সোমবার , ১৪ সেপ্টেম্বর ২০২৬
সাম্প্রতিক
ইউনিয়ন পর্যায়ে মাসে ৫০০ টাকা ভ্যাটের পরিকল্পনা এনবিআরের ভরিতে ২ হাজার ১৫৮ টাকা কমল স্বর্ণের দাম চাকরি হারালেই যুক্তরাষ্ট্র ছাড়তে হতে পারে বিদেশি কর্মীদের ৪১ দেশে সম্প্রসারিত হচ্ছে প্রবাসীদের এনআইডি সেবা গ্যাস-বিদ্যুৎ সংকটে লংমার্চ নয়, কার্যকর পরিকল্পনা দরকার: প্রধানমন্ত্রী বাংলা কিউআরে সপ্তাহে লেনদেন ছাড়াল ৭০০ কোটি টাকা বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম ঊর্ধ্বমুখী র‍্যাবের সঙ্গে এসআরবির কোনো সম্পর্ক নেই: স্বরাষ্ট্রমন্ত্রী ডেঙ্গু কর্মসূচিতে শিক্ষার্থীদের উপস্থিতি নিশ্চিতে মাউশির নির্দেশ নবম পে-স্কেলের গেজেট ভেটিংয়ে, প্রজ্ঞাপন জারির অপেক্ষা বিআরটিএর অনুমোদন ছাড়া স্লিপার বাস চলবে না: হাইকোর্ট ৪৮ ঘণ্টায় বঙ্গোপসাগরে লঘুচাপের সম্ভাবনা, পাঁচ দিন বৃষ্টির আভাস শিগগিরই স্থানীয় সরকার নির্বাচনের তফসিল: সিইসি জুলাই যোদ্ধাদের ঋণ রাষ্ট্র কখনো শোধ করতে পারবে না: রাষ্ট্রপতি ঢাকা-চট্টগ্রাম রুটে ইলেকট্রিক ট্রেন, সমীক্ষা ও নকশা শেষ বাঁধনের ওপর হামলা অমার্জনীয় ও নিন্দনীয়: ডেপুটি স্পিকার গণতন্ত্র রক্ষায় গণমাধ্যমকে শক্তিশালী করার আহ্বান রাষ্ট্রপতির প্রাথমিকের ১৪,৩৮৪ সহকারী শিক্ষকের যোগদান ১ অক্টোবর ইস্ট লন্ডন মসজিদের প্রেস ব্রিফিং: ১৩ ও ২৬ সেপ্টেম্বর পুরুষ ও নারীদের পৃথক চ্যারিটি রানে অংশগ্রহণের আহ্বান প্রতিবন্ধীদের বিনামূল্যে আইটি ও এআই প্রশিক্ষণ দিচ্ছে আপস্কিল বাংলাদেশ: রাসেল উল আলম ওসমানীর ১০৮তম জন্মবার্ষিকীতে লন্ডনে স্মরণসভা, রাষ্ট্রীয় স্বীকৃতিসহ ৭ দাবি বদলেছে জমির নামজারির নিয়ম, ওয়ারিশদের জন্য নতুন নির্দেশনা বিশ্ববাজারে আবার কমল সোনার দাম মধ্যপ্রাচ্যের বড় শ্রমবাজার সংকুচিত, নতুন গন্তব্যে বাড়ছে প্রতারণা জনগণের অধিকার নিয়ে ছিনিমিনি খেললে কাউকে ছাড় নয়: শফিকুর রহমান
হোমজাতীয়গণভোটের রায় বাস্তবায়নে সংবিধান সংশোধন প্রয়োজন, সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী

গণভোটের রায় বাস্তবায়নে সংবিধান সংশোধন প্রয়োজন, সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী

icon
দর্পণ টিভি লন্ডন
গণভোটের রায় বাস্তবায়নে সংবিধান সংশোধন প্রয়োজন, সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী

গণভোটের রায় বাস্তবায়ন করতে হলে সংবিধানে সংশোধনী আনা প্রয়োজন বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। তিনি বলেন, আইন, বিধি বিধান এবং সংবিধানের কাঠামোর মধ্য দিয়েই জুলাই সনদের বাস্তবায়ন করতে হবে।

রোববার ১৫ মার্চ দুপুর প্রায় সোয়া বারোটার দিকে জাতীয় সংসদে বক্তব্য রাখতে গিয়ে তিনি এ মন্তব্য করেন। বিরোধী দলের নেতা ও জামায়াতের আমির ডক্টর শফিকুর রহমানের বক্তব্যের প্রেক্ষিতে তিনি এ বিষয়ে সরকারের অবস্থান তুলে ধরেন।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, সংবিধান অনুযায়ী রাষ্ট্রপতি জাতীয় সংসদের অধিবেশন আহ্বান করেছেন এবং বর্তমানে সংসদের কার্যক্রম সাংবিধানিক নিয়ম অনুযায়ী চলছে। তিনি বলেন, এখানে সংস্কার পরিষদ নামে কোনো সাংবিধানিক কাঠামো বর্তমানে বিদ্যমান নেই।

তিনি আরও বলেন, জুলাই জাতীয় সনদের আওতায় যে সংবিধান সংস্কার পরিষদের কথা বলা হচ্ছে তা বাস্তবায়ন করতে হলে প্রথমে সংবিধানে সংশোধনী আনতে হবে। সংসদে আলোচনা এবং প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া সম্পন্ন হওয়ার পরই সেটি সংবিধানে অন্তর্ভুক্ত করা সম্ভব হবে।

সালাহউদ্দিন আহমদ বলেন, এই বিষয়ে ইতোমধ্যে আদালতে আইনি চ্যালেঞ্জ করা হয়েছে এবং আদালত রুল জারি করেছেন। ফলে বিষয়টি এখন বিচার বিভাগের বিবেচনায় রয়েছে।

তিনি বলেন, সংবিধান অনুযায়ী বর্তমানে এ ধরনের কোনো পরিষদের অস্তিত্ব নেই। যদি গণভোটের ভিত্তিতে এমন কোনো পরিষদ গঠন করতে হয় তবে আগে সংবিধান সংশোধনের মাধ্যমে আইনি ভিত্তি তৈরি করতে হবে। এরপর সংসদের সিদ্ধান্ত অনুযায়ী প্রয়োজন হলে পরিষদ গঠন এবং সংশ্লিষ্ট সদস্যদের শপথ গ্রহণের বিষয়টি বিবেচনায় আসতে পারে।