মঙ্গলবার , ১৫ সেপ্টেম্বর ২০২৬
সাম্প্রতিক
আমিরাতে ৪৮০০ বাংলাদেশির ভিসা বাতিল, পুনর্বিবেচনার অনুরোধ বাংলাদেশের ভারতের আচরণে সুসম্পর্কের ইতিবাচক লক্ষণ নেই: স্পিকার ভবিষ্যৎমুখী আইন বাংলাদেশের অগ্রগতির চাবিকাঠি: মার্কিন রাষ্ট্রদূত মঙ্গলবার রাত থেকেই গ্যাস-বিদ্যুৎ পরিস্থিতি আগের অবস্থায় ফেরার আশ্বাস শিক্ষাপ্রতিষ্ঠানের কমিটির সভাপতি নির্বাচনে আসছে নতুন নিয়ম গাবতলী থেকে দাশেরকান্দি, ৪৫ হাজার কোটি টাকার নতুন মেট্রোরেল প্রকল্প ইউনিয়ন পর্যায়ে মাসে ৫০০ টাকা ভ্যাটের পরিকল্পনা এনবিআরের ভরিতে ২ হাজার ১৫৮ টাকা কমল স্বর্ণের দাম চাকরি হারালেই যুক্তরাষ্ট্র ছাড়তে হতে পারে বিদেশি কর্মীদের ৪১ দেশে সম্প্রসারিত হচ্ছে প্রবাসীদের এনআইডি সেবা গ্যাস-বিদ্যুৎ সংকটে লংমার্চ নয়, কার্যকর পরিকল্পনা দরকার: প্রধানমন্ত্রী বাংলা কিউআরে সপ্তাহে লেনদেন ছাড়াল ৭০০ কোটি টাকা বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম ঊর্ধ্বমুখী র‍্যাবের সঙ্গে এসআরবির কোনো সম্পর্ক নেই: স্বরাষ্ট্রমন্ত্রী ডেঙ্গু কর্মসূচিতে শিক্ষার্থীদের উপস্থিতি নিশ্চিতে মাউশির নির্দেশ নবম পে-স্কেলের গেজেট ভেটিংয়ে, প্রজ্ঞাপন জারির অপেক্ষা বিআরটিএর অনুমোদন ছাড়া স্লিপার বাস চলবে না: হাইকোর্ট ৪৮ ঘণ্টায় বঙ্গোপসাগরে লঘুচাপের সম্ভাবনা, পাঁচ দিন বৃষ্টির আভাস শিগগিরই স্থানীয় সরকার নির্বাচনের তফসিল: সিইসি জুলাই যোদ্ধাদের ঋণ রাষ্ট্র কখনো শোধ করতে পারবে না: রাষ্ট্রপতি ঢাকা-চট্টগ্রাম রুটে ইলেকট্রিক ট্রেন, সমীক্ষা ও নকশা শেষ বাঁধনের ওপর হামলা অমার্জনীয় ও নিন্দনীয়: ডেপুটি স্পিকার গণতন্ত্র রক্ষায় গণমাধ্যমকে শক্তিশালী করার আহ্বান রাষ্ট্রপতির প্রাথমিকের ১৪,৩৮৪ সহকারী শিক্ষকের যোগদান ১ অক্টোবর ইস্ট লন্ডন মসজিদের প্রেস ব্রিফিং: ১৩ ও ২৬ সেপ্টেম্বর পুরুষ ও নারীদের পৃথক চ্যারিটি রানে অংশগ্রহণের আহ্বান
হোমআন্তর্জাতিকমধ্যপ্রাচ্যে পরিস্থিতি গণহত্যার দিকে যাচ্ছে, সতর্ক করলেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী

মধ্যপ্রাচ্যে পরিস্থিতি গণহত্যার দিকে যাচ্ছে, সতর্ক করলেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী

icon
দর্পণ টিভি লন্ডন
মধ্যপ্রাচ্যে পরিস্থিতি গণহত্যার দিকে যাচ্ছে, সতর্ক করলেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী

মধ্যপ্রাচ্যে চলমান সংঘাতকে কেন্দ্র করে ইসরাইলের কর্মকাণ্ড অঞ্চলটিকে চরম অস্থিতিশীলতার দিকে ঠেলে দিচ্ছে বলে মন্তব্য করেছেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান। তিনি সতর্ক করে বলেছেন, বর্তমান পরিস্থিতি অব্যাহত থাকলে তা গণহত্যার মতো ভয়াবহ পরিণতির দিকে গড়াতে পারে।

শনিবার ১৪ মার্চ আঙ্কারায় এক সংবাদ সম্মেলনে তিনি এ মন্তব্য করেন। সেখানে তিনি বলেন, লেবাননে হিজবুল্লাহ দমনের নামে ইসরাইলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর পদক্ষেপ অঞ্চলটিকে নতুন এক সহিংসতার দিকে নিয়ে যাচ্ছে।

হাকান ফিদান বলেন, চলমান সংঘাত যেকোনো সময় বৃহত্তর আঞ্চলিক যুদ্ধে রূপ নিতে পারে। এই পরিস্থিতি এড়াতে যুক্তরাষ্ট্র ও ইরানকে দ্রুত সংলাপে ফিরে আসার আহ্বান জানান তিনি।

সংবাদ সম্মেলনে তুরস্কের আকাশসীমা লক্ষ্য করে ছোড়া একটি ক্ষেপণাস্ত্র ভূপাতিত করার ঘটনাও নিশ্চিত করেন তিনি। একই সঙ্গে জানান, আঙ্কারা পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে এবং ইরানের সঙ্গে নিয়মিত যোগাযোগ বজায় রাখছে।

ইসরাইলের সমালোচনা করে তিনি বলেন, আল আকসা মসজিদে ইবাদতকারীদের প্রবেশে বাধা দেওয়া অত্যন্ত উদ্বেগজনক এবং এ ধরনের পদক্ষেপ মুসলিম বিশ্বে নতুন করে উত্তেজনা সৃষ্টি করতে পারে।

তিনি আরও বলেন, যতদিন এই ধরনের হামলা ও উত্তেজনা অব্যাহত থাকবে ততদিন মধ্যপ্রাচ্য ধ্বংসাত্মক সংঘাতের ঝুঁকিতে থাকবে। তুরস্ক যেকোনো উস্কানিমূলক পরিস্থিতির বিরুদ্ধে শক্ত অবস্থান নেবে বলেও জানান তিনি।

আরও খবর
চাকরি হারালেই যুক্তরাষ্ট্র ছাড়তে হতে পারে বিদেশি কর্মীদের
চাকরি হারালেই যুক্তরাষ্ট্র ছাড়তে হতে পারে বিদেশি কর্মীদের
বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম ঊর্ধ্বমুখী
বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম ঊর্ধ্বমুখী
ইস্ট লন্ডন মসজিদের প্রেস ব্রিফিং: ১৩ ও ২৬ সেপ্টেম্বর পুরুষ ও নারীদের পৃথক চ্যারিটি রানে অংশগ্রহণের আহ্বান
ইস্ট লন্ডন মসজিদের প্রেস ব্রিফিং: ১৩ ও ২৬ সেপ্টেম্বর পুরুষ ও নারীদের পৃথক চ্যারিটি রানে অংশগ্রহণের আহ্বান
সাংবাদিক বকসি ইকবাল আহমেদের সম্মানে ইউকে বাংলা রিপোর্টার্স ইউনিটির প্রীতিসভা অনুষ্ঠিত
সাংবাদিক বকসি ইকবাল আহমেদের সম্মানে ইউকে বাংলা রিপোর্টার্স ইউনিটির প্রীতিসভা অনুষ্ঠিত
উৎসবমুখর পরিবেশে এলবিপিসি ক্রিকেট টুর্নামেন্ট ২০২৬, চ্যাম্পিয়ন বিবিটি সিডাব্লিউ মিডিয়া
উৎসবমুখর পরিবেশে এলবিপিসি ক্রিকেট টুর্নামেন্ট ২০২৬, চ্যাম্পিয়ন বিবিটি সিডাব্লিউ মিডিয়া
প্রবাসী ট্রাইব্যুনাল গঠনের দাবি, আইনমন্ত্রীর কাছে HRPB এর স্মারকলিপি
প্রবাসী ট্রাইব্যুনাল গঠনের দাবি, আইনমন্ত্রীর কাছে HRPB এর স্মারকলিপি
বাংলাদেশসহ ৭৫ দেশের অভিবাসী ভিসা স্থগিতের নীতি বাতিল করলেন মার্কিন আদালত
বাংলাদেশসহ ৭৫ দেশের অভিবাসী ভিসা স্থগিতের নীতি বাতিল করলেন মার্কিন আদালত
লন্ডনে ঢাবি অ্যালামনাই ইউকের দিনব্যাপী কোচ ট্রিপ অনুষ্ঠিত
লন্ডনে ঢাবি অ্যালামনাই ইউকের দিনব্যাপী কোচ ট্রিপ অনুষ্ঠিত