বুধবার , ১৬ সেপ্টেম্বর ২০২৬
সাম্প্রতিক
আমিরাতে ৪৮০০ বাংলাদেশির ভিসা বাতিল, পুনর্বিবেচনার অনুরোধ বাংলাদেশের ভারতের আচরণে সুসম্পর্কের ইতিবাচক লক্ষণ নেই: স্পিকার ভবিষ্যৎমুখী আইন বাংলাদেশের অগ্রগতির চাবিকাঠি: মার্কিন রাষ্ট্রদূত মঙ্গলবার রাত থেকেই গ্যাস-বিদ্যুৎ পরিস্থিতি আগের অবস্থায় ফেরার আশ্বাস শিক্ষাপ্রতিষ্ঠানের কমিটির সভাপতি নির্বাচনে আসছে নতুন নিয়ম গাবতলী থেকে দাশেরকান্দি, ৪৫ হাজার কোটি টাকার নতুন মেট্রোরেল প্রকল্প ইউনিয়ন পর্যায়ে মাসে ৫০০ টাকা ভ্যাটের পরিকল্পনা এনবিআরের ভরিতে ২ হাজার ১৫৮ টাকা কমল স্বর্ণের দাম চাকরি হারালেই যুক্তরাষ্ট্র ছাড়তে হতে পারে বিদেশি কর্মীদের ৪১ দেশে সম্প্রসারিত হচ্ছে প্রবাসীদের এনআইডি সেবা গ্যাস-বিদ্যুৎ সংকটে লংমার্চ নয়, কার্যকর পরিকল্পনা দরকার: প্রধানমন্ত্রী বাংলা কিউআরে সপ্তাহে লেনদেন ছাড়াল ৭০০ কোটি টাকা বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম ঊর্ধ্বমুখী র‍্যাবের সঙ্গে এসআরবির কোনো সম্পর্ক নেই: স্বরাষ্ট্রমন্ত্রী ডেঙ্গু কর্মসূচিতে শিক্ষার্থীদের উপস্থিতি নিশ্চিতে মাউশির নির্দেশ নবম পে-স্কেলের গেজেট ভেটিংয়ে, প্রজ্ঞাপন জারির অপেক্ষা বিআরটিএর অনুমোদন ছাড়া স্লিপার বাস চলবে না: হাইকোর্ট ৪৮ ঘণ্টায় বঙ্গোপসাগরে লঘুচাপের সম্ভাবনা, পাঁচ দিন বৃষ্টির আভাস শিগগিরই স্থানীয় সরকার নির্বাচনের তফসিল: সিইসি জুলাই যোদ্ধাদের ঋণ রাষ্ট্র কখনো শোধ করতে পারবে না: রাষ্ট্রপতি ঢাকা-চট্টগ্রাম রুটে ইলেকট্রিক ট্রেন, সমীক্ষা ও নকশা শেষ বাঁধনের ওপর হামলা অমার্জনীয় ও নিন্দনীয়: ডেপুটি স্পিকার গণতন্ত্র রক্ষায় গণমাধ্যমকে শক্তিশালী করার আহ্বান রাষ্ট্রপতির প্রাথমিকের ১৪,৩৮৪ সহকারী শিক্ষকের যোগদান ১ অক্টোবর ইস্ট লন্ডন মসজিদের প্রেস ব্রিফিং: ১৩ ও ২৬ সেপ্টেম্বর পুরুষ ও নারীদের পৃথক চ্যারিটি রানে অংশগ্রহণের আহ্বান
হোমআন্তর্জাতিকইরানের ড্রোন হামলায় অ্যামাজনের একাধিক ডাটা সেন্টার অকার্যকর

ইরানের ড্রোন হামলায় অ্যামাজনের একাধিক ডাটা সেন্টার অকার্যকর

icon
দর্পণ টিভি লন্ডন
ইরানের ড্রোন হামলায় অ্যামাজনের একাধিক ডাটা সেন্টার অকার্যকর

মধ্যপ্রাচ্যের চলমান উত্তেজনার মধ্যে সংযুক্ত আরব আমিরাতে অবস্থিত অ্যামাজনের একাধিক ডাটা সেন্টার ড্রোন হামলায় ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানিয়েছে অ্যামাজন ওয়েব সার্ভিসেস এডব্লিউএস। প্রযুক্তি সেবা প্রদানকারী এই প্রতিষ্ঠান জানায়, হামলার ফলে তাদের গুরুত্বপূর্ণ অবকাঠামোর কিছু অংশ অকার্যকর হয়ে পড়েছে।

প্রতিষ্ঠানটির তথ্য অনুযায়ী, সংযুক্ত আরব আমিরাতে তাদের দুটি ডাটা সেন্টার সরাসরি ড্রোনের আঘাতে ক্ষতিগ্রস্ত হয়েছে। এছাড়া বাহরাইনে অবস্থিত আরেকটি স্থাপনার কাছাকাছি ড্রোন হামলার ঘটনাও ঘটেছে বলে জানানো হয়েছে।

এডব্লিউএস জানায়, ড্রোনের আঘাতে অবকাঠামোগত ক্ষতি হয়েছে এবং সংশ্লিষ্ট ভবনের বিদ্যুৎ সরবরাহও বিঘ্নিত হয়েছে। এর ফলে কিছু প্রযুক্তিগত সেবায় প্রভাব পড়ার আশঙ্কা তৈরি হয়েছে।

ডাটা সেন্টারগুলো মূলত একটি অঞ্চলের বিভিন্ন ওয়েবসাইট, অনলাইন অ্যাপ্লিকেশন এবং ডিজিটাল সেবার জন্য তথ্য সংরক্ষণ ও প্রক্রিয়াজাত করে। তাই এ ধরনের স্থাপনায় হামলা বা ক্ষয়ক্ষতির প্রভাব সংশ্লিষ্ট প্রযুক্তি সেবা ও ব্যবসায়িক কার্যক্রমে বড় ধরনের প্রভাব ফেলতে পারে বলে বিশেষজ্ঞরা মনে করছেন।

মধ্যপ্রাচ্যে উদ্ভূত অপ্রত্যাশিত পরিস্থিতির প্রেক্ষাপটে অ্যামাজন তাদের গ্রাহকদের জরুরি সতর্কতা দিয়েছে। প্রতিষ্ঠানটি ব্যবহারকারীদের দ্রুত ডাটা ব্যাকআপ নেওয়া এবং প্রয়োজনে যুক্তরাষ্ট্র, ইউরোপ, এশিয়া কিংবা অন্য নিরাপদ অঞ্চলে তাদের সিস্টেম স্থানান্তরের পরামর্শ দিয়েছে।

বিশ্লেষকদের মতে, প্রযুক্তি অবকাঠামোর ওপর এ ধরনের হামলা আঞ্চলিক সংঘাতের নতুন মাত্রা যোগ করতে পারে। ডিজিটাল নির্ভরশীলতার এই সময়ে ডাটা সেন্টারগুলোর নিরাপত্তা নিশ্চিত করা বিশ্বব্যাপী প্রযুক্তি খাতের জন্য একটি বড় চ্যালেঞ্জ হয়ে উঠছে।

আরও খবর
চাকরি হারালেই যুক্তরাষ্ট্র ছাড়তে হতে পারে বিদেশি কর্মীদের
চাকরি হারালেই যুক্তরাষ্ট্র ছাড়তে হতে পারে বিদেশি কর্মীদের
বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম ঊর্ধ্বমুখী
বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম ঊর্ধ্বমুখী
ইস্ট লন্ডন মসজিদের প্রেস ব্রিফিং: ১৩ ও ২৬ সেপ্টেম্বর পুরুষ ও নারীদের পৃথক চ্যারিটি রানে অংশগ্রহণের আহ্বান
ইস্ট লন্ডন মসজিদের প্রেস ব্রিফিং: ১৩ ও ২৬ সেপ্টেম্বর পুরুষ ও নারীদের পৃথক চ্যারিটি রানে অংশগ্রহণের আহ্বান
সাংবাদিক বকসি ইকবাল আহমেদের সম্মানে ইউকে বাংলা রিপোর্টার্স ইউনিটির প্রীতিসভা অনুষ্ঠিত
সাংবাদিক বকসি ইকবাল আহমেদের সম্মানে ইউকে বাংলা রিপোর্টার্স ইউনিটির প্রীতিসভা অনুষ্ঠিত
উৎসবমুখর পরিবেশে এলবিপিসি ক্রিকেট টুর্নামেন্ট ২০২৬, চ্যাম্পিয়ন বিবিটি সিডাব্লিউ মিডিয়া
উৎসবমুখর পরিবেশে এলবিপিসি ক্রিকেট টুর্নামেন্ট ২০২৬, চ্যাম্পিয়ন বিবিটি সিডাব্লিউ মিডিয়া
প্রবাসী ট্রাইব্যুনাল গঠনের দাবি, আইনমন্ত্রীর কাছে HRPB এর স্মারকলিপি
প্রবাসী ট্রাইব্যুনাল গঠনের দাবি, আইনমন্ত্রীর কাছে HRPB এর স্মারকলিপি
বাংলাদেশসহ ৭৫ দেশের অভিবাসী ভিসা স্থগিতের নীতি বাতিল করলেন মার্কিন আদালত
বাংলাদেশসহ ৭৫ দেশের অভিবাসী ভিসা স্থগিতের নীতি বাতিল করলেন মার্কিন আদালত
লন্ডনে ঢাবি অ্যালামনাই ইউকের দিনব্যাপী কোচ ট্রিপ অনুষ্ঠিত
লন্ডনে ঢাবি অ্যালামনাই ইউকের দিনব্যাপী কোচ ট্রিপ অনুষ্ঠিত