সোমবার , ১৪ সেপ্টেম্বর ২০২৬
সাম্প্রতিক
ইউনিয়ন পর্যায়ে মাসে ৫০০ টাকা ভ্যাটের পরিকল্পনা এনবিআরের ভরিতে ২ হাজার ১৫৮ টাকা কমল স্বর্ণের দাম চাকরি হারালেই যুক্তরাষ্ট্র ছাড়তে হতে পারে বিদেশি কর্মীদের ৪১ দেশে সম্প্রসারিত হচ্ছে প্রবাসীদের এনআইডি সেবা গ্যাস-বিদ্যুৎ সংকটে লংমার্চ নয়, কার্যকর পরিকল্পনা দরকার: প্রধানমন্ত্রী বাংলা কিউআরে সপ্তাহে লেনদেন ছাড়াল ৭০০ কোটি টাকা বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম ঊর্ধ্বমুখী র‍্যাবের সঙ্গে এসআরবির কোনো সম্পর্ক নেই: স্বরাষ্ট্রমন্ত্রী ডেঙ্গু কর্মসূচিতে শিক্ষার্থীদের উপস্থিতি নিশ্চিতে মাউশির নির্দেশ নবম পে-স্কেলের গেজেট ভেটিংয়ে, প্রজ্ঞাপন জারির অপেক্ষা বিআরটিএর অনুমোদন ছাড়া স্লিপার বাস চলবে না: হাইকোর্ট ৪৮ ঘণ্টায় বঙ্গোপসাগরে লঘুচাপের সম্ভাবনা, পাঁচ দিন বৃষ্টির আভাস শিগগিরই স্থানীয় সরকার নির্বাচনের তফসিল: সিইসি জুলাই যোদ্ধাদের ঋণ রাষ্ট্র কখনো শোধ করতে পারবে না: রাষ্ট্রপতি ঢাকা-চট্টগ্রাম রুটে ইলেকট্রিক ট্রেন, সমীক্ষা ও নকশা শেষ বাঁধনের ওপর হামলা অমার্জনীয় ও নিন্দনীয়: ডেপুটি স্পিকার গণতন্ত্র রক্ষায় গণমাধ্যমকে শক্তিশালী করার আহ্বান রাষ্ট্রপতির প্রাথমিকের ১৪,৩৮৪ সহকারী শিক্ষকের যোগদান ১ অক্টোবর ইস্ট লন্ডন মসজিদের প্রেস ব্রিফিং: ১৩ ও ২৬ সেপ্টেম্বর পুরুষ ও নারীদের পৃথক চ্যারিটি রানে অংশগ্রহণের আহ্বান প্রতিবন্ধীদের বিনামূল্যে আইটি ও এআই প্রশিক্ষণ দিচ্ছে আপস্কিল বাংলাদেশ: রাসেল উল আলম ওসমানীর ১০৮তম জন্মবার্ষিকীতে লন্ডনে স্মরণসভা, রাষ্ট্রীয় স্বীকৃতিসহ ৭ দাবি বদলেছে জমির নামজারির নিয়ম, ওয়ারিশদের জন্য নতুন নির্দেশনা বিশ্ববাজারে আবার কমল সোনার দাম মধ্যপ্রাচ্যের বড় শ্রমবাজার সংকুচিত, নতুন গন্তব্যে বাড়ছে প্রতারণা জনগণের অধিকার নিয়ে ছিনিমিনি খেললে কাউকে ছাড় নয়: শফিকুর রহমান
হোমজাতীয়অপরাধ দমনে সিলেট নগরী আসছে আইপি ক্যামেরার আওতায়

অপরাধ দমনে সিলেট নগরী আসছে আইপি ক্যামেরার আওতায়

icon
দর্পণ টিভি লন্ডন
অপরাধ দমনে সিলেট নগরী আসছে আইপি ক্যামেরার আওতায়

আইনশৃঙ্খলা পরিস্থিতি আরও উন্নত করতে সিলেট নগরীকে শিগগিরই আধুনিক আইপি ক্যামেরা নজরদারির আওতায় আনার পরিকল্পনার কথা জানিয়েছেন শিল্প ও বাণিজ্য মন্ত্রী এবং সিলেট আসনের সংসদ সদস্য খন্দকার আব্দুল মুক্তাদির।

মঙ্গলবার সিলেট মেট্রোপলিটন পুলিশের কর্মকর্তাদের সঙ্গে আয়োজিত এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ তথ্য জানান।

মন্ত্রী বলেন, অপরাধ দমনে প্রযুক্তিনির্ভর নজরদারি জোরদার করা জরুরি। সেই লক্ষ্যেই সিলেট নগরীর গুরুত্বপূর্ণ এলাকাগুলোতে অত্যাধুনিক আইপি ক্যামেরা স্থাপনের উদ্যোগ নেওয়া হচ্ছে। এর মাধ্যমে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী দ্রুত অপরাধ শনাক্ত ও প্রতিরোধে আরও কার্যকর ভূমিকা রাখতে পারবে।

তিনি আরও বলেন, সরকার সিলেটকে একটি নিরাপদ ও উন্নত নগরী হিসেবে গড়ে তুলতে কাজ করছে। দেশের সম্পদ সীমিত হলেও বিদ্যমান সক্ষমতা ও সম্পদকে সর্বোচ্চভাবে কাজে লাগিয়ে দায়িত্ব পালনের জন্য পুলিশ সদস্যদের আন্তরিকতার সঙ্গে কাজ করার আহ্বান জানান তিনি।

আইনশৃঙ্খলা রক্ষায় পুলিশের ভূমিকার গুরুত্ব তুলে ধরে মন্ত্রী বলেন, নগরবাসীর নিরাপত্তা নিশ্চিত করতে পুলিশকে আরও সক্রিয় ও গতিশীল হতে হবে। তিনি পুলিশের বিভিন্ন সমস্যা সমাধানের ক্ষেত্রেও সরকারের সহযোগিতার আশ্বাস দেন।

বিশেষ করে পুলিশের কার্যক্রম আরও কার্যকর করতে পর্যাপ্ত যানবাহন, আবাসন সুবিধা এবং অন্যান্য প্রয়োজনীয় সহায়তা প্রদানের বিষয়ে উদ্যোগ নেওয়া হবে বলে জানান তিনি।

সিলেট মেট্রোপলিটন পুলিশ কমিশনার আব্দুল কুদ্দুছ চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় সিলেট সিটি কর্পোরেশনের প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরী, জেলা প্রশাসক মো সারওয়ার আলম, মহানগর পুলিশের অতিরিক্ত কমিশনারবৃন্দ, সিলেট মহানগর বিএনপির নেতৃবৃন্দ এবং সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

সভায় উপস্থিত বক্তারা আশা প্রকাশ করেন, প্রযুক্তিনির্ভর নজরদারি ব্যবস্থা চালু হলে নগরীর আইনশৃঙ্খলা পরিস্থিতি আরও শক্তিশালী হবে এবং নাগরিকদের নিরাপত্তাবোধ আরও দৃঢ় হবে। এতে সিলেট ধীরে ধীরে একটি নিরাপদ ও আধুনিক নগরীর উদাহরণ হিসেবে প্রতিষ্ঠিত হবে।