সোমবার , ১৪ সেপ্টেম্বর ২০২৬
সাম্প্রতিক
ইউনিয়ন পর্যায়ে মাসে ৫০০ টাকা ভ্যাটের পরিকল্পনা এনবিআরের ভরিতে ২ হাজার ১৫৮ টাকা কমল স্বর্ণের দাম চাকরি হারালেই যুক্তরাষ্ট্র ছাড়তে হতে পারে বিদেশি কর্মীদের ৪১ দেশে সম্প্রসারিত হচ্ছে প্রবাসীদের এনআইডি সেবা গ্যাস-বিদ্যুৎ সংকটে লংমার্চ নয়, কার্যকর পরিকল্পনা দরকার: প্রধানমন্ত্রী বাংলা কিউআরে সপ্তাহে লেনদেন ছাড়াল ৭০০ কোটি টাকা বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম ঊর্ধ্বমুখী র‍্যাবের সঙ্গে এসআরবির কোনো সম্পর্ক নেই: স্বরাষ্ট্রমন্ত্রী ডেঙ্গু কর্মসূচিতে শিক্ষার্থীদের উপস্থিতি নিশ্চিতে মাউশির নির্দেশ নবম পে-স্কেলের গেজেট ভেটিংয়ে, প্রজ্ঞাপন জারির অপেক্ষা বিআরটিএর অনুমোদন ছাড়া স্লিপার বাস চলবে না: হাইকোর্ট ৪৮ ঘণ্টায় বঙ্গোপসাগরে লঘুচাপের সম্ভাবনা, পাঁচ দিন বৃষ্টির আভাস শিগগিরই স্থানীয় সরকার নির্বাচনের তফসিল: সিইসি জুলাই যোদ্ধাদের ঋণ রাষ্ট্র কখনো শোধ করতে পারবে না: রাষ্ট্রপতি ঢাকা-চট্টগ্রাম রুটে ইলেকট্রিক ট্রেন, সমীক্ষা ও নকশা শেষ বাঁধনের ওপর হামলা অমার্জনীয় ও নিন্দনীয়: ডেপুটি স্পিকার গণতন্ত্র রক্ষায় গণমাধ্যমকে শক্তিশালী করার আহ্বান রাষ্ট্রপতির প্রাথমিকের ১৪,৩৮৪ সহকারী শিক্ষকের যোগদান ১ অক্টোবর ইস্ট লন্ডন মসজিদের প্রেস ব্রিফিং: ১৩ ও ২৬ সেপ্টেম্বর পুরুষ ও নারীদের পৃথক চ্যারিটি রানে অংশগ্রহণের আহ্বান প্রতিবন্ধীদের বিনামূল্যে আইটি ও এআই প্রশিক্ষণ দিচ্ছে আপস্কিল বাংলাদেশ: রাসেল উল আলম ওসমানীর ১০৮তম জন্মবার্ষিকীতে লন্ডনে স্মরণসভা, রাষ্ট্রীয় স্বীকৃতিসহ ৭ দাবি বদলেছে জমির নামজারির নিয়ম, ওয়ারিশদের জন্য নতুন নির্দেশনা বিশ্ববাজারে আবার কমল সোনার দাম মধ্যপ্রাচ্যের বড় শ্রমবাজার সংকুচিত, নতুন গন্তব্যে বাড়ছে প্রতারণা জনগণের অধিকার নিয়ে ছিনিমিনি খেললে কাউকে ছাড় নয়: শফিকুর রহমান
হোমজাতীয়পহেলা বৈশাখ থেকে দেশে চালু হচ্ছে কৃষক কার্ড

পহেলা বৈশাখ থেকে দেশে চালু হচ্ছে কৃষক কার্ড

icon
দর্পণ টিভি লন্ডন
পহেলা বৈশাখ থেকে দেশে চালু হচ্ছে কৃষক কার্ড

দেশের কৃষকদের সহায়তা ও কৃষিখাতকে আরও শক্তিশালী করার লক্ষ্যে আগামী পহেলা বৈশাখ থেকে কৃষক কার্ড চালুর ঘোষণা দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। শনিবার ১৪ মার্চ রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে ইমাম, মুয়াজ্জিন, খাদেম, পুরোহিত, সেবায়েত ও বিহার অধ্যক্ষদের সম্মানি কার্যক্রমের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এ ঘোষণা দেন।

সরকারপ্রধান জানান, দেশের অর্থনৈতিকভাবে পিছিয়ে থাকা জনগোষ্ঠীর সহায়তায় ইতোমধ্যে ফ্যামিলি কার্ড চালু করা হয়েছে। পর্যায়ক্রমে দেশের প্রায় চার কোটি পরিবারের নারী প্রধানদের এ কার্ডের আওতায় আনার পরিকল্পনা রয়েছে। একই ধারাবাহিকতায় কৃষকদের জন্য আগামী ১৪ এপ্রিল থেকে কৃষক কার্ড কার্যক্রম শুরু করা হবে।

তিনি আরও জানান, কৃষি ও গ্রামীণ উন্নয়নকে এগিয়ে নিতে সরকার বিভিন্ন কর্মসূচি বাস্তবায়ন করছে। এর অংশ হিসেবে আগামী ১৬ মার্চ দিনাজপুর থেকে খাল খনন কর্মসূচি শুরু হবে।

অনুষ্ঠানে প্রধানমন্ত্রী বলেন, সমাজের বিভিন্ন শ্রেণি পেশার মানুষ যারা আর্থিকভাবে পিছিয়ে আছেন তাদের জন্য সম্মানি, আর্থিক সহায়তা এবং কর্মসংস্থানের সুযোগ তৈরি করে বৈষম্য কমিয়ে আনার উদ্যোগ নিয়েছে সরকার। জাতীয় নির্বাচনের আগে জনগণের কাছে দেওয়া প্রতিশ্রুতি অনুযায়ী সরকার ধারাবাহিকভাবে সেইসব কর্মসূচি বাস্তবায়নের কাজ শুরু করেছে বলেও তিনি উল্লেখ করেন।

তারেক রহমান বলেন, নাগরিকদের আর্থিক ও সামাজিকভাবে দুর্বল রেখে কোনো রাষ্ট্র শক্তিশালী হতে পারে না। ধর্ম ও বর্ণ নির্বিশেষে দেশের প্রতিটি নাগরিকের সামাজিক নিরাপত্তা নিশ্চিত করতে সরকার রাষ্ট্রের সামর্থ্যের সর্বোচ্চ ব্যবহার করবে।

তিনি আরও বলেন, নাগরিকদেরও রাষ্ট্র ও সমাজের প্রতি দায়িত্ব রয়েছে। সবাই নিজ নিজ অবস্থান থেকে দায়িত্বশীল ভূমিকা পালন করলে আগামী এক দশকের মধ্যে বাংলাদেশ রাজনৈতিক ও অর্থনৈতিকভাবে আরও স্বনির্ভর রাষ্ট্রে পরিণত হতে পারবে বলে আশা প্রকাশ করেন তিনি।