সোমবার , ১৪ সেপ্টেম্বর ২০২৬
সাম্প্রতিক
ইউনিয়ন পর্যায়ে মাসে ৫০০ টাকা ভ্যাটের পরিকল্পনা এনবিআরের ভরিতে ২ হাজার ১৫৮ টাকা কমল স্বর্ণের দাম চাকরি হারালেই যুক্তরাষ্ট্র ছাড়তে হতে পারে বিদেশি কর্মীদের ৪১ দেশে সম্প্রসারিত হচ্ছে প্রবাসীদের এনআইডি সেবা গ্যাস-বিদ্যুৎ সংকটে লংমার্চ নয়, কার্যকর পরিকল্পনা দরকার: প্রধানমন্ত্রী বাংলা কিউআরে সপ্তাহে লেনদেন ছাড়াল ৭০০ কোটি টাকা বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম ঊর্ধ্বমুখী র‍্যাবের সঙ্গে এসআরবির কোনো সম্পর্ক নেই: স্বরাষ্ট্রমন্ত্রী ডেঙ্গু কর্মসূচিতে শিক্ষার্থীদের উপস্থিতি নিশ্চিতে মাউশির নির্দেশ নবম পে-স্কেলের গেজেট ভেটিংয়ে, প্রজ্ঞাপন জারির অপেক্ষা বিআরটিএর অনুমোদন ছাড়া স্লিপার বাস চলবে না: হাইকোর্ট ৪৮ ঘণ্টায় বঙ্গোপসাগরে লঘুচাপের সম্ভাবনা, পাঁচ দিন বৃষ্টির আভাস শিগগিরই স্থানীয় সরকার নির্বাচনের তফসিল: সিইসি জুলাই যোদ্ধাদের ঋণ রাষ্ট্র কখনো শোধ করতে পারবে না: রাষ্ট্রপতি ঢাকা-চট্টগ্রাম রুটে ইলেকট্রিক ট্রেন, সমীক্ষা ও নকশা শেষ বাঁধনের ওপর হামলা অমার্জনীয় ও নিন্দনীয়: ডেপুটি স্পিকার গণতন্ত্র রক্ষায় গণমাধ্যমকে শক্তিশালী করার আহ্বান রাষ্ট্রপতির প্রাথমিকের ১৪,৩৮৪ সহকারী শিক্ষকের যোগদান ১ অক্টোবর ইস্ট লন্ডন মসজিদের প্রেস ব্রিফিং: ১৩ ও ২৬ সেপ্টেম্বর পুরুষ ও নারীদের পৃথক চ্যারিটি রানে অংশগ্রহণের আহ্বান প্রতিবন্ধীদের বিনামূল্যে আইটি ও এআই প্রশিক্ষণ দিচ্ছে আপস্কিল বাংলাদেশ: রাসেল উল আলম ওসমানীর ১০৮তম জন্মবার্ষিকীতে লন্ডনে স্মরণসভা, রাষ্ট্রীয় স্বীকৃতিসহ ৭ দাবি বদলেছে জমির নামজারির নিয়ম, ওয়ারিশদের জন্য নতুন নির্দেশনা বিশ্ববাজারে আবার কমল সোনার দাম মধ্যপ্রাচ্যের বড় শ্রমবাজার সংকুচিত, নতুন গন্তব্যে বাড়ছে প্রতারণা জনগণের অধিকার নিয়ে ছিনিমিনি খেললে কাউকে ছাড় নয়: শফিকুর রহমান
হোমজাতীয়রাষ্ট্রপতির অভিশংসন ও বিচারের দাবি জানাল জুলাই ঐক্য

রাষ্ট্রপতির অভিশংসন ও বিচারের দাবি জানাল জুলাই ঐক্য

icon
দর্পণ টিভি লন্ডন
রাষ্ট্রপতির অভিশংসন ও বিচারের দাবি জানাল জুলাই ঐক্য

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনকে অভিশংসন করে পদ থেকে অপসারণ এবং তাকে বিচারের আওতায় আনার দাবি জানিয়েছে জুলাই ঐক্য নামে একটি সংগঠন। একই সঙ্গে তারা জুলাই সনদ বাস্তবায়নের দাবিও তুলেছে।

শুক্রবার ১৩ মার্চ বিকেলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিনে আয়োজিত এক জরুরি সংবাদ সম্মেলনে সংগঠনটির নেতারা এসব দাবি তুলে ধরেন।

সংবাদ সম্মেলনে জুলাই ঐক্যের সংগঠক ফাহিম ফারুকী বলেন, দীর্ঘ আন্দোলনের পর ২০২৪ সালের জুলাই ও আগস্টের গণঅভ্যুত্থানের মাধ্যমে শেখ হাসিনা সরকারের পতন ঘটে। সেই সময় সংঘটিত সহিংসতায় বহু ছাত্র ও সাধারণ মানুষ নিহত ও আহত হয়েছেন বলে তিনি দাবি করেন। তার অভিযোগ, ওই সময়ের সরকারের নিয়োগপ্রাপ্ত রাষ্ট্রপতি বর্তমানে জাতীয় সংসদের অধিবেশনে ভাষণ দিয়ে জনতার প্রত্যাশার সঙ্গে অসামঞ্জস্যপূর্ণ অবস্থান নিয়েছেন।

তিনি আরও অভিযোগ করেন, গণঅভ্যুত্থানের পর রাষ্ট্রপতি একাধিকবার শপথ ভঙ্গ করেছেন এবং বিভিন্ন গণমাধ্যমে দেওয়া বক্তব্যে বিভ্রান্তিকর তথ্য উপস্থাপন করেছেন। সম্প্রতি এক সাক্ষাৎকারে তিনি জুলাই ঐক্য সম্পর্কে যে তথ্য দিয়েছেন তা বাস্তবতার সঙ্গে মিল নেই বলেও দাবি করেন ফাহিম ফারুকী।

সংবাদ সম্মেলনে সংগঠনটির নেতারা বলেন, গণঅভ্যুত্থানের পর গঠিত বর্তমান সংসদে রাষ্ট্রপতির ভাষণ দেওয়ার বিষয়টি তাদের কাছে গ্রহণযোগ্য নয়। তারা দাবি করেন, রাষ্ট্রপতিকে ভাষণ দেওয়ার সুযোগ দেওয়ার মাধ্যমে জুলাই আন্দোলনের চেতনার সঙ্গে অসামঞ্জস্যপূর্ণ অবস্থান তৈরি হয়েছে।

জুলাই ঐক্যের নেতারা আরও বলেন, সংবিধান সংস্কার প্রক্রিয়াকে দ্রুত এগিয়ে নেওয়া প্রয়োজন এবং সংশ্লিষ্ট ব্যক্তিদের শপথ গ্রহণের মাধ্যমে জুলাই সনদ বাস্তবায়নে অগ্রসর হতে হবে।

লিখিত বক্তব্যে সংগঠনটি সংবিধানের ৫২ অনুচ্ছেদের আলোকে গুরুতর অসদাচরণ ও সংবিধান লঙ্ঘনের অভিযোগে রাষ্ট্রপতির বিরুদ্ধে সংসদের মাধ্যমে অভিশংসন প্রক্রিয়া শুরু করার দাবি জানায়। একই সঙ্গে তাকে বিচারের আওতায় আনার আহ্বানও জানানো হয়।

সংবাদ সম্মেলনে জুলাই ঐক্যের সংগঠক কবি মুন্সি বুরহান মাহমুদ, আসমাউল হুমসান, আব্দুল কাশেম অর্পিতা, মুসা ও সাবিতসহ আরও কয়েকজন উপস্থিত ছিলেন।