বুধবার , ১৬ সেপ্টেম্বর ২০২৬
সাম্প্রতিক
আমিরাতে ৪৮০০ বাংলাদেশির ভিসা বাতিল, পুনর্বিবেচনার অনুরোধ বাংলাদেশের ভারতের আচরণে সুসম্পর্কের ইতিবাচক লক্ষণ নেই: স্পিকার ভবিষ্যৎমুখী আইন বাংলাদেশের অগ্রগতির চাবিকাঠি: মার্কিন রাষ্ট্রদূত মঙ্গলবার রাত থেকেই গ্যাস-বিদ্যুৎ পরিস্থিতি আগের অবস্থায় ফেরার আশ্বাস শিক্ষাপ্রতিষ্ঠানের কমিটির সভাপতি নির্বাচনে আসছে নতুন নিয়ম গাবতলী থেকে দাশেরকান্দি, ৪৫ হাজার কোটি টাকার নতুন মেট্রোরেল প্রকল্প ইউনিয়ন পর্যায়ে মাসে ৫০০ টাকা ভ্যাটের পরিকল্পনা এনবিআরের ভরিতে ২ হাজার ১৫৮ টাকা কমল স্বর্ণের দাম চাকরি হারালেই যুক্তরাষ্ট্র ছাড়তে হতে পারে বিদেশি কর্মীদের ৪১ দেশে সম্প্রসারিত হচ্ছে প্রবাসীদের এনআইডি সেবা গ্যাস-বিদ্যুৎ সংকটে লংমার্চ নয়, কার্যকর পরিকল্পনা দরকার: প্রধানমন্ত্রী বাংলা কিউআরে সপ্তাহে লেনদেন ছাড়াল ৭০০ কোটি টাকা বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম ঊর্ধ্বমুখী র‍্যাবের সঙ্গে এসআরবির কোনো সম্পর্ক নেই: স্বরাষ্ট্রমন্ত্রী ডেঙ্গু কর্মসূচিতে শিক্ষার্থীদের উপস্থিতি নিশ্চিতে মাউশির নির্দেশ নবম পে-স্কেলের গেজেট ভেটিংয়ে, প্রজ্ঞাপন জারির অপেক্ষা বিআরটিএর অনুমোদন ছাড়া স্লিপার বাস চলবে না: হাইকোর্ট ৪৮ ঘণ্টায় বঙ্গোপসাগরে লঘুচাপের সম্ভাবনা, পাঁচ দিন বৃষ্টির আভাস শিগগিরই স্থানীয় সরকার নির্বাচনের তফসিল: সিইসি জুলাই যোদ্ধাদের ঋণ রাষ্ট্র কখনো শোধ করতে পারবে না: রাষ্ট্রপতি ঢাকা-চট্টগ্রাম রুটে ইলেকট্রিক ট্রেন, সমীক্ষা ও নকশা শেষ বাঁধনের ওপর হামলা অমার্জনীয় ও নিন্দনীয়: ডেপুটি স্পিকার গণতন্ত্র রক্ষায় গণমাধ্যমকে শক্তিশালী করার আহ্বান রাষ্ট্রপতির প্রাথমিকের ১৪,৩৮৪ সহকারী শিক্ষকের যোগদান ১ অক্টোবর ইস্ট লন্ডন মসজিদের প্রেস ব্রিফিং: ১৩ ও ২৬ সেপ্টেম্বর পুরুষ ও নারীদের পৃথক চ্যারিটি রানে অংশগ্রহণের আহ্বান
হোমআন্তর্জাতিকলন্ডন থেকে হাইকমিশনার আবিদা ইসলামকে প্রত্যাহারের সিদ্ধান্ত সরকারের

লন্ডন থেকে হাইকমিশনার আবিদা ইসলামকে প্রত্যাহারের সিদ্ধান্ত সরকারের

icon
দর্পণ টিভি লন্ডন
লন্ডন থেকে হাইকমিশনার আবিদা ইসলামকে প্রত্যাহারের সিদ্ধান্ত সরকারের

যুক্তরাজ্যে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার আবিদা ইসলামকে দায়িত্ব থেকে প্রত্যাহারের সিদ্ধান্ত নিয়েছে সরকার। এ বিষয়ে দ্রুত ঢাকায় ফিরে আসার জন্য তাকে নির্দেশ দেওয়া হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।

শনিবার ৭ মার্চ লন্ডনের হিথ্রো বিমানবন্দরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে প্রধানমন্ত্রীর পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবীর এ তথ্য জানান।

কমনওয়েলথভুক্ত দেশগুলোর মন্ত্রী পর্যায়ের বৈঠকে অংশ নিতে পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমানের সঙ্গে তিনি সেদিন লন্ডনে পৌঁছান। বিমানবন্দরে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, লন্ডনের বাংলাদেশ হাইকমিশনের কার্যক্রমে দলীয় প্রভাব বিস্তারের অভিযোগ এবং রাষ্ট্রীয় স্বার্থ যথাযথভাবে রক্ষা না করার বিষয়ে নানা অভিযোগের প্রেক্ষাপটে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

জানা গেছে, গত মাসে বিএনপি নেতৃত্বাধীন সরকার দায়িত্ব গ্রহণের পর এই প্রথম কোনো বাংলাদেশি কূটনীতিককে বিদেশি মিশন থেকে প্রত্যাহার করা হলো।

আবিদা ইসলাম গত বছরের জানুয়ারিতে যুক্তরাজ্যে বাংলাদেশের হাইকমিশনার হিসেবে দায়িত্ব গ্রহণ করেন। সে সময় তিনি বহুল আলোচিত হাইকমিশনার সাইদা মুনা তাসনিমের স্থলাভিষিক্ত হন। তবে তার নিয়োগের পর থেকেই বিএনপি ও জামায়াতসহ কয়েকটি রাজনৈতিক মহলে এ বিষয়ে আপত্তির বিষয়টি আলোচনায় ছিল।

পেশাগত জীবনে আবিদা ইসলাম একজন জ্যেষ্ঠ কূটনীতিক হিসেবে দায়িত্ব পালন করেছেন। তিনি এর আগে মেক্সিকো ও দক্ষিণ কোরিয়ায় বাংলাদেশের রাষ্ট্রদূত হিসেবে কাজ করেছেন। এছাড়া ভারতের কলকাতায় বাংলাদেশের ডেপুটি হাইকমিশনার হিসেবেও দায়িত্ব পালন করেন।

কূটনৈতিক অঙ্গনে এমন সিদ্ধান্তকে অনেকেই প্রশাসনিক পুনর্বিন্যাসের অংশ হিসেবে দেখছেন। পর্যবেক্ষকদের মতে, গুরুত্বপূর্ণ বিদেশি মিশনগুলোর কার্যক্রমকে আরও কার্যকর ও পেশাদারভাবে পরিচালনার লক্ষ্যে সময় সময় এ ধরনের সিদ্ধান্ত নেওয়া হয়ে থাকে।

আরও খবর
চাকরি হারালেই যুক্তরাষ্ট্র ছাড়তে হতে পারে বিদেশি কর্মীদের
চাকরি হারালেই যুক্তরাষ্ট্র ছাড়তে হতে পারে বিদেশি কর্মীদের
বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম ঊর্ধ্বমুখী
বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম ঊর্ধ্বমুখী
ইস্ট লন্ডন মসজিদের প্রেস ব্রিফিং: ১৩ ও ২৬ সেপ্টেম্বর পুরুষ ও নারীদের পৃথক চ্যারিটি রানে অংশগ্রহণের আহ্বান
ইস্ট লন্ডন মসজিদের প্রেস ব্রিফিং: ১৩ ও ২৬ সেপ্টেম্বর পুরুষ ও নারীদের পৃথক চ্যারিটি রানে অংশগ্রহণের আহ্বান
সাংবাদিক বকসি ইকবাল আহমেদের সম্মানে ইউকে বাংলা রিপোর্টার্স ইউনিটির প্রীতিসভা অনুষ্ঠিত
সাংবাদিক বকসি ইকবাল আহমেদের সম্মানে ইউকে বাংলা রিপোর্টার্স ইউনিটির প্রীতিসভা অনুষ্ঠিত
উৎসবমুখর পরিবেশে এলবিপিসি ক্রিকেট টুর্নামেন্ট ২০২৬, চ্যাম্পিয়ন বিবিটি সিডাব্লিউ মিডিয়া
উৎসবমুখর পরিবেশে এলবিপিসি ক্রিকেট টুর্নামেন্ট ২০২৬, চ্যাম্পিয়ন বিবিটি সিডাব্লিউ মিডিয়া
প্রবাসী ট্রাইব্যুনাল গঠনের দাবি, আইনমন্ত্রীর কাছে HRPB এর স্মারকলিপি
প্রবাসী ট্রাইব্যুনাল গঠনের দাবি, আইনমন্ত্রীর কাছে HRPB এর স্মারকলিপি
বাংলাদেশসহ ৭৫ দেশের অভিবাসী ভিসা স্থগিতের নীতি বাতিল করলেন মার্কিন আদালত
বাংলাদেশসহ ৭৫ দেশের অভিবাসী ভিসা স্থগিতের নীতি বাতিল করলেন মার্কিন আদালত
লন্ডনে ঢাবি অ্যালামনাই ইউকের দিনব্যাপী কোচ ট্রিপ অনুষ্ঠিত
লন্ডনে ঢাবি অ্যালামনাই ইউকের দিনব্যাপী কোচ ট্রিপ অনুষ্ঠিত