পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে দেশ ও প্রবাসের মুসলমানদের শুভেচ্ছা জানালেন: মিছবাহ উদ্দিন
পবিত্র ঈদুল ফিতরকে সামনে রেখে সিলেটের ওসমানীনগর উপজেলার সম্ভাব্য উপজেলা পরিষদ চেয়ারম্যান পদপ্রার্থী মিছবাহ উদ্দিন দেশ ও বিদেশে অবস্থানরত সকল মুসলিম ভাই বোনদের আন্তরিক শুভেচ্ছা ও মোবারকবাদ জানিয়েছেন। মঙ্গলবার ১ এপ্রিল এক শুভেচ্ছা বার্তায় তিনি ঈদের আনন্দ সকলের জীবনে শান্তি ও কল্যাণ বয়ে আনার কামনা করেন।
শুভেচ্ছা বার্তায় তিনি বলেন, পবিত্র ঈদুল ফিতর মুসলিম উম্মাহর জন্য আনন্দ, সম্প্রীতি ও মানবিক মূল্যবোধের এক মহৎ উপলক্ষ। রমজান মাসের আত্মসংযম ও আত্মশুদ্ধির শিক্ষা সমাজে ন্যায়, সততা ও মানবিকতা প্রতিষ্ঠায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।
তিনি আরও বলেন, দেশের ভেতরে ও দেশের বাইরে অবস্থানরত সকল মুসলিম ভাই ও বোনদের জন্য তার আন্তরিক শুভকামনা রইল। ঈদের আনন্দ যেন সবার জীবনে ভ্রাতৃত্ব, সৌহার্দ্য ও শান্তির বার্তা নিয়ে আসে।
মিছবাহ উদ্দিন জানান, আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনকে সামনে রেখে তিনি ওসমানীনগর উপজেলার সার্বিক উন্নয়নে কাজ করার প্রত্যয় নিয়ে এগিয়ে যেতে চান। উপজেলার বিভিন্ন ইউনিয়নের পাশাপাশি অবহেলিত ও প্রত্যন্ত অঞ্চলের টেকসই উন্নয়ন, যোগাযোগ ব্যবস্থা উন্নত করা, শিক্ষা বিস্তার এবং সামাজিক উন্নয়নে কার্যকর ভূমিকা রাখার অঙ্গীকার ব্যক্ত করেন তিনি।
তিনি বলেন, জনগণের সহযোগিতা ও সমর্থন পেলে ওসমানীনগরকে একটি উন্নত, শান্তিপূর্ণ ও সমৃদ্ধ উপজেলা হিসেবে গড়ে তুলতে নিরলসভাবে কাজ করবেন।
শেষে তিনি আবারও সকলকে পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়ে বলেন, ঈদের আনন্দ সবার জীবনে কল্যাণ ও সমৃদ্ধি বয়ে আনুক। ঈদ মোবারক।