সোমবার , ১৪ সেপ্টেম্বর ২০২৬
সাম্প্রতিক
ইউনিয়ন পর্যায়ে মাসে ৫০০ টাকা ভ্যাটের পরিকল্পনা এনবিআরের ভরিতে ২ হাজার ১৫৮ টাকা কমল স্বর্ণের দাম চাকরি হারালেই যুক্তরাষ্ট্র ছাড়তে হতে পারে বিদেশি কর্মীদের ৪১ দেশে সম্প্রসারিত হচ্ছে প্রবাসীদের এনআইডি সেবা গ্যাস-বিদ্যুৎ সংকটে লংমার্চ নয়, কার্যকর পরিকল্পনা দরকার: প্রধানমন্ত্রী বাংলা কিউআরে সপ্তাহে লেনদেন ছাড়াল ৭০০ কোটি টাকা বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম ঊর্ধ্বমুখী র‍্যাবের সঙ্গে এসআরবির কোনো সম্পর্ক নেই: স্বরাষ্ট্রমন্ত্রী ডেঙ্গু কর্মসূচিতে শিক্ষার্থীদের উপস্থিতি নিশ্চিতে মাউশির নির্দেশ নবম পে-স্কেলের গেজেট ভেটিংয়ে, প্রজ্ঞাপন জারির অপেক্ষা বিআরটিএর অনুমোদন ছাড়া স্লিপার বাস চলবে না: হাইকোর্ট ৪৮ ঘণ্টায় বঙ্গোপসাগরে লঘুচাপের সম্ভাবনা, পাঁচ দিন বৃষ্টির আভাস শিগগিরই স্থানীয় সরকার নির্বাচনের তফসিল: সিইসি জুলাই যোদ্ধাদের ঋণ রাষ্ট্র কখনো শোধ করতে পারবে না: রাষ্ট্রপতি ঢাকা-চট্টগ্রাম রুটে ইলেকট্রিক ট্রেন, সমীক্ষা ও নকশা শেষ বাঁধনের ওপর হামলা অমার্জনীয় ও নিন্দনীয়: ডেপুটি স্পিকার গণতন্ত্র রক্ষায় গণমাধ্যমকে শক্তিশালী করার আহ্বান রাষ্ট্রপতির প্রাথমিকের ১৪,৩৮৪ সহকারী শিক্ষকের যোগদান ১ অক্টোবর ইস্ট লন্ডন মসজিদের প্রেস ব্রিফিং: ১৩ ও ২৬ সেপ্টেম্বর পুরুষ ও নারীদের পৃথক চ্যারিটি রানে অংশগ্রহণের আহ্বান প্রতিবন্ধীদের বিনামূল্যে আইটি ও এআই প্রশিক্ষণ দিচ্ছে আপস্কিল বাংলাদেশ: রাসেল উল আলম ওসমানীর ১০৮তম জন্মবার্ষিকীতে লন্ডনে স্মরণসভা, রাষ্ট্রীয় স্বীকৃতিসহ ৭ দাবি বদলেছে জমির নামজারির নিয়ম, ওয়ারিশদের জন্য নতুন নির্দেশনা বিশ্ববাজারে আবার কমল সোনার দাম মধ্যপ্রাচ্যের বড় শ্রমবাজার সংকুচিত, নতুন গন্তব্যে বাড়ছে প্রতারণা জনগণের অধিকার নিয়ে ছিনিমিনি খেললে কাউকে ছাড় নয়: শফিকুর রহমান
হোমজাতীয়সাদামাটা আয়োজনে দিনাজপুর সফরে প্রধানমন্ত্রী তারেক রহমান, উদ্বোধন করলেন খাল পুনঃখনন কর্মসূচি

সাদামাটা আয়োজনে দিনাজপুর সফরে প্রধানমন্ত্রী তারেক রহমান, উদ্বোধন করলেন খাল পুনঃখনন কর্মসূচি

icon
দর্পণ টিভি লন্ডন
সাদামাটা আয়োজনে দিনাজপুর সফরে প্রধানমন্ত্রী তারেক রহমান, উদ্বোধন করলেন খাল পুনঃখনন কর্মসূচি

দেশজুড়ে খাল পুনঃখনন কর্মসূচির অংশ হিসেবে দিনাজপুরের কাহারোল উপজেলায় সফর করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সফরটি ছিল অনাড়ম্বর এবং প্রচলিত রাজনৈতিক আনুষ্ঠানিকতা ছাড়াই সম্পন্ন হয়।

সোমবার সকালে ঢাকা থেকে বিমানযোগে নীলফামারীর সৈয়দপুর বিমানবন্দরে পৌঁছান প্রধানমন্ত্রী। এরপর সড়কপথে সৈয়দপুর দশমাইল কাহারোল রুট হয়ে দিনাজপুরের কাহারোল উপজেলার উদ্দেশে যাত্রা করেন তিনি। সৈয়দপুর থেকে কাহারোলের দূরত্ব প্রায় পঞ্চাশ থেকে ষাট কিলোমিটার।

সরেজমিনে দেখা যায়, সৈয়দপুর থেকে দিনাজপুর পর্যন্ত সড়কের কোথাও নেতাকর্মীদের স্বাগত তোরণ, ব্যানার বা ফেস্টুন ছিল না। একই সঙ্গে আইনশৃঙ্খলা বাহিনীর অতিরিক্ত উপস্থিতিও চোখে পড়েনি। পুরো সফরটি সাধারণ আয়োজনের মধ্যেই সীমাবদ্ধ ছিল।

কাহারোল উপজেলার সাহপাড়া এলাকায় পৌঁছে নির্বাচনি প্রতিশ্রুতি অনুযায়ী সাহপাড়া খাল পুনঃখনন কর্মসূচির উদ্বোধন করেন প্রধানমন্ত্রী। স্থানীয় সূত্র জানায়, খালটির দৈর্ঘ্য প্রায় বারো কিলোমিটার। পুনঃখনন শেষ হলে প্রায় তেত্রিশ হাজার কৃষক সেচ সুবিধা পাবেন এবং প্রায় এক হাজার দুইশ হেক্টর জমি সেচের আওতায় আসবে।

এতে সরাসরি ও পরোক্ষভাবে প্রায় সাড়ে তিন লাখ মানুষ উপকৃত হবেন বলে আশা করা হচ্ছে। সংশ্লিষ্টদের মতে, খালের পানি ব্যবহার করে বর্তমানে উৎপাদিত ফসলের তুলনায় প্রায় ষাট হাজার মেট্রিক টন অতিরিক্ত ফসল উৎপাদনের সম্ভাবনা তৈরি হবে।

কর্মসূচিতে অংশ নিতে প্রধানমন্ত্রী মূল সড়ক থেকে কিছুটা পথ হেঁটে সানারপাড় এলাকায় স্থাপিত মঞ্চে যান। পথে উপস্থিত স্থানীয় মানুষ ও নেতাকর্মীদের সঙ্গে তিনি শুভেচ্ছা বিনিময় করেন। তার পোশাক ও আচরণে ছিল স্বাভাবিক ও সরলতার ছাপ।

স্থানীয় বাসিন্দা পঁচাত্তর বছর বয়সী ইসমাইল হোসেন জানান, তাদের এলাকায় এই প্রথম কোনো প্রধানমন্ত্রী হেলিকপ্টার ছাড়া সফর করেছেন। আগে বড় নেতাদের বেশিরভাগই হেলিকপ্টারে করে আসতেন বলে তিনি উল্লেখ করেন।

তিনি আরও বলেন, অতীতে বড় কোনো নেতার আগমনে এলাকায় ব্যানার পোস্টার ও ফেস্টুনে ভরে যেত। এবার তেমন কোনো আয়োজন না থাকায় সাধারণ মানুষ সহজেই অনুষ্ঠানস্থলের কাছাকাছি যেতে পেরেছেন।

একই এলাকার বাসিন্দা বেসরকারি চাকরিজীবী বেলাল হোসেন বলেন, সাধারণ মানুষের সঙ্গে সহজভাবে মিশে কর্মসূচি সম্পন্ন করে ফিরে যাওয়াকে তিনি ইতিবাচক দৃষ্টিতে দেখছেন।

কর্মসূচি শেষে সফর সমাপ্ত করে প্রধানমন্ত্রী ঢাকার উদ্দেশে রওনা দেন।