বুধবার , ১৬ সেপ্টেম্বর ২০২৬
সাম্প্রতিক
আমিরাতে ৪৮০০ বাংলাদেশির ভিসা বাতিল, পুনর্বিবেচনার অনুরোধ বাংলাদেশের ভারতের আচরণে সুসম্পর্কের ইতিবাচক লক্ষণ নেই: স্পিকার ভবিষ্যৎমুখী আইন বাংলাদেশের অগ্রগতির চাবিকাঠি: মার্কিন রাষ্ট্রদূত মঙ্গলবার রাত থেকেই গ্যাস-বিদ্যুৎ পরিস্থিতি আগের অবস্থায় ফেরার আশ্বাস শিক্ষাপ্রতিষ্ঠানের কমিটির সভাপতি নির্বাচনে আসছে নতুন নিয়ম গাবতলী থেকে দাশেরকান্দি, ৪৫ হাজার কোটি টাকার নতুন মেট্রোরেল প্রকল্প ইউনিয়ন পর্যায়ে মাসে ৫০০ টাকা ভ্যাটের পরিকল্পনা এনবিআরের ভরিতে ২ হাজার ১৫৮ টাকা কমল স্বর্ণের দাম চাকরি হারালেই যুক্তরাষ্ট্র ছাড়তে হতে পারে বিদেশি কর্মীদের ৪১ দেশে সম্প্রসারিত হচ্ছে প্রবাসীদের এনআইডি সেবা গ্যাস-বিদ্যুৎ সংকটে লংমার্চ নয়, কার্যকর পরিকল্পনা দরকার: প্রধানমন্ত্রী বাংলা কিউআরে সপ্তাহে লেনদেন ছাড়াল ৭০০ কোটি টাকা বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম ঊর্ধ্বমুখী র‍্যাবের সঙ্গে এসআরবির কোনো সম্পর্ক নেই: স্বরাষ্ট্রমন্ত্রী ডেঙ্গু কর্মসূচিতে শিক্ষার্থীদের উপস্থিতি নিশ্চিতে মাউশির নির্দেশ নবম পে-স্কেলের গেজেট ভেটিংয়ে, প্রজ্ঞাপন জারির অপেক্ষা বিআরটিএর অনুমোদন ছাড়া স্লিপার বাস চলবে না: হাইকোর্ট ৪৮ ঘণ্টায় বঙ্গোপসাগরে লঘুচাপের সম্ভাবনা, পাঁচ দিন বৃষ্টির আভাস শিগগিরই স্থানীয় সরকার নির্বাচনের তফসিল: সিইসি জুলাই যোদ্ধাদের ঋণ রাষ্ট্র কখনো শোধ করতে পারবে না: রাষ্ট্রপতি ঢাকা-চট্টগ্রাম রুটে ইলেকট্রিক ট্রেন, সমীক্ষা ও নকশা শেষ বাঁধনের ওপর হামলা অমার্জনীয় ও নিন্দনীয়: ডেপুটি স্পিকার গণতন্ত্র রক্ষায় গণমাধ্যমকে শক্তিশালী করার আহ্বান রাষ্ট্রপতির প্রাথমিকের ১৪,৩৮৪ সহকারী শিক্ষকের যোগদান ১ অক্টোবর ইস্ট লন্ডন মসজিদের প্রেস ব্রিফিং: ১৩ ও ২৬ সেপ্টেম্বর পুরুষ ও নারীদের পৃথক চ্যারিটি রানে অংশগ্রহণের আহ্বান
হোমআন্তর্জাতিকআফগানিস্তানে সামরিক অভিযান অব্যাহত রাখার ঘোষণা পাকিস্তানের, পরিস্থিতি ‘উন্মুক্ত যুদ্ধ’ বলছেন আসিফ

আফগানিস্তানে সামরিক অভিযান অব্যাহত রাখার ঘোষণা পাকিস্তানের, পরিস্থিতি ‘উন্মুক্ত যুদ্ধ’ বলছেন আসিফ

icon
দর্পণ টিভি লন্ডন
আফগানিস্তানে সামরিক অভিযান অব্যাহত রাখার ঘোষণা পাকিস্তানের, পরিস্থিতি ‘উন্মুক্ত যুদ্ধ’ বলছেন আসিফ

আফগানিস্তানের ভেতরে কয়েক ঘণ্টা ধরে আন্তঃসীমান্ত হামলা চালানোর পরও নিজেদের অবস্থান আরও কঠোর করেছে পাকিস্তান। দেশটির পক্ষ থেকে জানানো হয়েছে, আফগান ভূখণ্ডে সামরিক অভিযান এখনো অব্যাহত রয়েছে।

পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী খাজা আসিফ পরিস্থিতিকে সরাসরি উন্মুক্ত যুদ্ধে রূপ নেওয়া সংঘাত হিসেবে উল্লেখ করে বলেন, পাকিস্তান ও আফগানিস্তানের তালেবান সরকারের মধ্যকার উত্তেজনা এখন প্রকাশ্য সামরিক মোকাবিলায় পরিণত হয়েছে।

আন্তর্জাতিক সংবাদমাধ্যম আল জাজিরার প্রতিবেদনে বলা হয়েছে, পাকিস্তানের হামলার পর আফগানিস্তানের রাজধানী কাবুলসহ বিভিন্ন এলাকায় জোরালো বিস্ফোরণের শব্দ শোনা গেছে। সীমান্তজুড়ে দুই দেশের বাহিনীর মধ্যে গোলাগুলি ও পাল্টাপাল্টি আক্রমণ অব্যাহত রয়েছে বলেও প্রতিবেদনে উল্লেখ করা হয়।

এ পরিস্থিতিতে পাকিস্তানের প্রধানমন্ত্রীর বিদেশি গণমাধ্যম বিষয়ক মুখপাত্র মোশাররফ জাইদি বলেন, আফগান তালেবান প্রশাসন আন্তর্জাতিক আইন ও দোহা চুক্তির প্রতিশ্রুতি অনুযায়ী আচরণ না করা পর্যন্ত এই সংঘাত থামবে না। তিনি অভিযোগ করেন, আফগান ভূখণ্ড ব্যবহার করে পাকিস্তানের বিরুদ্ধে সক্রিয় সশস্ত্র গোষ্ঠীগুলোর তৎপরতা বন্ধ করতে হবে এবং সুপ্রতিবেশীসুলভ আচরণ নিশ্চিত করতে হবে।

অন্যদিকে আফগানিস্তানের তালেবান সরকার সংঘাত নিরসনে আলোচনার আহ্বান জানিয়েছে। তাদের মুখপাত্র জাবিউল্লাহ মুজাহিদ সংবাদ সম্মেলনে বলেন, দুই দেশের সমস্যার শান্তিপূর্ণ সমাধানই কাম্য এবং সংলাপের পথ খোলা রাখা উচিত।

স্থানীয় সময় বৃহস্পতিবার রাত ১টা ৫০ মিনিটের দিকে কাবুলে প্রথম বিমান হামলা চালানো হয় বলে জানা গেছে। জবাবে আফগান বাহিনী বিমানবিধ্বংসী গোলাবর্ষণ করে। পাকিস্তানের তথ্যমন্ত্রী আতাউল্লাহ তারার জানান, কাবুল ছাড়াও কান্দাহার ও পাক্তিয়া প্রদেশে তালেবান সংশ্লিষ্ট সামরিক স্থাপনায় আঘাত হানা হয়েছে।

সরকারি সূত্রের দাবি, অভিযানে ১৩৩ জন তালেবান যোদ্ধা নিহত এবং দুই শতাধিক আহত হয়েছেন। তবে এসব সংখ্যার স্বাধীন যাচাই এখনো সম্ভব হয়নি।

দুই দেশের মধ্যে পাল্টাপাল্টি হামলা চলমান থাকায় হতাহতের সংখ্যা বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। উত্তেজনা প্রশমনে কূটনৈতিক উদ্যোগের প্রয়োজনীয়তা জোরালো হয়ে উঠেছে। সংঘাতের এই পরিস্থিতিতে সাধারণ মানুষের নিরাপত্তা ও আঞ্চলিক স্থিতিশীলতাই এখন সবচেয়ে বড় উদ্বেগ।

আরও খবর
চাকরি হারালেই যুক্তরাষ্ট্র ছাড়তে হতে পারে বিদেশি কর্মীদের
চাকরি হারালেই যুক্তরাষ্ট্র ছাড়তে হতে পারে বিদেশি কর্মীদের
বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম ঊর্ধ্বমুখী
বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম ঊর্ধ্বমুখী
ইস্ট লন্ডন মসজিদের প্রেস ব্রিফিং: ১৩ ও ২৬ সেপ্টেম্বর পুরুষ ও নারীদের পৃথক চ্যারিটি রানে অংশগ্রহণের আহ্বান
ইস্ট লন্ডন মসজিদের প্রেস ব্রিফিং: ১৩ ও ২৬ সেপ্টেম্বর পুরুষ ও নারীদের পৃথক চ্যারিটি রানে অংশগ্রহণের আহ্বান
সাংবাদিক বকসি ইকবাল আহমেদের সম্মানে ইউকে বাংলা রিপোর্টার্স ইউনিটির প্রীতিসভা অনুষ্ঠিত
সাংবাদিক বকসি ইকবাল আহমেদের সম্মানে ইউকে বাংলা রিপোর্টার্স ইউনিটির প্রীতিসভা অনুষ্ঠিত
উৎসবমুখর পরিবেশে এলবিপিসি ক্রিকেট টুর্নামেন্ট ২০২৬, চ্যাম্পিয়ন বিবিটি সিডাব্লিউ মিডিয়া
উৎসবমুখর পরিবেশে এলবিপিসি ক্রিকেট টুর্নামেন্ট ২০২৬, চ্যাম্পিয়ন বিবিটি সিডাব্লিউ মিডিয়া
প্রবাসী ট্রাইব্যুনাল গঠনের দাবি, আইনমন্ত্রীর কাছে HRPB এর স্মারকলিপি
প্রবাসী ট্রাইব্যুনাল গঠনের দাবি, আইনমন্ত্রীর কাছে HRPB এর স্মারকলিপি
বাংলাদেশসহ ৭৫ দেশের অভিবাসী ভিসা স্থগিতের নীতি বাতিল করলেন মার্কিন আদালত
বাংলাদেশসহ ৭৫ দেশের অভিবাসী ভিসা স্থগিতের নীতি বাতিল করলেন মার্কিন আদালত
লন্ডনে ঢাবি অ্যালামনাই ইউকের দিনব্যাপী কোচ ট্রিপ অনুষ্ঠিত
লন্ডনে ঢাবি অ্যালামনাই ইউকের দিনব্যাপী কোচ ট্রিপ অনুষ্ঠিত