বুধবার , ১৬ সেপ্টেম্বর ২০২৬
সাম্প্রতিক
আমিরাতে ৪৮০০ বাংলাদেশির ভিসা বাতিল, পুনর্বিবেচনার অনুরোধ বাংলাদেশের ভারতের আচরণে সুসম্পর্কের ইতিবাচক লক্ষণ নেই: স্পিকার ভবিষ্যৎমুখী আইন বাংলাদেশের অগ্রগতির চাবিকাঠি: মার্কিন রাষ্ট্রদূত মঙ্গলবার রাত থেকেই গ্যাস-বিদ্যুৎ পরিস্থিতি আগের অবস্থায় ফেরার আশ্বাস শিক্ষাপ্রতিষ্ঠানের কমিটির সভাপতি নির্বাচনে আসছে নতুন নিয়ম গাবতলী থেকে দাশেরকান্দি, ৪৫ হাজার কোটি টাকার নতুন মেট্রোরেল প্রকল্প ইউনিয়ন পর্যায়ে মাসে ৫০০ টাকা ভ্যাটের পরিকল্পনা এনবিআরের ভরিতে ২ হাজার ১৫৮ টাকা কমল স্বর্ণের দাম চাকরি হারালেই যুক্তরাষ্ট্র ছাড়তে হতে পারে বিদেশি কর্মীদের ৪১ দেশে সম্প্রসারিত হচ্ছে প্রবাসীদের এনআইডি সেবা গ্যাস-বিদ্যুৎ সংকটে লংমার্চ নয়, কার্যকর পরিকল্পনা দরকার: প্রধানমন্ত্রী বাংলা কিউআরে সপ্তাহে লেনদেন ছাড়াল ৭০০ কোটি টাকা বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম ঊর্ধ্বমুখী র‍্যাবের সঙ্গে এসআরবির কোনো সম্পর্ক নেই: স্বরাষ্ট্রমন্ত্রী ডেঙ্গু কর্মসূচিতে শিক্ষার্থীদের উপস্থিতি নিশ্চিতে মাউশির নির্দেশ নবম পে-স্কেলের গেজেট ভেটিংয়ে, প্রজ্ঞাপন জারির অপেক্ষা বিআরটিএর অনুমোদন ছাড়া স্লিপার বাস চলবে না: হাইকোর্ট ৪৮ ঘণ্টায় বঙ্গোপসাগরে লঘুচাপের সম্ভাবনা, পাঁচ দিন বৃষ্টির আভাস শিগগিরই স্থানীয় সরকার নির্বাচনের তফসিল: সিইসি জুলাই যোদ্ধাদের ঋণ রাষ্ট্র কখনো শোধ করতে পারবে না: রাষ্ট্রপতি ঢাকা-চট্টগ্রাম রুটে ইলেকট্রিক ট্রেন, সমীক্ষা ও নকশা শেষ বাঁধনের ওপর হামলা অমার্জনীয় ও নিন্দনীয়: ডেপুটি স্পিকার গণতন্ত্র রক্ষায় গণমাধ্যমকে শক্তিশালী করার আহ্বান রাষ্ট্রপতির প্রাথমিকের ১৪,৩৮৪ সহকারী শিক্ষকের যোগদান ১ অক্টোবর ইস্ট লন্ডন মসজিদের প্রেস ব্রিফিং: ১৩ ও ২৬ সেপ্টেম্বর পুরুষ ও নারীদের পৃথক চ্যারিটি রানে অংশগ্রহণের আহ্বান
হোমআন্তর্জাতিকবিশ্বব্যাংকের নাম ব্যবহার করে প্রতারণার অভিযোগ, জনসাধারণকে সতর্ক থাকার আহ্বান

বিশ্বব্যাংকের নাম ব্যবহার করে প্রতারণার অভিযোগ, জনসাধারণকে সতর্ক থাকার আহ্বান

icon
দর্পণ টিভি লন্ডন
বিশ্বব্যাংকের নাম ব্যবহার করে প্রতারণার অভিযোগ, জনসাধারণকে সতর্ক থাকার আহ্বান

বিশ্বব্যাংকের নাম ও লোগো ব্যবহার করে বাংলাদেশে প্রতারণার একাধিক ঘটনা শনাক্ত হয়েছে বলে জানিয়েছে সংস্থাটি। বৃহস্পতিবার ৮ জানুয়ারি প্রকাশিত এক বিশেষ সংবাদ বিজ্ঞপ্তিতে বিশ্বব্যাংক স্পষ্ট করে জানিয়েছে, তারা কোনো ব্যক্তিকে সরাসরি ঋণ প্রদান করে না।

বিজ্ঞপ্তিতে বলা হয়, সম্প্রতি কিছু প্রতারক চক্র সামাজিক যোগাযোগমাধ্যমে ভুয়া ফেসবুক পেজ ও আইডি ব্যবহার করে বিশ্বব্যাংকের পক্ষ থেকে ঋণ পাইয়ে দেওয়ার প্রলোভন দেখাচ্ছে। এই প্রক্রিয়ায় তারা সাধারণ মানুষের কাছ থেকে বিভিন্ন ধরনের ফি আদায় এবং ব্যক্তিগত আর্থিক তথ্য সংগ্রহের চেষ্টা করছে।

বিশ্বব্যাংক জানিয়েছে, সংস্থাটি কখনোই ব্যক্তিগত ব্যাংক হিসাবের তথ্য, পিন নম্বর কিংবা মোবাইল ব্যাংকিং সংক্রান্ত কোনো গোপন তথ্য জানতে চায় না। এ ধরনের কোনো স্কিম, প্রকল্প বা ব্যক্তিগত ঋণ কার্যক্রমের সঙ্গে বিশ্বব্যাংকের কোনো সংশ্লিষ্টতা নেই বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।

সংস্থাটি আরও জানায়, প্রতারণামূলক এসব কার্যক্রমে মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে অর্থ আদায়ের চেষ্টা করা হচ্ছে, যা সম্পূর্ণভাবে ভুয়া ও বেআইনি। এ ধরনের বার্তা, ফোনকল বা অনলাইন প্রস্তাব থেকে দূরে থাকার জন্য সাধারণ মানুষকে বিশেষভাবে সতর্ক করা হয়েছে।

বিশ্বব্যাংকের পক্ষ থেকে অনুরোধ জানানো হয়েছে, কেউ যদি এ ধরনের প্রতারণার শিকার হন বা সন্দেহজনক কোনো তথ্য পান, তাহলে দ্রুত স্থানীয় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে যোগাযোগ করতে।

সংস্থাটির মতে, বিশ্বব্যাংকের আন্তর্জাতিক পরিচিতি ও বিশ্বাসযোগ্যতাকে কাজে লাগিয়ে একটি চক্র সাধারণ মানুষের সরলতার সুযোগ নেওয়ার চেষ্টা করছে। এ কারণেই জনসচেতনতা বাড়াতে এই সতর্কবার্তা প্রকাশ করা হয়েছে।

আরও খবর
চাকরি হারালেই যুক্তরাষ্ট্র ছাড়তে হতে পারে বিদেশি কর্মীদের
চাকরি হারালেই যুক্তরাষ্ট্র ছাড়তে হতে পারে বিদেশি কর্মীদের
বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম ঊর্ধ্বমুখী
বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম ঊর্ধ্বমুখী
ইস্ট লন্ডন মসজিদের প্রেস ব্রিফিং: ১৩ ও ২৬ সেপ্টেম্বর পুরুষ ও নারীদের পৃথক চ্যারিটি রানে অংশগ্রহণের আহ্বান
ইস্ট লন্ডন মসজিদের প্রেস ব্রিফিং: ১৩ ও ২৬ সেপ্টেম্বর পুরুষ ও নারীদের পৃথক চ্যারিটি রানে অংশগ্রহণের আহ্বান
সাংবাদিক বকসি ইকবাল আহমেদের সম্মানে ইউকে বাংলা রিপোর্টার্স ইউনিটির প্রীতিসভা অনুষ্ঠিত
সাংবাদিক বকসি ইকবাল আহমেদের সম্মানে ইউকে বাংলা রিপোর্টার্স ইউনিটির প্রীতিসভা অনুষ্ঠিত
উৎসবমুখর পরিবেশে এলবিপিসি ক্রিকেট টুর্নামেন্ট ২০২৬, চ্যাম্পিয়ন বিবিটি সিডাব্লিউ মিডিয়া
উৎসবমুখর পরিবেশে এলবিপিসি ক্রিকেট টুর্নামেন্ট ২০২৬, চ্যাম্পিয়ন বিবিটি সিডাব্লিউ মিডিয়া
প্রবাসী ট্রাইব্যুনাল গঠনের দাবি, আইনমন্ত্রীর কাছে HRPB এর স্মারকলিপি
প্রবাসী ট্রাইব্যুনাল গঠনের দাবি, আইনমন্ত্রীর কাছে HRPB এর স্মারকলিপি
বাংলাদেশসহ ৭৫ দেশের অভিবাসী ভিসা স্থগিতের নীতি বাতিল করলেন মার্কিন আদালত
বাংলাদেশসহ ৭৫ দেশের অভিবাসী ভিসা স্থগিতের নীতি বাতিল করলেন মার্কিন আদালত
লন্ডনে ঢাবি অ্যালামনাই ইউকের দিনব্যাপী কোচ ট্রিপ অনুষ্ঠিত
লন্ডনে ঢাবি অ্যালামনাই ইউকের দিনব্যাপী কোচ ট্রিপ অনুষ্ঠিত