ইসরায়েল মার্কিন ঘাঁটিতে ইতিহাসের সবচেয়ে ধ্বংসাত্মক অভিযান শুরুর হুঁশিয়ারি আইআরজিসির
ইসরায়েল এবং মধ্যপ্রাচ্যে অবস্থিত মার্কিন সামরিক ঘাঁটিগুলো লক্ষ্য করে ইতিহাসের সবচেয়ে ধ্বংসাত্মক আক্রমণাত্মক অভিযান শুরুর হুঁশিয়ারি দিয়েছে ইরানের ইসলামিক রেভলিউশনারি গার্ড কর্পস আইআরজিসি। সংস্থাটির এক বিবৃতির বরাতে এ তথ্য জানিয়েছে বিবিসি।
আইআরজিসির বিবৃতিতে বলা হয়, অধিকৃত অঞ্চল এবং আমেরিকান ঘাঁটি লক্ষ্য করে ইসলামী প্রজাতন্ত্র ইরানের সশস্ত্র বাহিনীর ইতিহাসে সবচেয়ে ধ্বংসাত্মক আক্রমণাত্মক অভিযান অল্প সময়ের মধ্যেই শুরু হবে। তবে সম্ভাব্য হামলার সময়, স্থান বা কৌশল সম্পর্কে বিস্তারিত কিছু জানানো হয়নি।
এর আগে ইরানের রাষ্ট্রীয় টেলিভিশন দেশটির সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনির মৃত্যুর খবর নিশ্চিত করে। এর মধ্যে দেশটিতে ৪০ দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করা হয়েছে।
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ হামলার পর খামেনি নিহত হয়েছেন বলে দাবি করেছিলেন। তবে এ বিষয়ে যুক্তরাষ্ট্র বা ইসরায়েলের পক্ষ থেকে তাৎক্ষণিক কোনো আনুষ্ঠানিক বিবৃতি পাওয়া যায়নি।
সাম্প্রতিক এই পরিস্থিতিকে কেন্দ্র করে মধ্যপ্রাচ্যে উত্তেজনা আরও বেড়েছে এবং আন্তর্জাতিক মহলে গভীর উদ্বেগ তৈরি হয়েছে।