সোমবার , ১৪ সেপ্টেম্বর ২০২৬
সাম্প্রতিক
ইউনিয়ন পর্যায়ে মাসে ৫০০ টাকা ভ্যাটের পরিকল্পনা এনবিআরের ভরিতে ২ হাজার ১৫৮ টাকা কমল স্বর্ণের দাম চাকরি হারালেই যুক্তরাষ্ট্র ছাড়তে হতে পারে বিদেশি কর্মীদের ৪১ দেশে সম্প্রসারিত হচ্ছে প্রবাসীদের এনআইডি সেবা গ্যাস-বিদ্যুৎ সংকটে লংমার্চ নয়, কার্যকর পরিকল্পনা দরকার: প্রধানমন্ত্রী বাংলা কিউআরে সপ্তাহে লেনদেন ছাড়াল ৭০০ কোটি টাকা বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম ঊর্ধ্বমুখী র‍্যাবের সঙ্গে এসআরবির কোনো সম্পর্ক নেই: স্বরাষ্ট্রমন্ত্রী ডেঙ্গু কর্মসূচিতে শিক্ষার্থীদের উপস্থিতি নিশ্চিতে মাউশির নির্দেশ নবম পে-স্কেলের গেজেট ভেটিংয়ে, প্রজ্ঞাপন জারির অপেক্ষা বিআরটিএর অনুমোদন ছাড়া স্লিপার বাস চলবে না: হাইকোর্ট ৪৮ ঘণ্টায় বঙ্গোপসাগরে লঘুচাপের সম্ভাবনা, পাঁচ দিন বৃষ্টির আভাস শিগগিরই স্থানীয় সরকার নির্বাচনের তফসিল: সিইসি জুলাই যোদ্ধাদের ঋণ রাষ্ট্র কখনো শোধ করতে পারবে না: রাষ্ট্রপতি ঢাকা-চট্টগ্রাম রুটে ইলেকট্রিক ট্রেন, সমীক্ষা ও নকশা শেষ বাঁধনের ওপর হামলা অমার্জনীয় ও নিন্দনীয়: ডেপুটি স্পিকার গণতন্ত্র রক্ষায় গণমাধ্যমকে শক্তিশালী করার আহ্বান রাষ্ট্রপতির প্রাথমিকের ১৪,৩৮৪ সহকারী শিক্ষকের যোগদান ১ অক্টোবর ইস্ট লন্ডন মসজিদের প্রেস ব্রিফিং: ১৩ ও ২৬ সেপ্টেম্বর পুরুষ ও নারীদের পৃথক চ্যারিটি রানে অংশগ্রহণের আহ্বান প্রতিবন্ধীদের বিনামূল্যে আইটি ও এআই প্রশিক্ষণ দিচ্ছে আপস্কিল বাংলাদেশ: রাসেল উল আলম ওসমানীর ১০৮তম জন্মবার্ষিকীতে লন্ডনে স্মরণসভা, রাষ্ট্রীয় স্বীকৃতিসহ ৭ দাবি বদলেছে জমির নামজারির নিয়ম, ওয়ারিশদের জন্য নতুন নির্দেশনা বিশ্ববাজারে আবার কমল সোনার দাম মধ্যপ্রাচ্যের বড় শ্রমবাজার সংকুচিত, নতুন গন্তব্যে বাড়ছে প্রতারণা জনগণের অধিকার নিয়ে ছিনিমিনি খেললে কাউকে ছাড় নয়: শফিকুর রহমান
হোমজাতীয়স্পিকার ও ডেপুটি স্পিকার প্রার্থী চূড়ান্ত করবেন প্রধানমন্ত্রী

স্পিকার ও ডেপুটি স্পিকার প্রার্থী চূড়ান্ত করবেন প্রধানমন্ত্রী

icon
দর্পণ টিভি লন্ডন
স্পিকার ও ডেপুটি স্পিকার প্রার্থী চূড়ান্ত করবেন প্রধানমন্ত্রী

ত্রয়োদশ জাতীয় সংসদের স্পিকার ও ডেপুটি স্পিকার পদে প্রার্থী চূড়ান্ত করার দায়িত্ব প্রধানমন্ত্রী ও সংসদ নেতা তারেক রহমানের ওপর ন্যস্ত করেছে বিএনপির সংসদীয় দল।

বুধবার জাতীয় সংসদ ভবনে অনুষ্ঠিত বিএনপির সংসদীয় দলের বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়। বৈঠক শেষে সংসদের এলডি হলে আয়োজিত সংবাদ সম্মেলনে বিষয়টি নিশ্চিত করেন জাতীয় সংসদের চিফ হুইপ নূরুল ইসলাম।

তিনি জানান, স্পিকার ও ডেপুটি স্পিকার নির্বাচনের বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার দায়িত্ব সংসদ নেতার ওপর ছেড়ে দেওয়া হয়েছে। আগামীকালের অধিবেশনেই এ বিষয়ে সিদ্ধান্ত জানা যাবে বলে আশা করা হচ্ছে।

চিফ হুইপ বলেন, বৃহস্পতিবার সকাল ১১টায় ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন শুরু হবে। অধিবেশনের শুরুতেই স্পিকার ও ডেপুটি স্পিকার নির্বাচনের কার্যক্রম অনুষ্ঠিত হবে।

তিনি আরও জানান, অধিবেশন শুরুর সময় স্পিকারের চেয়ার খালি থাকবে। প্রথমে পবিত্র কোরআন তেলাওয়াতের মাধ্যমে অধিবেশন শুরু হবে। এরপর সংসদ নেতা সভায় সভাপতিত্ব করার জন্য একজন জ্যেষ্ঠ সংসদ সদস্যের নাম প্রস্তাব করবেন। অন্য একজন সংসদ সদস্য সেই প্রস্তাব সমর্থন করলে ওই সদস্য সাময়িকভাবে অধিবেশনে সভাপতিত্ব করবেন।

নূরুল ইসলাম বলেন, অন্তর্বর্তী সরকারের সময় জারি করা ১৩৩টি অধ্যাদেশও সংসদের প্রথম অধিবেশনে উপস্থাপন করা হবে। এসব অধ্যাদেশ যাচাই বাছাইয়ের জন্য একটি বিশেষ কমিটি গঠন করা হবে, যেখানে সরকারি দলের পাশাপাশি বিরোধী দলের সদস্যরাও অন্তর্ভুক্ত থাকবেন।

এক প্রশ্নের জবাবে তিনি বলেন, প্রধানমন্ত্রী বিরোধী দলকে ডেপুটি স্পিকার পদ দেওয়ার প্রস্তাব দিয়েছিলেন। তবে এ বিষয়ে এখনো বিরোধী দলের পক্ষ থেকে ইতিবাচক সাড়া পাওয়া যায়নি। যদি তারা সম্মতি জানায়, তাহলে সে অনুযায়ী পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।

রাজনৈতিক বিশ্লেষকদের মতে, নতুন সংসদের সূচনালগ্নেই স্পিকার ও ডেপুটি স্পিকার নির্বাচন সংসদের কার্যক্রমকে গতিশীল করবে এবং গণতান্ত্রিক প্রক্রিয়াকে আরও সুসংহত করতে ভূমিকা রাখবে।