সোমবার , ১৪ সেপ্টেম্বর ২০২৬
সাম্প্রতিক
ইউনিয়ন পর্যায়ে মাসে ৫০০ টাকা ভ্যাটের পরিকল্পনা এনবিআরের ভরিতে ২ হাজার ১৫৮ টাকা কমল স্বর্ণের দাম চাকরি হারালেই যুক্তরাষ্ট্র ছাড়তে হতে পারে বিদেশি কর্মীদের ৪১ দেশে সম্প্রসারিত হচ্ছে প্রবাসীদের এনআইডি সেবা গ্যাস-বিদ্যুৎ সংকটে লংমার্চ নয়, কার্যকর পরিকল্পনা দরকার: প্রধানমন্ত্রী বাংলা কিউআরে সপ্তাহে লেনদেন ছাড়াল ৭০০ কোটি টাকা বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম ঊর্ধ্বমুখী র‍্যাবের সঙ্গে এসআরবির কোনো সম্পর্ক নেই: স্বরাষ্ট্রমন্ত্রী ডেঙ্গু কর্মসূচিতে শিক্ষার্থীদের উপস্থিতি নিশ্চিতে মাউশির নির্দেশ নবম পে-স্কেলের গেজেট ভেটিংয়ে, প্রজ্ঞাপন জারির অপেক্ষা বিআরটিএর অনুমোদন ছাড়া স্লিপার বাস চলবে না: হাইকোর্ট ৪৮ ঘণ্টায় বঙ্গোপসাগরে লঘুচাপের সম্ভাবনা, পাঁচ দিন বৃষ্টির আভাস শিগগিরই স্থানীয় সরকার নির্বাচনের তফসিল: সিইসি জুলাই যোদ্ধাদের ঋণ রাষ্ট্র কখনো শোধ করতে পারবে না: রাষ্ট্রপতি ঢাকা-চট্টগ্রাম রুটে ইলেকট্রিক ট্রেন, সমীক্ষা ও নকশা শেষ বাঁধনের ওপর হামলা অমার্জনীয় ও নিন্দনীয়: ডেপুটি স্পিকার গণতন্ত্র রক্ষায় গণমাধ্যমকে শক্তিশালী করার আহ্বান রাষ্ট্রপতির প্রাথমিকের ১৪,৩৮৪ সহকারী শিক্ষকের যোগদান ১ অক্টোবর ইস্ট লন্ডন মসজিদের প্রেস ব্রিফিং: ১৩ ও ২৬ সেপ্টেম্বর পুরুষ ও নারীদের পৃথক চ্যারিটি রানে অংশগ্রহণের আহ্বান প্রতিবন্ধীদের বিনামূল্যে আইটি ও এআই প্রশিক্ষণ দিচ্ছে আপস্কিল বাংলাদেশ: রাসেল উল আলম ওসমানীর ১০৮তম জন্মবার্ষিকীতে লন্ডনে স্মরণসভা, রাষ্ট্রীয় স্বীকৃতিসহ ৭ দাবি বদলেছে জমির নামজারির নিয়ম, ওয়ারিশদের জন্য নতুন নির্দেশনা বিশ্ববাজারে আবার কমল সোনার দাম মধ্যপ্রাচ্যের বড় শ্রমবাজার সংকুচিত, নতুন গন্তব্যে বাড়ছে প্রতারণা জনগণের অধিকার নিয়ে ছিনিমিনি খেললে কাউকে ছাড় নয়: শফিকুর রহমান
হোমজাতীয়ত্রয়োদশ সংসদে প্রধানমন্ত্রীর সারিতে স্থান পেলেন যেসব নেতা

ত্রয়োদশ সংসদে প্রধানমন্ত্রীর সারিতে স্থান পেলেন যেসব নেতা

icon
দর্পণ টিভি লন্ডন
ত্রয়োদশ সংসদে প্রধানমন্ত্রীর সারিতে স্থান পেলেন যেসব নেতা

ত্রয়োদশ জাতীয় সংসদের যাত্রা শুরু হয়েছে নতুন বিন্যাসে। প্রথম অধিবেশনেই সংসদ কক্ষে প্রধানমন্ত্রী ও মন্ত্রিসভার সদস্যদের বসার আসন বিন্যাস নিয়ে রাজনৈতিক মহলে ব্যাপক আলোচনা তৈরি হয়েছে।

বৃহস্পতিবার ১২ মার্চ বেলা ১১টার দিকে পবিত্র কোরআন তেলাওয়াতের মধ্য দিয়ে সংসদের প্রথম অধিবেশন শুরু হয়। অধিবেশন শুরুর পর মেজর অবসরপ্রাপ্ত হাফিজ উদ্দিন আহমদ স্পিকার এবং ব্যারিস্টার কায়সার কামাল ডেপুটি স্পিকার নির্বাচিত হন। পরে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন তাদের শপথ পড়ান।

নতুন সংসদে সরকারি বেঞ্চের প্রথম সারিতে স্পিকারের ডান পাশে বসেন সংসদ নেতা ও প্রধানমন্ত্রী তারেক রহমান। তার পাশেই আসন পান বিএনপির মহাসচিব এবং স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

একই সারিতে পরবর্তী আসনগুলোতে বসেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী, স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ, বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও কুমিল্লা এক আসনের সংসদ সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন, ঢাকা তিন আসনের সংসদ সদস্য গয়েশ্বর চন্দ্র রায়, নরসিংদীর পলাশ আসনের সংসদ সদস্য ড. আব্দুল মঈন খান, বিদ্যুৎ জ্বালানি ও খনিজ সম্পদমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু এবং সমাজকল্যাণ ও মহিলা শিশুবিষয়ক মন্ত্রী ডা. এ জে এম জাহিদ হোসেন।

অধিবেশন শুরুর আগে সকাল ১০টা ৫৫ মিনিটে সংসদ কক্ষে প্রবেশ করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এ সময় সরকার ও বিরোধী দলের সংসদ সদস্যরা টেবিল চাপড়ে তাকে অভিনন্দন জানান। সংসদ সদস্য হিসেবে এটি ছিল তার প্রথম প্রবেশ।

স্পিকার ও ডেপুটি স্পিকার নির্বাচনের আগে অধিবেশনে সভাপতিত্ব করেন প্রবীণ সংসদ সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন। পূর্ববর্তী সংসদের স্পিকার ও ডেপুটি স্পিকারের অনুপস্থিতিতে সংসদ সদস্যদের সর্বসম্মত সিদ্ধান্তে তাকে এই দায়িত্ব দেওয়া হয়।

সংসদ নেতা তারেক রহমান অধিবেশন পরিচালনার জন্য ড. খন্দকার মোশাররফ হোসেনের নাম প্রস্তাব করলে তা সমর্থন করেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বিরোধী দলের উপনেতা ও জামায়াতের নায়েবে আমির সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহেরও এতে সমর্থন জানান। সংসদ সদস্যদের সমর্থনের মধ্য দিয়ে তিনি স্পিকারের আসনে বসেন।

উল্লেখ্য, ২০২৪ সালের ৩ জুলাই দ্বাদশ জাতীয় সংসদের শেষ অধিবেশন অনুষ্ঠিত হয়। পরে ছাত্র জনতার আন্দোলনের প্রেক্ষাপটে আওয়ামী লীগ সরকারের পতন ঘটে। পরবর্তী সময়ে অন্তর্বর্তী সরকারের সংস্কার কার্যক্রম শেষে গত ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হয়। ওই নির্বাচনে বিএনপি সংখ্যাগরিষ্ঠতা অর্জন করে সরকার গঠন করে এবং নির্বাচিত সংসদ সদস্যরা গত ১৭ ফেব্রুয়ারি শপথ নেন।

সংবিধানের ৭২ এর এক অনুচ্ছেদের ক্ষমতাবলে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন গত ২৩ ফেব্রুয়ারি ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন আহ্বান করেন। সংসদীয় রীতি অনুযায়ী বছরের প্রথম অধিবেশনে রাষ্ট্রপতি ভাষণ প্রদান করবেন।