মঙ্গলবার , ১৫ সেপ্টেম্বর ২০২৬
সাম্প্রতিক
আমিরাতে ৪৮০০ বাংলাদেশির ভিসা বাতিল, পুনর্বিবেচনার অনুরোধ বাংলাদেশের ভারতের আচরণে সুসম্পর্কের ইতিবাচক লক্ষণ নেই: স্পিকার ভবিষ্যৎমুখী আইন বাংলাদেশের অগ্রগতির চাবিকাঠি: মার্কিন রাষ্ট্রদূত মঙ্গলবার রাত থেকেই গ্যাস-বিদ্যুৎ পরিস্থিতি আগের অবস্থায় ফেরার আশ্বাস শিক্ষাপ্রতিষ্ঠানের কমিটির সভাপতি নির্বাচনে আসছে নতুন নিয়ম গাবতলী থেকে দাশেরকান্দি, ৪৫ হাজার কোটি টাকার নতুন মেট্রোরেল প্রকল্প ইউনিয়ন পর্যায়ে মাসে ৫০০ টাকা ভ্যাটের পরিকল্পনা এনবিআরের ভরিতে ২ হাজার ১৫৮ টাকা কমল স্বর্ণের দাম চাকরি হারালেই যুক্তরাষ্ট্র ছাড়তে হতে পারে বিদেশি কর্মীদের ৪১ দেশে সম্প্রসারিত হচ্ছে প্রবাসীদের এনআইডি সেবা গ্যাস-বিদ্যুৎ সংকটে লংমার্চ নয়, কার্যকর পরিকল্পনা দরকার: প্রধানমন্ত্রী বাংলা কিউআরে সপ্তাহে লেনদেন ছাড়াল ৭০০ কোটি টাকা বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম ঊর্ধ্বমুখী র‍্যাবের সঙ্গে এসআরবির কোনো সম্পর্ক নেই: স্বরাষ্ট্রমন্ত্রী ডেঙ্গু কর্মসূচিতে শিক্ষার্থীদের উপস্থিতি নিশ্চিতে মাউশির নির্দেশ নবম পে-স্কেলের গেজেট ভেটিংয়ে, প্রজ্ঞাপন জারির অপেক্ষা বিআরটিএর অনুমোদন ছাড়া স্লিপার বাস চলবে না: হাইকোর্ট ৪৮ ঘণ্টায় বঙ্গোপসাগরে লঘুচাপের সম্ভাবনা, পাঁচ দিন বৃষ্টির আভাস শিগগিরই স্থানীয় সরকার নির্বাচনের তফসিল: সিইসি জুলাই যোদ্ধাদের ঋণ রাষ্ট্র কখনো শোধ করতে পারবে না: রাষ্ট্রপতি ঢাকা-চট্টগ্রাম রুটে ইলেকট্রিক ট্রেন, সমীক্ষা ও নকশা শেষ বাঁধনের ওপর হামলা অমার্জনীয় ও নিন্দনীয়: ডেপুটি স্পিকার গণতন্ত্র রক্ষায় গণমাধ্যমকে শক্তিশালী করার আহ্বান রাষ্ট্রপতির প্রাথমিকের ১৪,৩৮৪ সহকারী শিক্ষকের যোগদান ১ অক্টোবর ইস্ট লন্ডন মসজিদের প্রেস ব্রিফিং: ১৩ ও ২৬ সেপ্টেম্বর পুরুষ ও নারীদের পৃথক চ্যারিটি রানে অংশগ্রহণের আহ্বান
হোমআন্তর্জাতিকমধ্যপ্রাচ্যে সংঘাতের প্রভাব, বিশ্ববাজারে জ্বালানির দাম ঊর্ধ্বমুখী

মধ্যপ্রাচ্যে সংঘাতের প্রভাব, বিশ্ববাজারে জ্বালানির দাম ঊর্ধ্বমুখী

icon
দর্পণ টিভি লন্ডন
মধ্যপ্রাচ্যে সংঘাতের প্রভাব, বিশ্ববাজারে জ্বালানির দাম ঊর্ধ্বমুখী

মধ্যপ্রাচ্যে চলমান সামরিক উত্তেজনা বৈশ্বিক জ্বালানি বাজারে তীব্র প্রভাব ফেলতে শুরু করেছে।

সোমবার ২ মার্চ সৌদি আরবের আরামকো তেল শোধনাগার ও কাতারের তরলীকৃত প্রাকৃতিক গ্যাস উৎপাদন অবকাঠামোতে হামলার পর উৎপাদন কার্যক্রম স্থগিত করা হয়, যার জেরে বিশ্ববাজারে তেলের দাম দ্রুত বেড়ে যায়।

বাজার বিশ্লেষকদের তথ্য অনুযায়ী, ব্রেন্ট ক্রুডের দাম একপর্যায়ে প্রায় ১০ শতাংশ বেড়ে ব্যারেলপ্রতি ৮২ ডলার ছাড়িয়ে যায়। যদিও পরবর্তী সময়ে কিছুটা কমে তা ৭৯ ডলারে নেমে আসে। যুক্তরাষ্ট্রের বাজারেও অপরিশোধিত তেলের দাম প্রায় ৭ দশমিক ৬ শতাংশ বেড়ে ব্যারেলপ্রতি ৭২ দশমিক ২০ ডলারে দাঁড়ায়। সপ্তাহান্তে হরমুজ প্রণালির কাছে অন্তত তিনটি জাহাজে হামলার ঘটনার পর থেকেই বাজারে অস্থিরতা বাড়তে থাকে।

বিশ্ব জ্বালানি সরবরাহের অন্যতম গুরুত্বপূর্ণ পথ হরমুজ প্রণালি দিয়ে প্রায় ২০ শতাংশ তেল ও গ্যাস পরিবহন করা হয়। এই প্রণালিতে জাহাজ চলাচল নিয়ে সতর্কবার্তা এবং হামলার ঘটনায় সরবরাহব্যবস্থা বিঘ্নিত হওয়ার আশঙ্কা তৈরি হয়েছে। যুক্তরাজ্যের মেরিটাইম ট্রেড অপারেশনস সেন্টার জানিয়েছে, প্রণালিতে দুটি জাহাজে হামলার পাশাপাশি আরেকটি জাহাজের নিকটে একটি অজ্ঞাত বস্তু বিস্ফোরিত হয়েছে।

কাতারের এলএনজি স্থাপনায় হামলার পর কাতার এনার্জি উৎপাদন বন্ধ রাখার সিদ্ধান্ত নেয়। এর প্রভাবে ইউরোপীয় গ্যাসবাজারে দাম প্রায় ৪৫ শতাংশ পর্যন্ত বেড়েছে বলে বাজার সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।

জ্বালানি বাজারের অস্থিরতার প্রভাব শেয়ারবাজারেও পড়েছে। লন্ডনের এফটিএসই ১০০ সূচক প্রায় ১ শতাংশ কমে লেনদেন শুরু করে। ফ্রান্সের সিএসি ৪০ সূচক ১ দশমিক ৬ শতাংশ এবং জার্মানির ডিএএক্স সূচক ১ দশমিক ৭ শতাংশ হ্রাস পেয়েছে। মধ্যপ্রাচ্যে আকাশপথ বন্ধ থাকায় বিমান পরিবহন খাতের শেয়ারেও চাপ দেখা গেছে।

অনিশ্চয়তার সময়ে নিরাপদ বিনিয়োগ হিসেবে বিবেচিত সোনার দামও বেড়েছে। আন্তর্জাতিক বাজারে এর মূল্য ২ দশমিক ৩ শতাংশ বেড়ে আউন্সপ্রতি ৫ হাজার ৩৯৫ দশমিক ৯৯ ডলারে পৌঁছেছে।

বিশ্লেষকদের মতে, সংঘাত দীর্ঘস্থায়ী হলে তেলের দাম ১০০ ডলারের সীমা অতিক্রম করতে পারে। এতে বৈশ্বিক মূল্যস্ফীতি ও সুদের হারে নতুন চাপ তৈরি হওয়ার আশঙ্কা রয়েছে। হরমুজ প্রণালিতে নৌপরিবহন কার্যক্রমে স্থবিরতা দেখা দিলে পরিস্থিতি আরও জটিল হতে পারে বলেও সতর্ক করছেন তারা।

বৈশ্বিক অর্থনীতি যখন ধীরগতির পুনরুদ্ধারের পথে, তখন জ্বালানি বাজারের এই অস্থিরতা নতুন উদ্বেগ তৈরি করেছে। বিশ্বজুড়ে বিনিয়োগকারী ও নীতিনির্ধারকদের নজর এখন মধ্যপ্রাচ্যের পরিস্থিতির দিকে। শান্তিপূর্ণ সমাধান ছাড়া স্থিতিশীলতা ফেরানো কঠিন হবে বলেই মনে করছেন অর্থনীতি সংশ্লিষ্টরা।

আরও খবর
চাকরি হারালেই যুক্তরাষ্ট্র ছাড়তে হতে পারে বিদেশি কর্মীদের
চাকরি হারালেই যুক্তরাষ্ট্র ছাড়তে হতে পারে বিদেশি কর্মীদের
বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম ঊর্ধ্বমুখী
বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম ঊর্ধ্বমুখী
ইস্ট লন্ডন মসজিদের প্রেস ব্রিফিং: ১৩ ও ২৬ সেপ্টেম্বর পুরুষ ও নারীদের পৃথক চ্যারিটি রানে অংশগ্রহণের আহ্বান
ইস্ট লন্ডন মসজিদের প্রেস ব্রিফিং: ১৩ ও ২৬ সেপ্টেম্বর পুরুষ ও নারীদের পৃথক চ্যারিটি রানে অংশগ্রহণের আহ্বান
সাংবাদিক বকসি ইকবাল আহমেদের সম্মানে ইউকে বাংলা রিপোর্টার্স ইউনিটির প্রীতিসভা অনুষ্ঠিত
সাংবাদিক বকসি ইকবাল আহমেদের সম্মানে ইউকে বাংলা রিপোর্টার্স ইউনিটির প্রীতিসভা অনুষ্ঠিত
উৎসবমুখর পরিবেশে এলবিপিসি ক্রিকেট টুর্নামেন্ট ২০২৬, চ্যাম্পিয়ন বিবিটি সিডাব্লিউ মিডিয়া
উৎসবমুখর পরিবেশে এলবিপিসি ক্রিকেট টুর্নামেন্ট ২০২৬, চ্যাম্পিয়ন বিবিটি সিডাব্লিউ মিডিয়া
প্রবাসী ট্রাইব্যুনাল গঠনের দাবি, আইনমন্ত্রীর কাছে HRPB এর স্মারকলিপি
প্রবাসী ট্রাইব্যুনাল গঠনের দাবি, আইনমন্ত্রীর কাছে HRPB এর স্মারকলিপি
বাংলাদেশসহ ৭৫ দেশের অভিবাসী ভিসা স্থগিতের নীতি বাতিল করলেন মার্কিন আদালত
বাংলাদেশসহ ৭৫ দেশের অভিবাসী ভিসা স্থগিতের নীতি বাতিল করলেন মার্কিন আদালত
লন্ডনে ঢাবি অ্যালামনাই ইউকের দিনব্যাপী কোচ ট্রিপ অনুষ্ঠিত
লন্ডনে ঢাবি অ্যালামনাই ইউকের দিনব্যাপী কোচ ট্রিপ অনুষ্ঠিত