সোমবার , ১৪ সেপ্টেম্বর ২০২৬
সাম্প্রতিক
ইউনিয়ন পর্যায়ে মাসে ৫০০ টাকা ভ্যাটের পরিকল্পনা এনবিআরের ভরিতে ২ হাজার ১৫৮ টাকা কমল স্বর্ণের দাম চাকরি হারালেই যুক্তরাষ্ট্র ছাড়তে হতে পারে বিদেশি কর্মীদের ৪১ দেশে সম্প্রসারিত হচ্ছে প্রবাসীদের এনআইডি সেবা গ্যাস-বিদ্যুৎ সংকটে লংমার্চ নয়, কার্যকর পরিকল্পনা দরকার: প্রধানমন্ত্রী বাংলা কিউআরে সপ্তাহে লেনদেন ছাড়াল ৭০০ কোটি টাকা বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম ঊর্ধ্বমুখী র‍্যাবের সঙ্গে এসআরবির কোনো সম্পর্ক নেই: স্বরাষ্ট্রমন্ত্রী ডেঙ্গু কর্মসূচিতে শিক্ষার্থীদের উপস্থিতি নিশ্চিতে মাউশির নির্দেশ নবম পে-স্কেলের গেজেট ভেটিংয়ে, প্রজ্ঞাপন জারির অপেক্ষা বিআরটিএর অনুমোদন ছাড়া স্লিপার বাস চলবে না: হাইকোর্ট ৪৮ ঘণ্টায় বঙ্গোপসাগরে লঘুচাপের সম্ভাবনা, পাঁচ দিন বৃষ্টির আভাস শিগগিরই স্থানীয় সরকার নির্বাচনের তফসিল: সিইসি জুলাই যোদ্ধাদের ঋণ রাষ্ট্র কখনো শোধ করতে পারবে না: রাষ্ট্রপতি ঢাকা-চট্টগ্রাম রুটে ইলেকট্রিক ট্রেন, সমীক্ষা ও নকশা শেষ বাঁধনের ওপর হামলা অমার্জনীয় ও নিন্দনীয়: ডেপুটি স্পিকার গণতন্ত্র রক্ষায় গণমাধ্যমকে শক্তিশালী করার আহ্বান রাষ্ট্রপতির প্রাথমিকের ১৪,৩৮৪ সহকারী শিক্ষকের যোগদান ১ অক্টোবর ইস্ট লন্ডন মসজিদের প্রেস ব্রিফিং: ১৩ ও ২৬ সেপ্টেম্বর পুরুষ ও নারীদের পৃথক চ্যারিটি রানে অংশগ্রহণের আহ্বান প্রতিবন্ধীদের বিনামূল্যে আইটি ও এআই প্রশিক্ষণ দিচ্ছে আপস্কিল বাংলাদেশ: রাসেল উল আলম ওসমানীর ১০৮তম জন্মবার্ষিকীতে লন্ডনে স্মরণসভা, রাষ্ট্রীয় স্বীকৃতিসহ ৭ দাবি বদলেছে জমির নামজারির নিয়ম, ওয়ারিশদের জন্য নতুন নির্দেশনা বিশ্ববাজারে আবার কমল সোনার দাম মধ্যপ্রাচ্যের বড় শ্রমবাজার সংকুচিত, নতুন গন্তব্যে বাড়ছে প্রতারণা জনগণের অধিকার নিয়ে ছিনিমিনি খেললে কাউকে ছাড় নয়: শফিকুর রহমান
হোমজাতীয়স্বাধীনতা দিবস উপলক্ষে ২৩ থেকে ২৫ মার্চ জাতীয় স্মৃতিসৌধে সাধারণের প্রবেশ বন্ধ

স্বাধীনতা দিবস উপলক্ষে ২৩ থেকে ২৫ মার্চ জাতীয় স্মৃতিসৌধে সাধারণের প্রবেশ বন্ধ

icon
দর্পণ টিভি লন্ডন
স্বাধীনতা দিবস উপলক্ষে ২৩ থেকে ২৫ মার্চ জাতীয় স্মৃতিসৌধে সাধারণের প্রবেশ বন্ধ

মহান স্বাধীনতা ও জাতীয় দিবস ২০২৬ উপলক্ষে জাতীয় স্মৃতিসৌধ এলাকা পরিষ্কার পরিচ্ছন্ন ও সুশৃঙ্খল রাখার লক্ষ্যে কয়েকদিন সাধারণ দর্শনার্থীদের প্রবেশ সাময়িকভাবে বন্ধ রাখা হবে। শুক্রবার প্রকাশিত এক তথ্য বিবরণীতে বিষয়টি জানানো হয়েছে।

শনিবার ১৪ মার্চ প্রকাশিত ওই তথ্য বিবরণীতে বলা হয়েছে, ঢাকার সাভারে অবস্থিত জাতীয় স্মৃতিসৌধ এলাকায় ২৩ থেকে ২৫ মার্চ পর্যন্ত স্মৃতিসৌধের অভ্যন্তরে সর্বসাধারণের প্রবেশ বন্ধ থাকবে। এ সময় স্মৃতিসৌধ প্রাঙ্গণ পরিষ্কার পরিচ্ছন্ন রাখা এবং স্বাধীনতা দিবসের আনুষ্ঠানিক আয়োজনের প্রস্তুতির কাজ পরিচালনা করা হবে।

এছাড়া ২৬ মার্চ মহান স্বাধীনতা ও জাতীয় দিবসের দিন প্রত্যুষে আমন্ত্রিত অতিথিরা স্মৃতিসৌধ প্রাঙ্গণ ত্যাগ না করা পর্যন্ত সাধারণ দর্শনার্থীদের প্রবেশ সাময়িকভাবে বন্ধ থাকবে বলেও জানানো হয়েছে।

সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জাতীয় স্মৃতিসৌধের পবিত্রতা ও সামগ্রিক সৌন্দর্য অক্ষুণ্ণ রাখতে সবার সহযোগিতা কামনা করেছে।