সোমবার , ১৪ সেপ্টেম্বর ২০২৬
সাম্প্রতিক
ইউনিয়ন পর্যায়ে মাসে ৫০০ টাকা ভ্যাটের পরিকল্পনা এনবিআরের ভরিতে ২ হাজার ১৫৮ টাকা কমল স্বর্ণের দাম চাকরি হারালেই যুক্তরাষ্ট্র ছাড়তে হতে পারে বিদেশি কর্মীদের ৪১ দেশে সম্প্রসারিত হচ্ছে প্রবাসীদের এনআইডি সেবা গ্যাস-বিদ্যুৎ সংকটে লংমার্চ নয়, কার্যকর পরিকল্পনা দরকার: প্রধানমন্ত্রী বাংলা কিউআরে সপ্তাহে লেনদেন ছাড়াল ৭০০ কোটি টাকা বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম ঊর্ধ্বমুখী র‍্যাবের সঙ্গে এসআরবির কোনো সম্পর্ক নেই: স্বরাষ্ট্রমন্ত্রী ডেঙ্গু কর্মসূচিতে শিক্ষার্থীদের উপস্থিতি নিশ্চিতে মাউশির নির্দেশ নবম পে-স্কেলের গেজেট ভেটিংয়ে, প্রজ্ঞাপন জারির অপেক্ষা বিআরটিএর অনুমোদন ছাড়া স্লিপার বাস চলবে না: হাইকোর্ট ৪৮ ঘণ্টায় বঙ্গোপসাগরে লঘুচাপের সম্ভাবনা, পাঁচ দিন বৃষ্টির আভাস শিগগিরই স্থানীয় সরকার নির্বাচনের তফসিল: সিইসি জুলাই যোদ্ধাদের ঋণ রাষ্ট্র কখনো শোধ করতে পারবে না: রাষ্ট্রপতি ঢাকা-চট্টগ্রাম রুটে ইলেকট্রিক ট্রেন, সমীক্ষা ও নকশা শেষ বাঁধনের ওপর হামলা অমার্জনীয় ও নিন্দনীয়: ডেপুটি স্পিকার গণতন্ত্র রক্ষায় গণমাধ্যমকে শক্তিশালী করার আহ্বান রাষ্ট্রপতির প্রাথমিকের ১৪,৩৮৪ সহকারী শিক্ষকের যোগদান ১ অক্টোবর ইস্ট লন্ডন মসজিদের প্রেস ব্রিফিং: ১৩ ও ২৬ সেপ্টেম্বর পুরুষ ও নারীদের পৃথক চ্যারিটি রানে অংশগ্রহণের আহ্বান প্রতিবন্ধীদের বিনামূল্যে আইটি ও এআই প্রশিক্ষণ দিচ্ছে আপস্কিল বাংলাদেশ: রাসেল উল আলম ওসমানীর ১০৮তম জন্মবার্ষিকীতে লন্ডনে স্মরণসভা, রাষ্ট্রীয় স্বীকৃতিসহ ৭ দাবি বদলেছে জমির নামজারির নিয়ম, ওয়ারিশদের জন্য নতুন নির্দেশনা বিশ্ববাজারে আবার কমল সোনার দাম মধ্যপ্রাচ্যের বড় শ্রমবাজার সংকুচিত, নতুন গন্তব্যে বাড়ছে প্রতারণা জনগণের অধিকার নিয়ে ছিনিমিনি খেললে কাউকে ছাড় নয়: শফিকুর রহমান
হোমজাতীয়রমজানে বাজার নিয়ন্ত্রণে টিসিবির পর্যাপ্ত মজুত রয়েছে, বললেন বাণিজ্য প্রতিমন্ত্রী

রমজানে বাজার নিয়ন্ত্রণে টিসিবির পর্যাপ্ত মজুত রয়েছে, বললেন বাণিজ্য প্রতিমন্ত্রী

icon
দর্পণ টিভি লন্ডন
রমজানে বাজার নিয়ন্ত্রণে টিসিবির পর্যাপ্ত মজুত রয়েছে, বললেন বাণিজ্য প্রতিমন্ত্রী

রমজান উপলক্ষে বাজার পরিস্থিতি স্বাভাবিক রাখতে টিসিবির পণ্যের যথেষ্ট মজুত রয়েছে বলে জানিয়েছেন বাণিজ্য প্রতিমন্ত্রী মো. শরীফুল আলম। তিনি বলেছেন, শুরুতে কিছু নিত্যপ্রয়োজনীয় পণ্যের দামে সামান্য ঊর্ধ্বগতি দেখা গেলেও বর্তমানে বাজারে দাম স্থিতিশীল রয়েছে।

২৭ ফেব্রুয়ারি দুপুরে কিশোরগঞ্জের ভৈরব বাজারে বিভিন্ন পণ্যের দোকান পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা জানান।

প্রতিমন্ত্রী বলেন, ভৈরব বাজারে নিত্যপণ্যের সরবরাহ স্বাভাবিক আছে এবং দামও নিয়ন্ত্রণে রয়েছে। রমজান মাসজুড়ে বাজার পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করা হবে। কেউ অযৌক্তিকভাবে পণ্যের দাম বাড়ানোর চেষ্টা করলে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।

তিনি আরও জানান, কিশোরগঞ্জ শহরের বিভিন্ন এলাকায় পাঁচটি ট্রাকের মাধ্যমে টিসিবির পণ্য স্বল্প আয়ের মানুষের কাছে ন্যায্যমূল্যে বিক্রি করা হচ্ছে। এতে সাধারণ ভোক্তারা উপকৃত হচ্ছেন এবং বাজারে ভারসাম্য বজায় রাখতে সহায়তা মিলছে।

পরিদর্শনকালে ভৈরব উপজেলা নির্বাহী কর্মকর্তা কে এম মামুনুর রশীদ, ভৈরব পৌরসভার স্যানিটারি ইন্সপেক্টর নাসিমা বেগম এবং ভৈরব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ আতাউর রহমান আকন্দসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

রমজানে নিত্যপণ্যের সরবরাহ ও মূল্য পরিস্থিতি স্বাভাবিক রাখা সরকারের অগ্রাধিকার উল্লেখ করে প্রতিমন্ত্রী বলেন, ভোক্তাদের স্বস্তি নিশ্চিত করাই মূল লক্ষ্য। বাজারে আস্থা ফিরলে সাধারণ মানুষের মনেও স্বস্তি ফিরে আসে।