঙ্গলের নতুন সভাপতি কায়েস আজিজ, সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল মামুন টিটু
হৃদয়ে শ্রীমঙ্গলের নতুন সভাপতি কায়েস আজিজ, সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল মামুন টিটু
তথ্যপ্রমাণহীন অভিযোগে থামছেন না ইউএনও সুনন্দা রায়, স্বচ্ছতায় অবিচল প্রশাসন
তথ্যপ্রমাণহীন অভিযোগে থামছেন না ইউএনও সুনন্দা রায়, স্বচ্ছতায় অবিচল প্রশাসন