বুধবার , ১৬ সেপ্টেম্বর ২০২৬
সাম্প্রতিক
আমিরাতে ৪৮০০ বাংলাদেশির ভিসা বাতিল, পুনর্বিবেচনার অনুরোধ বাংলাদেশের ভারতের আচরণে সুসম্পর্কের ইতিবাচক লক্ষণ নেই: স্পিকার ভবিষ্যৎমুখী আইন বাংলাদেশের অগ্রগতির চাবিকাঠি: মার্কিন রাষ্ট্রদূত মঙ্গলবার রাত থেকেই গ্যাস-বিদ্যুৎ পরিস্থিতি আগের অবস্থায় ফেরার আশ্বাস শিক্ষাপ্রতিষ্ঠানের কমিটির সভাপতি নির্বাচনে আসছে নতুন নিয়ম গাবতলী থেকে দাশেরকান্দি, ৪৫ হাজার কোটি টাকার নতুন মেট্রোরেল প্রকল্প ইউনিয়ন পর্যায়ে মাসে ৫০০ টাকা ভ্যাটের পরিকল্পনা এনবিআরের ভরিতে ২ হাজার ১৫৮ টাকা কমল স্বর্ণের দাম চাকরি হারালেই যুক্তরাষ্ট্র ছাড়তে হতে পারে বিদেশি কর্মীদের ৪১ দেশে সম্প্রসারিত হচ্ছে প্রবাসীদের এনআইডি সেবা গ্যাস-বিদ্যুৎ সংকটে লংমার্চ নয়, কার্যকর পরিকল্পনা দরকার: প্রধানমন্ত্রী বাংলা কিউআরে সপ্তাহে লেনদেন ছাড়াল ৭০০ কোটি টাকা বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম ঊর্ধ্বমুখী র‍্যাবের সঙ্গে এসআরবির কোনো সম্পর্ক নেই: স্বরাষ্ট্রমন্ত্রী ডেঙ্গু কর্মসূচিতে শিক্ষার্থীদের উপস্থিতি নিশ্চিতে মাউশির নির্দেশ নবম পে-স্কেলের গেজেট ভেটিংয়ে, প্রজ্ঞাপন জারির অপেক্ষা বিআরটিএর অনুমোদন ছাড়া স্লিপার বাস চলবে না: হাইকোর্ট ৪৮ ঘণ্টায় বঙ্গোপসাগরে লঘুচাপের সম্ভাবনা, পাঁচ দিন বৃষ্টির আভাস শিগগিরই স্থানীয় সরকার নির্বাচনের তফসিল: সিইসি জুলাই যোদ্ধাদের ঋণ রাষ্ট্র কখনো শোধ করতে পারবে না: রাষ্ট্রপতি ঢাকা-চট্টগ্রাম রুটে ইলেকট্রিক ট্রেন, সমীক্ষা ও নকশা শেষ বাঁধনের ওপর হামলা অমার্জনীয় ও নিন্দনীয়: ডেপুটি স্পিকার গণতন্ত্র রক্ষায় গণমাধ্যমকে শক্তিশালী করার আহ্বান রাষ্ট্রপতির প্রাথমিকের ১৪,৩৮৪ সহকারী শিক্ষকের যোগদান ১ অক্টোবর ইস্ট লন্ডন মসজিদের প্রেস ব্রিফিং: ১৩ ও ২৬ সেপ্টেম্বর পুরুষ ও নারীদের পৃথক চ্যারিটি রানে অংশগ্রহণের আহ্বান
হোমআন্তর্জাতিকইরান সংকটে কূটনৈতিক সমর্থন দিলেও সামরিক সহায়তায় নীরব রাশিয়া ও চীন

ইরান সংকটে কূটনৈতিক সমর্থন দিলেও সামরিক সহায়তায় নীরব রাশিয়া ও চীন

icon
দর্পণ টিভি লন্ডন
ইরান সংকটে কূটনৈতিক সমর্থন দিলেও সামরিক সহায়তায় নীরব রাশিয়া ও চীন

যুক্তরাষ্ট্র ও ইসরাইলের হামলায় ইরানে ব্যাপক প্রাণহানির পর দেশটির ঘনিষ্ঠ দুই কূটনৈতিক অংশীদার রাশিয়া ও চীন হামলার তীব্র নিন্দা জানিয়েছে। তবে এখন পর্যন্ত তেহরানকে সরাসরি সামরিক সহায়তা দেওয়ার কোনো ইঙ্গিত দেয়নি এই দুই পরাশক্তি।

সাম্প্রতিক পরিস্থিতিতে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনিকে লক্ষ্য করে হামলাকে মানবিক ও নৈতিক সব নীতির গুরুতর লঙ্ঘন বলে মন্তব্য করেন। অন্যদিকে চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই ইসরাইলের পররাষ্ট্রমন্ত্রী গিদেওন সারের সঙ্গে ফোনালাপে শক্তি প্রয়োগের মাধ্যমে সংকটের স্থায়ী সমাধান সম্ভব নয় বলে উল্লেখ করেন এবং সব পক্ষকে উত্তেজনা না বাড়ানোর আহ্বান জানান।

রাশিয়া ও চীন একসঙ্গে জাতিসংঘ নিরাপত্তা পরিষদের জরুরি বৈঠক আহ্বানের দাবি জানিয়েছে। এ ঘটনাকে ঘিরে আন্তর্জাতিক পর্যবেক্ষকদের মতে, তিন দেশের মধ্যে দীর্ঘদিন ধরে কৌশলগত সহযোগিতা থাকলেও সেটি সরাসরি সামরিক জোটে পরিণত হয়নি।

২০২৫ সালের জানুয়ারিতে রাশিয়া ও ইরান একটি বিস্তৃত কৌশলগত অংশীদারত্ব চুক্তি স্বাক্ষর করে। চুক্তির আওতায় বাণিজ্য, প্রতিরক্ষা সহযোগিতা, বিজ্ঞান, সংস্কৃতি ও শিক্ষা খাতে সমন্বয় জোরদারের কথা বলা হয়। একই সঙ্গে গোয়েন্দা তথ্য বিনিময় এবং সামরিক সমন্বয় বৃদ্ধির বিষয়ও এতে অন্তর্ভুক্ত রয়েছে। তবে এই চুক্তিতে পারস্পরিক সামরিক প্রতিরক্ষার বাধ্যবাধকতা নেই। ফলে কোনো দেশ যুদ্ধে জড়ালে অন্য দেশকে সরাসরি যুদ্ধে অংশ নিতে হবে এমন শর্ত সেখানে রাখা হয়নি।

রুশ বিশ্লেষকদের মতে, ইউক্রেন যুদ্ধ এবং পশ্চিমা বিশ্বের সঙ্গে চলমান উত্তেজনার প্রেক্ষাপটে মস্কো নতুন কোনো বড় সংঘাতে জড়িয়ে পড়তে সতর্ক অবস্থান নিয়েছে। তাই তারা ইরানের পক্ষে সরাসরি সামরিক পদক্ষেপ নেওয়ার সম্ভাবনা কম।

চীনের ক্ষেত্রেও একই ধরনের বাস্তবতা দেখা যাচ্ছে। ২০২১ সালে বেইজিং ও তেহরানের মধ্যে ২৫ বছরের দীর্ঘমেয়াদি সহযোগিতা চুক্তি স্বাক্ষরিত হয়। এর আওতায় জ্বালানি, অবকাঠামো ও বিনিয়োগ খাতে সহযোগিতা বৃদ্ধি এবং ইরানকে চীনের বেল্ট অ্যান্ড রোড উদ্যোগে যুক্ত করার পরিকল্পনা নেওয়া হয়। তবে চীন ঐতিহ্যগতভাবে অন্য দেশের সংঘাতে সরাসরি সামরিক হস্তক্ষেপ থেকে বিরত থাকার নীতি অনুসরণ করে।

বিশ্লেষকদের মতে, চীন ইরানের সঙ্গে অর্থনৈতিক সম্পর্ক বজায় রাখলেও সামরিক সহযোগিতার ক্ষেত্রে স্পষ্ট সীমারেখা টেনে রেখেছে। বরং কূটনৈতিক উদ্যোগ, মধ্যস্থতা এবং আন্তর্জাতিক আলোচনার মাধ্যমে উত্তেজনা প্রশমনের দিকেই বেশি গুরুত্ব দিচ্ছে বেইজিং।

অর্থনৈতিক বাস্তবতাও এখানে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। জাহাজ চলাচল পর্যবেক্ষণকারী সংস্থা কেপলারের তথ্য অনুযায়ী, ইরানের মোট অপরিশোধিত তেল রপ্তানির প্রায় ৮৭ শতাংশ চীনে যায়। ফলে জ্বালানি বাজারে ইরান চীনের জন্য গুরুত্বপূর্ণ হলেও বৈশ্বিক বাণিজ্যের তুলনায় এটি সীমিত অংশীদারিত্ব।

বিশ্লেষকদের মতে, মধ্যপ্রাচ্যে বড় ধরনের অস্থিতিশীলতা দেখা দিলে তা বৈশ্বিক জ্বালানি সরবরাহ, আন্তর্জাতিক বাণিজ্য এবং আঞ্চলিক নিরাপত্তা পরিস্থিতিতে প্রভাব ফেলতে পারে। তাই রাশিয়া ও চীন সামরিক জোটের পথে না গিয়ে কূটনৈতিক চাপ, আন্তর্জাতিক আলোচনা এবং মধ্যস্থতার মাধ্যমেই সংকট মোকাবিলার কৌশল বেছে নিয়েছে।

আরও খবর
চাকরি হারালেই যুক্তরাষ্ট্র ছাড়তে হতে পারে বিদেশি কর্মীদের
চাকরি হারালেই যুক্তরাষ্ট্র ছাড়তে হতে পারে বিদেশি কর্মীদের
বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম ঊর্ধ্বমুখী
বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম ঊর্ধ্বমুখী
ইস্ট লন্ডন মসজিদের প্রেস ব্রিফিং: ১৩ ও ২৬ সেপ্টেম্বর পুরুষ ও নারীদের পৃথক চ্যারিটি রানে অংশগ্রহণের আহ্বান
ইস্ট লন্ডন মসজিদের প্রেস ব্রিফিং: ১৩ ও ২৬ সেপ্টেম্বর পুরুষ ও নারীদের পৃথক চ্যারিটি রানে অংশগ্রহণের আহ্বান
সাংবাদিক বকসি ইকবাল আহমেদের সম্মানে ইউকে বাংলা রিপোর্টার্স ইউনিটির প্রীতিসভা অনুষ্ঠিত
সাংবাদিক বকসি ইকবাল আহমেদের সম্মানে ইউকে বাংলা রিপোর্টার্স ইউনিটির প্রীতিসভা অনুষ্ঠিত
উৎসবমুখর পরিবেশে এলবিপিসি ক্রিকেট টুর্নামেন্ট ২০২৬, চ্যাম্পিয়ন বিবিটি সিডাব্লিউ মিডিয়া
উৎসবমুখর পরিবেশে এলবিপিসি ক্রিকেট টুর্নামেন্ট ২০২৬, চ্যাম্পিয়ন বিবিটি সিডাব্লিউ মিডিয়া
প্রবাসী ট্রাইব্যুনাল গঠনের দাবি, আইনমন্ত্রীর কাছে HRPB এর স্মারকলিপি
প্রবাসী ট্রাইব্যুনাল গঠনের দাবি, আইনমন্ত্রীর কাছে HRPB এর স্মারকলিপি
বাংলাদেশসহ ৭৫ দেশের অভিবাসী ভিসা স্থগিতের নীতি বাতিল করলেন মার্কিন আদালত
বাংলাদেশসহ ৭৫ দেশের অভিবাসী ভিসা স্থগিতের নীতি বাতিল করলেন মার্কিন আদালত
লন্ডনে ঢাবি অ্যালামনাই ইউকের দিনব্যাপী কোচ ট্রিপ অনুষ্ঠিত
লন্ডনে ঢাবি অ্যালামনাই ইউকের দিনব্যাপী কোচ ট্রিপ অনুষ্ঠিত