সোমবার , ১৪ সেপ্টেম্বর ২০২৬
সাম্প্রতিক
ইউনিয়ন পর্যায়ে মাসে ৫০০ টাকা ভ্যাটের পরিকল্পনা এনবিআরের ভরিতে ২ হাজার ১৫৮ টাকা কমল স্বর্ণের দাম চাকরি হারালেই যুক্তরাষ্ট্র ছাড়তে হতে পারে বিদেশি কর্মীদের ৪১ দেশে সম্প্রসারিত হচ্ছে প্রবাসীদের এনআইডি সেবা গ্যাস-বিদ্যুৎ সংকটে লংমার্চ নয়, কার্যকর পরিকল্পনা দরকার: প্রধানমন্ত্রী বাংলা কিউআরে সপ্তাহে লেনদেন ছাড়াল ৭০০ কোটি টাকা বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম ঊর্ধ্বমুখী র‍্যাবের সঙ্গে এসআরবির কোনো সম্পর্ক নেই: স্বরাষ্ট্রমন্ত্রী ডেঙ্গু কর্মসূচিতে শিক্ষার্থীদের উপস্থিতি নিশ্চিতে মাউশির নির্দেশ নবম পে-স্কেলের গেজেট ভেটিংয়ে, প্রজ্ঞাপন জারির অপেক্ষা বিআরটিএর অনুমোদন ছাড়া স্লিপার বাস চলবে না: হাইকোর্ট ৪৮ ঘণ্টায় বঙ্গোপসাগরে লঘুচাপের সম্ভাবনা, পাঁচ দিন বৃষ্টির আভাস শিগগিরই স্থানীয় সরকার নির্বাচনের তফসিল: সিইসি জুলাই যোদ্ধাদের ঋণ রাষ্ট্র কখনো শোধ করতে পারবে না: রাষ্ট্রপতি ঢাকা-চট্টগ্রাম রুটে ইলেকট্রিক ট্রেন, সমীক্ষা ও নকশা শেষ বাঁধনের ওপর হামলা অমার্জনীয় ও নিন্দনীয়: ডেপুটি স্পিকার গণতন্ত্র রক্ষায় গণমাধ্যমকে শক্তিশালী করার আহ্বান রাষ্ট্রপতির প্রাথমিকের ১৪,৩৮৪ সহকারী শিক্ষকের যোগদান ১ অক্টোবর ইস্ট লন্ডন মসজিদের প্রেস ব্রিফিং: ১৩ ও ২৬ সেপ্টেম্বর পুরুষ ও নারীদের পৃথক চ্যারিটি রানে অংশগ্রহণের আহ্বান প্রতিবন্ধীদের বিনামূল্যে আইটি ও এআই প্রশিক্ষণ দিচ্ছে আপস্কিল বাংলাদেশ: রাসেল উল আলম ওসমানীর ১০৮তম জন্মবার্ষিকীতে লন্ডনে স্মরণসভা, রাষ্ট্রীয় স্বীকৃতিসহ ৭ দাবি বদলেছে জমির নামজারির নিয়ম, ওয়ারিশদের জন্য নতুন নির্দেশনা বিশ্ববাজারে আবার কমল সোনার দাম মধ্যপ্রাচ্যের বড় শ্রমবাজার সংকুচিত, নতুন গন্তব্যে বাড়ছে প্রতারণা জনগণের অধিকার নিয়ে ছিনিমিনি খেললে কাউকে ছাড় নয়: শফিকুর রহমান
হোমজাতীয়ঢাকা থেকে কুমিল্লা পৌঁছাতে গিয়ে রহস্যজনকভাবে কমে গেল ২০ কার্টন খেজুর

ঢাকা থেকে কুমিল্লা পৌঁছাতে গিয়ে রহস্যজনকভাবে কমে গেল ২০ কার্টন খেজুর

icon
দর্পণ টিভি লন্ডন
ঢাকা থেকে কুমিল্লা পৌঁছাতে গিয়ে রহস্যজনকভাবে কমে গেল ২০ কার্টন খেজুর

সৌদি আরবের বাদশাহ কিং সালমান হিউমেনিটারিয়ান এইড অ্যান্ড রিলিফ সেন্টার থেকে বাংলাদেশে পাঠানো খেজুর বিতরণকে ঘিরে কুমিল্লায় প্রশ্ন উঠেছে। ঢাকা থেকে পাঠানো খেজুর কুমিল্লায় পৌঁছানোর পর ২০ কার্টন কম থাকার অভিযোগে সামাজিক যোগাযোগ মাধ্যমে শুরু হয়েছে ব্যাপক আলোচনা ও সমালোচনা।

বুধবার ১২ মার্চ বিষয়টি নিয়ে স্থানীয়ভাবে আলোচনার সৃষ্টি হয়। জানা গেছে, দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তর কুমিল্লা জেলার জন্য মোট ৫২০ কার্টন খেজুর বরাদ্দ দেয়। কিন্তু জেলা প্রশাসনের ত্রাণ ও পুনর্বাসন শাখা থেকে উপজেলাগুলোতে পাঠানো হয় ৫০০ কার্টন খেজুর।

গত ৮ মার্চ কুমিল্লা জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা মো. জাবেদ আলী জেলার ১৭টি উপজেলায় জনসংখ্যার অনুপাতে খেজুর বিতরণের জন্য উপজেলা নির্বাহী কর্মকর্তাদের কাছে এসব কার্টন পাঠান। জেলা প্রশাসকের কার্যালয়ের দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ শাখার চিঠিতেও ৫০০ কার্টন খেজুর বিতরণের তথ্য উল্লেখ করা হয়েছে।

তবে সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তর থেকে কুমিল্লা জেলার জন্য মোট ৫২০ কার্টন খেজুর পাঠানো হয়েছিল। এ নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে নানা প্রশ্ন উঠেছে এবং বিষয়টি নিয়ে অনেকে উদ্বেগ প্রকাশ করেছেন।

সামাজিক যোগাযোগ মাধ্যমে তানিম আহমেদ নামে একজন মন্তব্য করে বলেন, সৌদি আরবের বাদশাহের দেওয়া খেজুর ঢাকা থেকে কুমিল্লায় আসতে গিয়ে যদি ২০ কার্টন হারিয়ে যায়, তাহলে বিষয়টি অবশ্যই তদন্ত করা প্রয়োজন। যারা এর সঙ্গে জড়িত তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া উচিত বলেও তিনি মন্তব্য করেন।

এ বিষয়ে জানতে চাইলে কুমিল্লা জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা মো. জাবেদ আলী বলেন, তাদের কাছে ঢাকা থেকে ৫০০ কার্টন খেজুরই সরবরাহ করা হয়েছে। তিনি জানান, চিঠিতে কিছু পরিবর্তন আনা হলেও ওয়েবসাইটে এখনো তা হালনাগাদ করা হয়নি। বিষয়টি জানতে দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের সঙ্গে যোগাযোগ করার পরামর্শও দেন তিনি।

এ বিষয়ে কুমিল্লা জেলা প্রশাসক মু. রেজা হাসানের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তার কোনো বক্তব্য পাওয়া যায়নি।

সরকারি সহায়তার এই খাদ্যসামগ্রী বিতরণে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করা জরুরি বলে মনে করছেন সংশ্লিষ্টরা। কারণ মানুষের আস্থা ও মানবিক সহায়তার মর্যাদা রক্ষাই পারে জনসেবার প্রকৃত মূল্যকে অটুট রাখতে।