বুধবার , ১৬ সেপ্টেম্বর ২০২৬
সাম্প্রতিক
আমিরাতে ৪৮০০ বাংলাদেশির ভিসা বাতিল, পুনর্বিবেচনার অনুরোধ বাংলাদেশের ভারতের আচরণে সুসম্পর্কের ইতিবাচক লক্ষণ নেই: স্পিকার ভবিষ্যৎমুখী আইন বাংলাদেশের অগ্রগতির চাবিকাঠি: মার্কিন রাষ্ট্রদূত মঙ্গলবার রাত থেকেই গ্যাস-বিদ্যুৎ পরিস্থিতি আগের অবস্থায় ফেরার আশ্বাস শিক্ষাপ্রতিষ্ঠানের কমিটির সভাপতি নির্বাচনে আসছে নতুন নিয়ম গাবতলী থেকে দাশেরকান্দি, ৪৫ হাজার কোটি টাকার নতুন মেট্রোরেল প্রকল্প ইউনিয়ন পর্যায়ে মাসে ৫০০ টাকা ভ্যাটের পরিকল্পনা এনবিআরের ভরিতে ২ হাজার ১৫৮ টাকা কমল স্বর্ণের দাম চাকরি হারালেই যুক্তরাষ্ট্র ছাড়তে হতে পারে বিদেশি কর্মীদের ৪১ দেশে সম্প্রসারিত হচ্ছে প্রবাসীদের এনআইডি সেবা গ্যাস-বিদ্যুৎ সংকটে লংমার্চ নয়, কার্যকর পরিকল্পনা দরকার: প্রধানমন্ত্রী বাংলা কিউআরে সপ্তাহে লেনদেন ছাড়াল ৭০০ কোটি টাকা বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম ঊর্ধ্বমুখী র‍্যাবের সঙ্গে এসআরবির কোনো সম্পর্ক নেই: স্বরাষ্ট্রমন্ত্রী ডেঙ্গু কর্মসূচিতে শিক্ষার্থীদের উপস্থিতি নিশ্চিতে মাউশির নির্দেশ নবম পে-স্কেলের গেজেট ভেটিংয়ে, প্রজ্ঞাপন জারির অপেক্ষা বিআরটিএর অনুমোদন ছাড়া স্লিপার বাস চলবে না: হাইকোর্ট ৪৮ ঘণ্টায় বঙ্গোপসাগরে লঘুচাপের সম্ভাবনা, পাঁচ দিন বৃষ্টির আভাস শিগগিরই স্থানীয় সরকার নির্বাচনের তফসিল: সিইসি জুলাই যোদ্ধাদের ঋণ রাষ্ট্র কখনো শোধ করতে পারবে না: রাষ্ট্রপতি ঢাকা-চট্টগ্রাম রুটে ইলেকট্রিক ট্রেন, সমীক্ষা ও নকশা শেষ বাঁধনের ওপর হামলা অমার্জনীয় ও নিন্দনীয়: ডেপুটি স্পিকার গণতন্ত্র রক্ষায় গণমাধ্যমকে শক্তিশালী করার আহ্বান রাষ্ট্রপতির প্রাথমিকের ১৪,৩৮৪ সহকারী শিক্ষকের যোগদান ১ অক্টোবর ইস্ট লন্ডন মসজিদের প্রেস ব্রিফিং: ১৩ ও ২৬ সেপ্টেম্বর পুরুষ ও নারীদের পৃথক চ্যারিটি রানে অংশগ্রহণের আহ্বান
হোমআন্তর্জাতিকপ্রবাসী ভোটাধিকার আন্দোলনে অবদানের স্বীকৃতি পাচ্ছেন এডভোকেট এ এন এম ঈসা

প্রবাসী ভোটাধিকার আন্দোলনে অবদানের স্বীকৃতি পাচ্ছেন এডভোকেট এ এন এম ঈসা

icon
দর্পণ টিভি লন্ডন
প্রবাসী ভোটাধিকার আন্দোলনে অবদানের স্বীকৃতি পাচ্ছেন এডভোকেট এ এন এম ঈসা

বিশ্বজুড়ে বসবাসরত বাংলাদেশিদের ভোটাধিকার প্রতিষ্ঠার আন্দোলনে গুরুত্বপূর্ণ অবদান রাখা ব্যক্তিদের সম্মান জানাতে স্বর্ণপদক প্রদানের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এ সম্মাননার চূড়ান্ত তালিকায় স্থান পেয়েছেন প্রবাসী ভোটাধিকার আন্দোলনের এক মাত্র উদ্যোক্তা এডভোকেট এ এন এম ঈসা।

শুক্রবার ২১ ফেব্রুয়ারি প্রকাশিত এক ঘোষণায় জানানো হয়, প্রথমবারের মতো বিদেশে অবস্থানরত বাংলাদেশিরা ভোটার তালিকায় অন্তর্ভুক্ত হয়ে পোস্টাল ভোটের মাধ্যমে ভোটাধিকার প্রয়োগের সুযোগ পেয়েছেন। এই ঐতিহাসিক উদ্যোগে সবচেয়ে বেশি অংশগ্রহণ করেছেন মধ্যপ্রাচ্যে কর্মরত প্রবাসী রেমিট্যান্স যোদ্ধারা।

এই প্রেক্ষাপটে কাতারভিত্তিক একটি সংগঠন প্রবাসী ভোটাধিকার প্রতিষ্ঠার আন্দোলনে অবদান রাখা ব্যক্তিদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ এবং তাদের ভূমিকার মূল্যায়ন করার উদ্যোগ গ্রহণ করে। সংশ্লিষ্টদের অবদান যাচাই করে একটি চূড়ান্ত তালিকা প্রস্তুত করা হয়েছে।

চূড়ান্ত তালিকায় গ্রেটার সিলেট ডেভেলপমেন্ট কাউন্সিল ইউকে, হাইকোর্টে রিট পরিচালনার জন্য ডক্টর কামাল হোসেন এবং প্রবাসী ভোটাধিকার আন্দোলনের উদ্যোক্তা এডভোকেট এ এন এম ঈসার নাম অন্তর্ভুক্ত করা হয়েছে।

এ উদ্যোগ বাস্তবায়নে একটি আন্তর্জাতিক উপকমিটি গঠন করা হয়েছে। এতে বিভিন্ন দেশে অবস্থানরত প্রবাসী প্রতিনিধিরা যুক্ত রয়েছেন। তাদের মধ্যে সাবেক ইউরোপ প্রতিনিধি বর্তমানে কাতারপ্রবাসী এম এ রউফ চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করছেন। এছাড়া যুক্তরাষ্ট্রের রেজা নবী, হাকিকুল ইসলাম, তুফিক মিয়া, কিলটন পাভেল, আলী আশরাফ, তাজুল ইসলাম ও সেপাজ, কাতারের হেলাল উদ্দিন, দুবাইয়ের মরাজ মিয়া, মহারাজ ও আবুল কালাম, সৌদি আরবের আ হামিদ ও হেলাল চৌধুরী, লন্ডনের ফারুক আহমেদ চৌধুরী, যুক্তরাজ্যের এ কে এম আবু তাহের, উত্তর পূর্ব ইংল্যান্ডের সাইয়েদ খালিদ মিয়া ওলিদ, বির্মিংহামের ফয়সলুর রহমান চৌধুরী, লন্ডনের মোকব্বির খান ও মোস্তাদিক হোসেন মানিকসহ বিভিন্ন দেশের প্রতিনিধিরা এতে যুক্ত আছেন।

এছাড়া ফ্রান্সের জালাল মিয়া ও মিরজা সুমন, ইতালির রেজা আবু সাইয়েদ, কানাডার সুহান ও সপিক, অস্ট্রেলিয়ার আবুল কালাম, ওমানের অ্যাডভোকেট আলম, বাহরাইনের নাজিম উদ্দিন পাটোয়ারী, কুয়েতের অরব আলী ও বাছির, সিঙ্গাপুরের হুসাইন, জাপানের আলী, পোল্যান্ডের আশিক এবং নেদারল্যান্ডসের আসিম মিয়াসহ আরও বিভিন্ন দেশের প্রবাসী প্রতিনিধিরা এই উদ্যোগে সম্পৃক্ত রয়েছেন।

উদ্যোক্তারা জানিয়েছেন, প্রবাসী ভোটাধিকার আন্দোলনে যাদের গুরুত্বপূর্ণ অবদান রয়েছে তাদের নাম প্রস্তাব করার সুযোগ এখনো খোলা রয়েছে। সংশ্লিষ্ট উপকমিটির নেতৃবৃন্দের কাছে প্রস্তাব পাঠানোর আহ্বান জানানো হয়েছে।

আয়োজকদের মতে, প্রবাসীরা দেশের অর্থনীতি শক্তিশালী করার পাশাপাশি গণতান্ত্রিক অধিকার প্রতিষ্ঠার ক্ষেত্রেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছেন। তাদের নাগরিক অধিকার নিশ্চিত করার এই অগ্রযাত্রা শুধু প্রবাসীদের জন্য নয়, বরং একটি শক্তিশালী ও অন্তর্ভুক্তিমূলক বাংলাদেশের পথকে আরও উজ্জ্বল করে তুলবে।

কারণ পৃথিবীর যে প্রান্তেই একজন বাংলাদেশি থাকুক না কেন, দেশের প্রতি তার ভালোবাসা, দায়িত্ববোধ এবং অধিকার প্রতিষ্ঠার আকাঙ্ক্ষা কখনো সীমান্তে থেমে থাকে না।

আরও খবর
চাকরি হারালেই যুক্তরাষ্ট্র ছাড়তে হতে পারে বিদেশি কর্মীদের
চাকরি হারালেই যুক্তরাষ্ট্র ছাড়তে হতে পারে বিদেশি কর্মীদের
বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম ঊর্ধ্বমুখী
বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম ঊর্ধ্বমুখী
ইস্ট লন্ডন মসজিদের প্রেস ব্রিফিং: ১৩ ও ২৬ সেপ্টেম্বর পুরুষ ও নারীদের পৃথক চ্যারিটি রানে অংশগ্রহণের আহ্বান
ইস্ট লন্ডন মসজিদের প্রেস ব্রিফিং: ১৩ ও ২৬ সেপ্টেম্বর পুরুষ ও নারীদের পৃথক চ্যারিটি রানে অংশগ্রহণের আহ্বান
সাংবাদিক বকসি ইকবাল আহমেদের সম্মানে ইউকে বাংলা রিপোর্টার্স ইউনিটির প্রীতিসভা অনুষ্ঠিত
সাংবাদিক বকসি ইকবাল আহমেদের সম্মানে ইউকে বাংলা রিপোর্টার্স ইউনিটির প্রীতিসভা অনুষ্ঠিত
উৎসবমুখর পরিবেশে এলবিপিসি ক্রিকেট টুর্নামেন্ট ২০২৬, চ্যাম্পিয়ন বিবিটি সিডাব্লিউ মিডিয়া
উৎসবমুখর পরিবেশে এলবিপিসি ক্রিকেট টুর্নামেন্ট ২০২৬, চ্যাম্পিয়ন বিবিটি সিডাব্লিউ মিডিয়া
প্রবাসী ট্রাইব্যুনাল গঠনের দাবি, আইনমন্ত্রীর কাছে HRPB এর স্মারকলিপি
প্রবাসী ট্রাইব্যুনাল গঠনের দাবি, আইনমন্ত্রীর কাছে HRPB এর স্মারকলিপি
বাংলাদেশসহ ৭৫ দেশের অভিবাসী ভিসা স্থগিতের নীতি বাতিল করলেন মার্কিন আদালত
বাংলাদেশসহ ৭৫ দেশের অভিবাসী ভিসা স্থগিতের নীতি বাতিল করলেন মার্কিন আদালত
লন্ডনে ঢাবি অ্যালামনাই ইউকের দিনব্যাপী কোচ ট্রিপ অনুষ্ঠিত
লন্ডনে ঢাবি অ্যালামনাই ইউকের দিনব্যাপী কোচ ট্রিপ অনুষ্ঠিত